1. info@www.dailybdcrimetimes.com : দৈনিক বিডি ক্রাইম টাইমস.কম :
সোমবার, ২৮ সেপ্টেম্বর ২০২৬, ০১:৩০ পূর্বাহ্ন
Title :
নিষিদ্ধ ঘোষিত আওয়ামী স্বেচ্ছাসেবকলীগ সভাপতি! চেয়ারম্যান পদে পূন:বহাল! চাকরিতে প্রবেশে বয়স বৃদ্ধির দাবিতে মিরপুরে মানববন্ধন! বেতাগীতে স্কুলছাত্রীকে মারধর, তিন দাঁত ভাঙার অভিযোগ; প্রধান আসামি গ্রেপ্তার আমি বাংলাদেশের আইনে বিশ্বাস করি না- সালমান মুক্তাদির! ট্রেনের যাত্রা বিরতির দাবিতে রেলপথ অবরোধ, ৫ ঘণ্টা পর চলাচল স্বাভাবিক পোরশার তেঁতুলিয়া ইউনিয়নে ১৫ শিক্ষা প্রতিষ্ঠানে ক্রীড়া সামগ্রী বিতরণ বর্জ্য অপসারণে চিমটি হাতে রাস্তায় আমতলীর ইউএনও! বাউফলে ছিনতাই অভিযোগে আটক সাইমন: তদন্তে বেড়িয়ে এলো মাদক সংশ্লিষ্ট, গ্রেফতার বাদী নিজাম আমতলী থেকে উদ্ধার ১৪ পদ্মপোখরা সাপ কুয়াকাটার বনে অবমুক্ত! পাইকগাছা উপজেলা ক্লাইমেট অ্যাকশন ফোরাম গঠন

রাজশাহীতে তানোরে শান্তিপূর্ণ পূজা নিশ্চিত করতে মণ্ডপে মণ্ডপে ওসি আফজাল হোসেন

Reporter Name
  • Update Time : মঙ্গলবার, ৩০ সেপ্টেম্বর, ২০২৫
  • ১৬৪ Time View

রাজশাহী প্রতিনিধিঃ গোলাম রাব্বানী সফল:

রাজশাহীতে তানোর উপজেলার হিন্দু ধর্মাবলম্বীদের বৃহত্তম ধর্মীয় উৎসব শারদীয় দুর্গাপূজা ঘিরে রাজশাহীর তানোর উপজেলায় আইনশৃঙ্খলা পরিস্থিতি স্বাভাবিক রাখতে বিভিন্ন পূজা মণ্ডপ পরিদর্শন করেছেন তানোর থানার অফিসার ইনচার্জ (ওসি) আফজাল হোসেন। সোমবার (২৯ সেপ্টেম্বর) বিকেল থেকে গভীর রাত পর্যন্ত তিনি তানোর পৌরসভা, তালন্দ, চান্দুরিয়া ও পাঁচন্দর ইউনিয়নের বিভিন্ন দুর্গামন্দির ও পূজা মণ্ডপ পরিদর্শন করেন।

এ সময় মণ্ডপে উপস্থিত আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর সদস্য ও মন্দির কমিটির নেতৃবৃন্দকে গুরুত্বপূর্ণ দিকনির্দেশনা দেন ওসি আফজাল। তিনি বলেন— “তানোরে শান্তিপূর্ণভাবে পূজার উৎসব পালনের লক্ষ্যে সবাইকে একযোগে কাজ করতে হবে। কোথাও কোনো বিশৃঙ্খলার চেষ্টা করা হলে কাউকে ছাড় দেওয়া হবে না। কোনো অনাকাঙ্ক্ষিত ঘটনা ঘটলে সঙ্গে সঙ্গে থানায় জানালে তাৎক্ষণিক ব্যবস্থা নেওয়া হবে।”

তিনি আরও নির্দেশনা দেন, দুর্গাপূজা চলাকালীন প্রতিটি মণ্ডপে দায়িত্বরত পুলিশ ও আনসার সদস্যরা সতর্ক অবস্থানে থেকে পূর্ণ নিরাপত্তা নিশ্চিত করবেন। উৎসবমুখর পরিবেশে দুর্গোৎসব নির্বিঘ্নে সম্পন্ন করতে তানোর থানার এই উদ্যোগে হিন্দু সম্প্রদায়সহ সর্বস্তরের মানুষ সন্তোষ প্রকাশ করেছেন।

Please Share This Post in Your Social Media

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category
© All rights reserved