1. info@www.dailybdcrimetimes.com : দৈনিক বিডি ক্রাইম টাইমস.কম :
বৃহস্পতিবার, ১৩ অগাস্ট ২০২৬, ০১:১২ পূর্বাহ্ন
Title :
পঁচা ও নিম্নমানের খাবার খাওয়ানোর অভিযোগ উঠেছে আলোচিত আবেশ হোটেল এন্ড বিরিয়ানি হাউজের বিরুদ্ধে! সালমান শাহর মৃত্যু রহস্য- বন্ধুত্ব, সম্পর্কের অভিযোগ আর তিন দশকের অমীমাংসিত প্রশ্ন! অবশেষে ফ্লাই করেছে বাংলাদেশ বিমানের ভুতুরে সেই ফ্লাইট দুর্নীতির দায়ে বাজেয়াপ্ত সম্পত্তিতে সরকারি আইন অমান্য করে লুকিয়ে ভবন নির্মাণের অভিযোগ! রাষ্ট্রপতি নির্বাচনে দলের বাইরে ভোট দিলে এমপি পদ বাতিল: চিফ হুইপ ফ্যামিলি কার্ড শুমারিতে নিয়োগ বাতিলের দাবিতে গাইবান্ধার ফুলছড়িতে বিক্ষোভ, ইউএনও কার্যালয়ে ভাঙচুর! একটা বাউন্ডারির অভাবে নষ্ট হচ্ছে মসজিদের পুকুরের পানি দূষিত হচ্ছে গৌরীচন্না বাজারের পরিবেশ এস এসসি তে রাফসানের গোল্ডেন জিপিএ-৫ অর্জন “আলোকিত বাংলাদেশ” স্লোগানের মাঝেও অন্ধকারে মানুষ; সিংড়াসহ সারাদেশে লোডশেডিংয়ে চরম ভোগান্তি নীলফামারীতে মাদকবিরোধী সচেতনতামূলক আলোচনা সভা ও শপথবাক্য পাঠ অনুষ্ঠিত

তরুণরাই বাংলাদেশের পরিবর্তন করতে সক্ষম, যেভাবে আওয়ামী লীগের ফ্যাসিবাদ বিদায় করেছে;- এমপি প্রার্থী শাহীন

Reporter Name
  • Update Time : শনিবার, ৮ নভেম্বর, ২০২৫
  • ২৫০ Time View

এম জাফরান হারুন::

জাতীয় নাগরিক পার্টি (এনসিপি) এর কেন্দ্রীয় কমিটির যুগ্ম সাধারণ সম্পাদক ও বরিশাল বিভাগের সাংগঠনিক সম্পাদক মুজাহিদুল ইসলাম শাহিন বলেছেন, এনসিপি ছড়িয়ে গেছে সারা বাংলাদেশে। এনসিপির নেতৃত্বে রয়েছেন অল্প বয়সী তরুণরা। তরুণরাই বাংলাদেশের পরিবর্তন করতে সক্ষম—যেভাবে এই তরুণরা আওয়ামী লীগের ফ্যাসিবাদ বিদায় করেছে।

শুক্রবার (৭ নভেম্বর) বিকেল ৪টার দিকে পটুয়াখালীর বাউফল উপজেলার বাউফল সদর ইউনিয়নের পূর্ব বিলবিলাস সরকারি প্রাথমিক বিদ্যালয়ের মাঠে আয়োজিত এক গ্রাম বৈঠক সভায় তিনি এ কথা বলেন।

তিনি আরও বলেন, অনেকেই বলে এতো অল্প বয়সে এমপি কিভাবে হবে? জনগণ যদি চায়, তাহলে এমপি হওয়া সম্ভব। বাউফলের সাবেক এমপি আ.স.ম. ফিরোজ ২৭ বছর বয়সে প্রথমবার এমপি হয়েছিলেন। ১৯৭৩ সালে বাউফলে আমার চেয়ে কম বয়সী একজনকে জনগণ এমপি বানিয়েছিল। সংবিধান অনুযায়ী ২৫ বছর বয়স হলে একজন ব্যক্তি এমপি নির্বাচনে অংশগ্রহণ করতে পারে। এমপি হওয়ার উদ্দেশ্যই হলো জনগণের খেদমত করা।

গ্রাম বৈঠকে সভাপতিত্ব করেন বিশিষ্ট ব্যবসায়ী মোহাম্মদ জলিলুর রহমান। এসময় উপস্থিত ছিলেন পটুয়াখালী জেলা  এনসিপির যুগ্ম সমন্বয়কারী বশির আহাম্মেদ, অধ্যাপক মোঃ শহিদুল ইসলাম, পটুয়াখালী জেলা জাতীয় ছাত্রশক্তির যুগ্ম আহ্বায়ক মুহাম্মাদ রুহুল আমিন, পটুয়াখালী জেলা জাতীয় ছাত্রশক্তি সদস্য সচিব রিফায়েত কবির খান, বিশিষ্ট ব্যবসায়ী মোঃ ফারুকুল ইসলাম মিলন প্রমুখ।

Please Share This Post in Your Social Media

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category
© All rights reserved