1. info@www.dailybdcrimetimes.com : দৈনিক বিডি ক্রাইম টাইমস.কম :
বৃহস্পতিবার, ১৩ অগাস্ট ২০২৬, ০১:১২ পূর্বাহ্ন
Title :
পঁচা ও নিম্নমানের খাবার খাওয়ানোর অভিযোগ উঠেছে আলোচিত আবেশ হোটেল এন্ড বিরিয়ানি হাউজের বিরুদ্ধে! সালমান শাহর মৃত্যু রহস্য- বন্ধুত্ব, সম্পর্কের অভিযোগ আর তিন দশকের অমীমাংসিত প্রশ্ন! অবশেষে ফ্লাই করেছে বাংলাদেশ বিমানের ভুতুরে সেই ফ্লাইট দুর্নীতির দায়ে বাজেয়াপ্ত সম্পত্তিতে সরকারি আইন অমান্য করে লুকিয়ে ভবন নির্মাণের অভিযোগ! রাষ্ট্রপতি নির্বাচনে দলের বাইরে ভোট দিলে এমপি পদ বাতিল: চিফ হুইপ ফ্যামিলি কার্ড শুমারিতে নিয়োগ বাতিলের দাবিতে গাইবান্ধার ফুলছড়িতে বিক্ষোভ, ইউএনও কার্যালয়ে ভাঙচুর! একটা বাউন্ডারির অভাবে নষ্ট হচ্ছে মসজিদের পুকুরের পানি দূষিত হচ্ছে গৌরীচন্না বাজারের পরিবেশ এস এসসি তে রাফসানের গোল্ডেন জিপিএ-৫ অর্জন “আলোকিত বাংলাদেশ” স্লোগানের মাঝেও অন্ধকারে মানুষ; সিংড়াসহ সারাদেশে লোডশেডিংয়ে চরম ভোগান্তি নীলফামারীতে মাদকবিরোধী সচেতনতামূলক আলোচনা সভা ও শপথবাক্য পাঠ অনুষ্ঠিত

তারেক রহমানের নেতৃত্বে বগুড়ায় যে উন্নয়ন হয়েছে তা আর কেউ করেনি — ভিপি সাইফুল

Reporter Name
  • Update Time : শুক্রবার, ৭ নভেম্বর, ২০২৫
  • ৫৩০ Time View

নিজস্ব প্রতিবেদক:-

আসন্ন ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে বগুড়া-৬ (সদর) আসনে বিএনপির প্রার্থী ও দলের ভারপ্রাপ্ত চেয়ারম্যান দেশনায়ক তারেক রহমানের ধানের শীষ প্রতীকে ভোট চেয়ে গণসংযোগ ও লিফলেট বিতরণ করেছেন বগুড়া জেলা বিএনপির সাবেক সভাপতি ভিপি সাইফুল ইসলাম।

বৃহস্পতিবার (৬ নভেম্বর) বিকেলে বগুড়া পৌরসভার ১নং ওয়ার্ডের হাকির মোড়, উপশহর, সুলতানগঞ্জ, নামাজগড়, গোয়ালগাড়ী ও নিশিন্দারা এলাকায় ধানের শীষে ভোট প্রার্থনা, পথসভা এবং বিএনপির রাষ্ট্রকাঠামো সংস্কারের ৩১ দফা লিফলেট সাধারণ মানুষের মাঝে বিতরণ করা হয়।

পথসভায় প্রধান অতিথির বক্তব্যে ভিপি সাইফুল ইসলাম বলেন,“তারেক রহমানের নেতৃত্বে বগুড়ায় বিগত দিনে যে উন্নয়ন হয়েছে, তা আর কেউ করতে পারেনি। তাই আসন্ন নির্বাচনে তাকে রেকর্ড সংখ্যক ভোটে সংসদ সদস্য নির্বাচিত করতে হবে, যাতে তিনি আবারও বগুড়ার উন্নয়নের ধারা অব্যাহত রাখতে পারেন।”

তিনি আরও বলেন, “বিএনপির নেতাকর্মীরা ধানের শীষে ভোট চাইতে ঘরে ঘরে ছুটে যাচ্ছেন। ১৭ বছর আমরা ভোট দিতে পারিনি— এখন আমরা ভোটের ক্ষুধার্ত। ফেব্রুয়ারির জাতীয় সংসদ নির্বাচনে স্বপ্নের বগুড়া গড়তে সবাই ধানের শীষে ভোট দিন।”

গণসংযোগ কর্মসূচিতে উপস্থিত ছিলেন শহর বিএনপির সিনিয়র সহ-সভাপতি মশিউর রহমান শামীম, বিএনপি নেতা ফারুকুল ইসলাম ফারুক, জেলা স্বেচ্ছাসেবক দলের সাবেক সভাপতি ও সাবেক কাউন্সিলর শাহ মো. মেহেদী হাসান হিমু, সৈয়দ আব্দুল গফুর দারা, ১নং ওয়ার্ড বিএনপির সাধারণ সম্পাদক জাহিদুল ইসলাম উজ্জ্বল, জেলা স্বেচ্ছাসেবক দলের সাবেক সিনিয়র সহ-সভাপতি মাহমুদ শরীফ মিঠু, জিয়া সাংস্কৃতিক সংগঠন (জিসাস) বগুড়া জেলা কমিটির সাধারণ সম্পাদক মোঃ আরমান হোসেন ডলার, রাশেদুল ইসলাম, এখতিয়ার উদ্দিন রানা, জিয়াউর রহমান জিয়া, স্বাধীন আহমেদ, চঞ্চল, আতিক মল্লিক, দিপু, আলাউদ্দিন সাইমুম ইসলাম, ওহাব, ঠান্ডা, রাজু, মহরম আসিফ, মুন্না, সৈয়দ নাহিদ, আরিফিন, লিমন, রিয়াদ, রাব্বি, মাহিউল, নিয়ামুল, মেজবাউল, মোঃ জিম হোসেন, মোঃ আকাশ মোল্লা, মোঃ আব্দুর রহিম তম্নয়, মোঃ বোরহান উদ্দিন সহ আরও অনেকে।

এছাড়া, তারেক রহমান বগুড়া-৬ আসনে ও বিএনপি চেয়ারপারসন বেগম খালেদা জিয়া বগুড়া-৭ আসনে প্রার্থী হওয়ায় সাধারণ মানুষের মধ্যে মিষ্টি বিতরণ করেন ভিপি সাইফুল ইসলাম।।

Please Share This Post in Your Social Media

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category
© All rights reserved