1. info@www.dailybdcrimetimes.com : দৈনিক বিডি ক্রাইম টাইমস.কম :
সোমবার, ০৩ অগাস্ট ২০২৬, ০৭:২৭ পূর্বাহ্ন
Title :
ছাত্রদলের ধৈর্যের বাঁধ ভেঙ্গে গেলে মঞ্চে বক্তব্য দেওয়ার সুযোগ পাবেন না-ছাত্রদল নেতা আমানউল্লাহ আমান রাজধানীতে কবরের জন্য সাড়ে তিন হাত মাটি সবার কপালে জোটে না! কর্দমাক্ত পথ,খালি পায়ে হেঁটে খাদ্য ও অর্থ সহায়তা পৌঁছে দিলেন ইউএনও! বাউফলে সেই দখল পূর্বক পাকা দোকানঘর নির্মাণ: পরিদর্শনে ভূমি কর্মকর্তা, রাস্তার জায়গা ছাড়ার নির্দেশ পোরশায় যুব উন্নয়ন দপ্তরের দুই মাস মেয়াদি কম্পিউটার অ্যান্ড নেটওয়ার্কিং প্রশিক্ষণের উদ্বোধন জমি দখলে বাঁধা – ভাই ভাবিকে কুপিয়ে আহত করল সৎ ভাই! মাদক অভিযানে,৫০পিস ইয়াবাসহ আটক-১! ডাকাতি মামলার দীর্ঘদিনের পলাতক আসামি বাউফলের সেই কুখ্যাত ডাকাত বাচ্চু সরদার গ্রেফতার ফায়ার সার্ভিস অধিদপ্তরে নিয়োগ,বদলী, টেন্ডার ও লাইসেন্স খাতে হাতিয়ে নিচ্ছে কোটি কোটি টাকা! (পর্ব- ১) জুলাইকে বুকে ধারণ করে দেশকে এগিয়ে নিতে হবে, জুলাইয়ের প্রথম প্রহরে- আমানউল্লাহ আমান

নীলফামারীতে গলায় ফাঁস দিয়ে সিএনজি চালকের আত্মহত্যা

Reporter Name
  • Update Time : রবিবার, ২৮ সেপ্টেম্বর, ২০২৫
  • ২৩৫ Time View

নীলফামারী প্রতিনিধি:

নীলফামারী সদর উপজেলার নটখানা শান্তি পাড়া গ্রামে গলায় ফাঁস দিয়ে আত্মহত্যা করেছেন এক সিএনজি চালক। নিহতের নাম তরিকুল ইসলাম ওরফে গ্যাদা (২৮)। তিনি ওই গ্রামের মো. আবু মিয়ার ছেলে।

স্থানীয় সূত্রে জানা যায়, সোমবার (২৭ সেপ্টেম্বর) গভীর রাতে পরিবারের সবার অগোচরে বাড়ির পাশের একটি আমগাছে রশি দিয়ে আত্মহত্যা করেন তিনি। ঘটনার দুই দিন আগে ঢাকায় সিএনজি চালানোর কাজ শেষ করে গ্রামে ফেরেন তরিকুল।

প্রতিবেশীরা জানান, তরিকুল ছিলেন শান্ত-শিষ্ট ও নিরীহ স্বভাবের মানুষ। তবে হঠাৎ করে এমন সিদ্ধান্ত নেওয়ার কারণ কেউ বলতে পারছেন না।

খবর পেয়ে সদর থানার পুলিশ ঘটনাস্থল পরিদর্শন করে। এ বিষয়ে সদর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) এম আর সাঈদ সাংবাদিকদের জানান, “খবর পাওয়ার পরপরই আমরা ঘটনাস্থল পরিদর্শন করেছি। লাশ ময়নাতদন্তের জন্য সদর হাসপাতালের মর্গে পাঠানো হয়েছে। পরিবারের পক্ষ থেকে কোনো অভিযোগ পাওয়া যায়নি। প্রাথমিকভাবে এটিকে আত্মহত্যা বলেই মনে হচ্ছে। তবে ঘটনার প্রকৃত কারণ উদঘাটনে তদন্ত চলছে।”

নিহতের পরিবারে হঠাৎ এ মৃত্যুতে শোকের ছায়া নেমে এসেছে। গ্রামের মানুষও হতবাক হয়ে পড়েছে এই ঘটনায়। অনেকেই বলছেন, কর্মসংস্থান ও জীবিকার অনিশ্চয়তা অনেক সময় মানুষকে চরম সিদ্ধান্ত নিতে বাধ্য করে।

Please Share This Post in Your Social Media

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category
© All rights reserved