1. info@www.dailybdcrimetimes.com : দৈনিক বিডি ক্রাইম টাইমস.কম :
সোমবার, ২৮ সেপ্টেম্বর ২০২৬, ০১:৪২ পূর্বাহ্ন
Title :
নিষিদ্ধ ঘোষিত আওয়ামী স্বেচ্ছাসেবকলীগ সভাপতি! চেয়ারম্যান পদে পূন:বহাল! চাকরিতে প্রবেশে বয়স বৃদ্ধির দাবিতে মিরপুরে মানববন্ধন! বেতাগীতে স্কুলছাত্রীকে মারধর, তিন দাঁত ভাঙার অভিযোগ; প্রধান আসামি গ্রেপ্তার আমি বাংলাদেশের আইনে বিশ্বাস করি না- সালমান মুক্তাদির! ট্রেনের যাত্রা বিরতির দাবিতে রেলপথ অবরোধ, ৫ ঘণ্টা পর চলাচল স্বাভাবিক পোরশার তেঁতুলিয়া ইউনিয়নে ১৫ শিক্ষা প্রতিষ্ঠানে ক্রীড়া সামগ্রী বিতরণ বর্জ্য অপসারণে চিমটি হাতে রাস্তায় আমতলীর ইউএনও! বাউফলে ছিনতাই অভিযোগে আটক সাইমন: তদন্তে বেড়িয়ে এলো মাদক সংশ্লিষ্ট, গ্রেফতার বাদী নিজাম আমতলী থেকে উদ্ধার ১৪ পদ্মপোখরা সাপ কুয়াকাটার বনে অবমুক্ত! পাইকগাছা উপজেলা ক্লাইমেট অ্যাকশন ফোরাম গঠন

পাইকগাছায় ৫ দফা দাবিতে জামায়াতের বিক্ষোভ সমাবেশ

Reporter Name
  • Update Time : শনিবার, ২৭ সেপ্টেম্বর, ২০২৫
  • ২০১ Time View

শেখ খায়রুল ইসলাম,পাইকগাছা (খুলনা) প্রতিনিধি:-

খুলনার পাইকগাছায় শনিবার (২৭ সেপ্টেম্বর) বিকেলে ৫ দফা দাবিতে বিক্ষোভ মিছিল ও সমাবেশ করেছে উপজেলা জামায়াতে ইসলামী।কর্মসূচিটি ছিল দলের কেন্দ্রীয় ঘোষিত কর্মসূচির অংশ।উপজেলা জামায়াতের আমির মাওলানা সাইদুর রহমানের সভাপতিত্বে এবং সহকারী সেক্রেটারি মাওলানা আব্দুল খালেকের পরিচালনায় কর্মসূচি শুরু হয়। বিকেল ৪টায় পাইকগাছা থানা মসজিদে আসর নামাজ শেষে নেতাকর্মীরা পৌরসভা চত্বরে সমবেত হন। সেখান থেকে একটি বিক্ষোভ মিছিল বের হয়ে শহরের প্রধান সড়কগুলো প্রদক্ষিণ করে জিরো পয়েন্ট মোড়ে গিয়ে শেষ হয়। পরে সেখানে সংক্ষিপ্ত সমাবেশ অনুষ্ঠিত হয়।
সমাবেশে বক্তব্য দেন জামায়াতে ইসলামীর কেন্দ্রীয় কর্মপরিষদ সদস্য ও খুলনা অঞ্চল সহকারী পরিচালক আলহাজ মাওলানা আবুল কালাম আজাদ, জেলা নায়েবে আমীর উপাধ্যক্ষ মাওলানা গোলাম সারোয়ার, জেলা সহকারী সেক্রেটারি অ্যাডভোকেট মুস্তাফিজুর রহমান, ছাত্র শিবিরের খুলনা জেলা দক্ষিণের সভাপতি আবুজার গিফারী, জেলা কর্মপরিষদ সদস্য মাওলানা এসএম আমিনুল ইসলাম, কাজী তানজিদ আলম, অ্যাডভোকেট আব্দুল মজিদ, প্রফেসর আব্দুল মমিন সানা, মাওলানা শেখ কামাল হোসেনসহ আরও অনেকে। এছাড়া পাইকগাছা ও কয়রা উপজেলা জামায়াত এবং স্থানীয় ইসলামী আন্দোলনের নেতারাও এতে অংশ নেন।বক্তারা বর্তমান রাজনৈতিক পরিস্থিতিতে গণতন্ত্র পুনরুদ্ধারের ওপর জোর দিয়ে বলেন,এ লক্ষ্যে পিআর (আনুপাতিক প্রতিনিধিত্ব) পদ্ধতিতে নির্বাচন অপরিহার্য। আলহাজ মাওলানা আবুল কালাম আজাদ বলেন,“ফ্যাসিবাদী প্রথা দূর করে গণতন্ত্র প্রতিষ্ঠা করতে হলে পিআর পদ্ধতিতে নির্বাচন ছাড়া কোনো বিকল্প নেই।”বক্তাদের অভিযোগ, দেশের কিছু রাজনৈতিক দল এখনো পিআর পদ্ধতির বিষয়ে সঠিক জ্ঞান রাখে না। তাদের মতে, “আমরা মনে করি, তারা রাজনৈতিকভাবে এখনো অপরিপক্ব।”বক্তারা আরও বলেন, আনুপাতিক প্রতিনিধিত্বের ভিত্তিতেই জনগণের প্রকৃত রায় প্রতিফলিত হতে পারে। প্রতিটি দলের প্রাপ্ত ভোটের অনুপাতে সংসদের আসন বণ্টন হলে গণতন্ত্র শক্তিশালী হবে। অন্যথায় সুষ্ঠু গণতান্ত্রিক বিকাশ সম্ভব নয় বলে তারা মন্তব্য করেন।সমাবেশে জামায়াতে ইসলামী তাদের ৫ দফা দাবি তুলে ধরে অবিলম্বে তা বাস্তবায়নের আহ্বান জানায়।বক্তারা বলেন,এসব দাবি মেনে নিলেই কেবল দেশে একটি অবাধ, সুষ্ঠু ও গ্রহণযোগ্য নির্বাচনের পরিবেশ সৃষ্টি করা সম্ভব হবে।

Please Share This Post in Your Social Media

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category
© All rights reserved