1. info@www.dailybdcrimetimes.com : দৈনিক বিডি ক্রাইম টাইমস.কম :
বুধবার, ২৪ জুন ২০২৬, ০৪:৪৫ পূর্বাহ্ন
Title :
সাময়িক বরখাস্ত করা হলো বিআইডব্লিউটিএ-এর সমালোচিত বন্দর পরিচালক আরিফ উদ্দিন নীলফামারীতে চীনা নাগরিকের সঙ্গে চুক্তিতে তরুণীর বিয়ে, ফেসবুকে আলোচনা-সমালোচনা নিয়োগ-বদলী-কেনাকাটা সব তার হাতে: ফায়ার সার্ভিস ও সিভিল ডিফেন্স অধিদপ্তরে মহাপরিচালকের ভুমিকায় ডিএডি শামস আরমান! ৮ লাখ টাকা ও ৬ ভরি স্বর্ণালংকার নিয়ে গৃহবধূ জিম আক্তার লাপাত্তা! আজ আওয়ামী লীগের প্রতিষ্ঠা বার্ষিকী ফ্যাসিষ্টের সহযোগীরা এখন প্রাণিসম্পদ অধিদপ্তরের টেন্ডার সিন্ডিকেটের নিয়ন্ত্রক! অপরিচিত নারীর সাথে অশ্লিল ভিডিও তৈরি করে বিআইডব্লিউটিএ’র পরিচালককে ব্ল্যাকমেল করার চেষ্টা! দৈনিক বিডি ক্রাইম টাইমস কথা বলে মা, মাটি ও মানুষের পাশে থেকে অনিয়ম আর দূর্নীতির বিরুদ্ধে রাজেন্দ্রপুরের বাদিয়ারচালায় মাদক ও অনৈতিক কর্মকাণ্ডের অভিযোগ, এলাকায় চাঞ্চল্যের সৃষ্টি! জেন্ডারভিত্তিক সহিংসতা প্রতিরোধে পটুয়াখালী জেলা পুলিশের উদ্যোগে প্রশিক্ষণ কর্মশালা ও সমন্বয় সভা অনুষ্ঠিত

নীলফামারী প্রেস ক্লাবের লাইব্রেরি উদ্বোধন

Reporter Name
  • Update Time : শনিবার, ২৭ সেপ্টেম্বর, ২০২৫
  • ১৮০ Time View

নীলফামারী প্রতিনিধি

নীলফামারী প্রেস ক্লাবে প্রতিষ্ঠিত হলো নতুন লাইব্রেরি। শুক্রবার (২৬ সেপ্টেম্বর) বিকেলে প্রেস ক্লাবের হলরুমে আয়োজিত অনুষ্ঠানে এর আনুষ্ঠানিক উদ্বোধন করেন রংপুর বিভাগীয় কমিশনার মো. শহীদুল ইসলাম (এনডিসি)।

এসময় বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন জেলা প্রশাসক মো. নায়িরুজ্জামান। অনুষ্ঠানে সভাপতিত্ব করেন প্রেসক্লাবের ভারপ্রাপ্ত সভাপতি আতিয়ার রহমান এবং সঞ্চালনা করেন সাধারণ সম্পাদক নুর আলম।

অন্যান্যদের মধ্যে উপস্থিত ছিলেন যুগ্ম সাধারণ সম্পাদক আব্দুর রশিদ শাহ ও সুভাস বিশ্বাস, দপ্তর সম্পাদক এম আর রাজু, ক্রীড়া সম্পাদক মোশাররফ হোসেন, অর্থ সম্পাদক এম আবুল হোসেন শাহ, নির্বাহী সদস্য তৈয়ব আলী সরকারসহ প্রেস ক্লাবের সদস্যরা।

উদ্বোধনী অনুষ্ঠানে বিভাগীয় কমিশনার শহীদুল ইসলাম বলেন, “বই জ্ঞানের উৎস। প্রতিদিন অন্তত এক ঘণ্টা বই পড়ার অভ্যাস গড়ে তুলতে হবে। একটি লাইব্রেরি হলো জ্ঞানচর্চার কারখানা। এমন উদ্যোগে অংশ নিতে পেরে আমি আনন্দিত।”

প্রেস ক্লাবের লাইব্রেরি উদ্যোগকে স্বাগত জানিয়ে জেলা প্রশাসক মো. নায়িরুজ্জামান বলেন, “শিক্ষার কোন শেষ নেই। লাইব্রেরি সমৃদ্ধ করতে জেলা প্রশাসনের পক্ষ থেকে সবধরনের সহযোগিতা দেওয়া হবে।”

প্রেস ক্লাবের সদস্যরা জানান, লাইব্রেরিতে সাংবাদিকদের পাশাপাশি সাধারণ পাঠকদের জন্যও বইপাঠের সুযোগ থাকবে। ধীরে ধীরে পাঠাগারকে সমৃদ্ধ করার উদ্যোগ নেওয়া হবে।

Please Share This Post in Your Social Media

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category
© All rights reserved