1. info@www.dailybdcrimetimes.com : দৈনিক বিডি ক্রাইম টাইমস.কম :
সোমবার, ২৮ সেপ্টেম্বর ২০২৬, ০৬:৫০ পূর্বাহ্ন
Title :
নিষিদ্ধ ঘোষিত আওয়ামী স্বেচ্ছাসেবকলীগ সভাপতি! চেয়ারম্যান পদে পূন:বহাল! চাকরিতে প্রবেশে বয়স বৃদ্ধির দাবিতে মিরপুরে মানববন্ধন! বেতাগীতে স্কুলছাত্রীকে মারধর, তিন দাঁত ভাঙার অভিযোগ; প্রধান আসামি গ্রেপ্তার আমি বাংলাদেশের আইনে বিশ্বাস করি না- সালমান মুক্তাদির! ট্রেনের যাত্রা বিরতির দাবিতে রেলপথ অবরোধ, ৫ ঘণ্টা পর চলাচল স্বাভাবিক পোরশার তেঁতুলিয়া ইউনিয়নে ১৫ শিক্ষা প্রতিষ্ঠানে ক্রীড়া সামগ্রী বিতরণ বর্জ্য অপসারণে চিমটি হাতে রাস্তায় আমতলীর ইউএনও! বাউফলে ছিনতাই অভিযোগে আটক সাইমন: তদন্তে বেড়িয়ে এলো মাদক সংশ্লিষ্ট, গ্রেফতার বাদী নিজাম আমতলী থেকে উদ্ধার ১৪ পদ্মপোখরা সাপ কুয়াকাটার বনে অবমুক্ত! পাইকগাছা উপজেলা ক্লাইমেট অ্যাকশন ফোরাম গঠন

রূপগঞ্জের গোলাম ফারুক খোকন বিএসটিএমপিআইএ’র সভাপতি নির্বাচিত

Reporter Name
  • Update Time : সোমবার, ১৭ নভেম্বর, ২০২৫
  • ৫০১ Time View

মো: রাসেল মোল্লা,রূপগঞ্জ (নারায়ণগঞ্জ) প্রতিনিধি

নারায়ণগঞ্জ জেলা বিএনপির সাবেক সাধারণ সম্পাদক ও রূপগঞ্জের সরকারি মুড়াপাড়া কলেজের সাবেক ভিপি আলহাজ্ব গোলাম ফারুক খোকন বাংলাদেশ স্পেশালাইজড টেক্সটাইল মিলস্ অ্যান্ড পাওয়ারউম ইন্ডাস্ট্রিজ অ্যাসোসিয়েশনের (বিএসটিএমপিআইএ) বিনা-প্রতিদ্বন্দ্বিতায় সভাপতি নির্বাচিত হয়েছেন। ১৬ নভেম্বর রবিবার রাজধানীর পল্টন টাওয়ারের অ্যাসোসিয়েশনের নিজস্ব কার্যালয়ে এ ফলাফল ঘোষণা করা হয়।
অ্যাসোসিয়েশনের নির্বাচিত অন্য কর্মকর্তারা হলেন সিনিয়র ভাইস প্রেসিডেন্ট মাহবুবুর রহমান মনির, সুলতান মাহমুদ ডলার, লোকমান হোসেন, ফজলুল হক পাটোয়ারী, পরিচালক হিসেবে নির্বাচিত হয়েছেন আলহাজ্ব এমএ বাকি, মোহাম্মদ হারুন অর রশিদ, আবু আহসান ফারুক ভুঁইয়া, লোকমান হোসেন, রুহুল আমিন, আনোয়ার হোসেন, শফিকুল ইসলাম, মোহাম্মদ হোসেন, আল আমিন, জাকির হোসেন, কবির হোসেন, মোজাম্মেল হক, জামান মিয়া, সাইফুল ইসলাম, রোবেল মিয়া, মকবুল হোসেন, মনজুরুল হক ভুইয়া, ইসলাম হোসেন, তরিকুল ইসলাম, শংকর সাহা। সংগঠনের ইতিহাসে অন্যতম কর্মদক্ষ ও শিল্পবান্ধব নেতা হিসেবে পরিচিত গোলাম ফারুক খোকন দায়িত্ব গ্রহণের মাধ্যমে শিল্পখাতে নতুন গতি সঞ্চারের প্রত্যাশা করছেন সংশ্লিষ্টরা।
নারায়ণগঞ্জ জেলা বিএনপির সাবেক সাধারণ সম্পাদক ও রূপগঞ্জের সরকারি মুড়াপাড়া কলেজের সাবেক ভিপি গোলাম ফারুক খোকন বএসটিএমপিআইএ’র সভাপতি নির্বাচিত হওয়ায় রূপগঞ্জ উপজেলা প্রেসক্লাবের সভাপতি এমএ মোমেন ও ভারপ্রাপ্ত সাধারণ সম্পাদক এস এম রুবেল মাহমুদ অভিনন্দন জানিয়েছেন।

Please Share This Post in Your Social Media

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category
© All rights reserved