1. info@www.dailybdcrimetimes.com : দৈনিক বিডি ক্রাইম টাইমস.কম :
সোমবার, ২৮ সেপ্টেম্বর ২০২৬, ০৫:০৪ পূর্বাহ্ন
Title :
নিষিদ্ধ ঘোষিত আওয়ামী স্বেচ্ছাসেবকলীগ সভাপতি! চেয়ারম্যান পদে পূন:বহাল! চাকরিতে প্রবেশে বয়স বৃদ্ধির দাবিতে মিরপুরে মানববন্ধন! বেতাগীতে স্কুলছাত্রীকে মারধর, তিন দাঁত ভাঙার অভিযোগ; প্রধান আসামি গ্রেপ্তার আমি বাংলাদেশের আইনে বিশ্বাস করি না- সালমান মুক্তাদির! ট্রেনের যাত্রা বিরতির দাবিতে রেলপথ অবরোধ, ৫ ঘণ্টা পর চলাচল স্বাভাবিক পোরশার তেঁতুলিয়া ইউনিয়নে ১৫ শিক্ষা প্রতিষ্ঠানে ক্রীড়া সামগ্রী বিতরণ বর্জ্য অপসারণে চিমটি হাতে রাস্তায় আমতলীর ইউএনও! বাউফলে ছিনতাই অভিযোগে আটক সাইমন: তদন্তে বেড়িয়ে এলো মাদক সংশ্লিষ্ট, গ্রেফতার বাদী নিজাম আমতলী থেকে উদ্ধার ১৪ পদ্মপোখরা সাপ কুয়াকাটার বনে অবমুক্ত! পাইকগাছা উপজেলা ক্লাইমেট অ্যাকশন ফোরাম গঠন

হারিছ চৌধুরী ৭৩ তম জন্মদিন উপলক্ষে দোয়া মাহফিল -কাতার

Reporter Name
  • Update Time : রবিবার, ২ নভেম্বর, ২০২৫
  • ৬০০ Time View

কাতার প্রতিনিধি, মোস্তাক আহমেদ বাপ্পি

বিএনপি নেতা ও সাবেক প্রধানমন্ত্রী বেগম খালেদা জিয়ার রাজনৈতিক সচিব, কানাইঘাটের কৃতি সন্তান বীরমুক্তিযোদ্ধা মরহুম আবুল হারিছ চৌধুরীর ৭৩তম জন্মবার্ষিকী উপলক্ষে আলোচনা ও দোয়া মাহফিল অনুষ্ঠিত হয়েছে।

(শুক্রবার) ১ নভেম্বর ২৫ ইং হারিছ চৌধুরী ফাউন্ডেশন, কাতার এর উদ্যোগে পুরাতন সবজি মার্কেট পাঁচ পূরণ রেস্টোরেন্টে অনুষ্ঠিত হয়।

অনুষ্ঠান সঞ্চালনায় ছিলেন হারিছ চৌধুরী ফাউন্ডেশন কাতার সাধারণ সম্পাদক মো:শাহীন আহমেদ।

অনুষ্ঠানে সভাপতিত্ব করেন, হারিছ চৌধুরী ফাউন্ডেশন কাতার সভাপতি মো: হাসান আহমেদ।

প্রধান অতিথি হিসেবে বক্তব্য রাখেন, সিলেট জেলা জাতীয়তাবাদী ফোরাম এর সিনিয়র সহ-সভাপতি আব্দর রব।

বিশেষ অতিথি হিসেবে সংক্ষিপ্ত বক্তব্য রাখেন, শাহজালাল লিটন,মহিন আহমেদ,ই এম আকাশ,আতাউর রহমান, ফাউন্ডেশনের সাংগঠনিক সম্পাদক জাকারিয়া,শামিম,জিহাদ কামাল সহ অনেকে।

অনুষ্ঠানে হারিছ চৌধুরীর রাজনৈতিক জীবন ও আদর্শ নিয়ে স্মৃতিচারণ করেন হারিছ চৌধুরী ফাউন্ডেশন কাতার এর সভাপতি মো:হাসান আহমেদ।

তিনি বলেন,হারিছ চৌধুরী ছিলেন এক জন দেশপ্রেমিক, সৎ ও নীতিবান রাজনীতিবিদ। বিএনপির প্রতিষ্ঠালগ্ন থেকেই তিনি দলের গুরুত্বপূর্ণ দায়িত্ব পালন করেছেন এবং সাবেক প্রধানমন্ত্রী বেগম খালেদা জিয়ার রাজনৈতিক সচিব হিসেবে নিষ্ঠার সঙ্গে কাজ করেছেন। তিনি দেশের মানুষের কথা চিন্তা করেছেন। তিনি দেশ ও দল কে ভালবাসতেন।

তিনি আরও বলেন, ‘কানাইঘাট-জকিগঞ্জের প্রায় ৮০ শতাংশ উন্নয়ন হারিছ চৌধুরীর হাত ধরে বাস্তবায়িত হয়েছে।
হারিছ চৌধুরী ফাউন্ডেশন কাতার,
জন্মদিন উপলক্ষে দোয়া মাহফিল শেষে হারিছ চৌধুরীর জন্য মোনাজাতে আল্লাহর নিকট উনাকে বেহেশত নসিব করার প্রার্থনা কামনা করা হয়।

Please Share This Post in Your Social Media

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category
© All rights reserved