1. info@www.dailybdcrimetimes.com : দৈনিক বিডি ক্রাইম টাইমস.কম :
বৃহস্পতিবার, ১৩ অগাস্ট ২০২৬, ০৩:৪৭ অপরাহ্ন
Title :
পঁচা ও নিম্নমানের খাবার খাওয়ানোর অভিযোগ উঠেছে আলোচিত আবেশ হোটেল এন্ড বিরিয়ানি হাউজের বিরুদ্ধে! সালমান শাহর মৃত্যু রহস্য- বন্ধুত্ব, সম্পর্কের অভিযোগ আর তিন দশকের অমীমাংসিত প্রশ্ন! অবশেষে ফ্লাই করেছে বাংলাদেশ বিমানের ভুতুরে সেই ফ্লাইট দুর্নীতির দায়ে বাজেয়াপ্ত সম্পত্তিতে সরকারি আইন অমান্য করে লুকিয়ে ভবন নির্মাণের অভিযোগ! রাষ্ট্রপতি নির্বাচনে দলের বাইরে ভোট দিলে এমপি পদ বাতিল: চিফ হুইপ ফ্যামিলি কার্ড শুমারিতে নিয়োগ বাতিলের দাবিতে গাইবান্ধার ফুলছড়িতে বিক্ষোভ, ইউএনও কার্যালয়ে ভাঙচুর! একটা বাউন্ডারির অভাবে নষ্ট হচ্ছে মসজিদের পুকুরের পানি দূষিত হচ্ছে গৌরীচন্না বাজারের পরিবেশ এস এসসি তে রাফসানের গোল্ডেন জিপিএ-৫ অর্জন “আলোকিত বাংলাদেশ” স্লোগানের মাঝেও অন্ধকারে মানুষ; সিংড়াসহ সারাদেশে লোডশেডিংয়ে চরম ভোগান্তি নীলফামারীতে মাদকবিরোধী সচেতনতামূলক আলোচনা সভা ও শপথবাক্য পাঠ অনুষ্ঠিত

বৈষম্য বিরোধী সাংবাদিক আন্দোলন রংপুর কার্যকরী কমিটি গঠিত

Reporter Name
  • Update Time : বুধবার, ১৯ নভেম্বর, ২০২৫
  • ২১৩ Time View

শরিফা বেগম শিউলী,স্টাফ রিপোর্টার

বৈষম্যের বিরুদ্ধে সোচ্চার ও ন্যায়ভিত্তিক সমাজ প্রতিষ্ঠায় কাজ করে আসা সংগঠন ‘বৈষম্য বিরোধী সাংবাদিক আন্দোলন রংপুর’কার্যকরী কমিটি গঠিত হয়েছে।
মঙ্গলবার (১৮ নভেম্বর) দুপুরে রংপুর অফিসে অনুষ্ঠিত সাধারণ সভায় সর্বসম্মত মতামতের ভিত্তিতে আগামী তিন বছরের জন্য এ কমিটি অনুমোদন করা হয়।

উক্ত সভায় রংপুরে বিভিন্ন গণমাধ্যমে কর্মরত সাংবাদিকরা উপস্থিত ছিলেন। সকলে সাংবাদিকতার নৈতিক মানদণ্ড রক্ষা, বৈষম্যবিরোধী গণমাধ্যম চর্চা এবং ভুক্তভোগীদের পক্ষে শক্তিশালী প্ল্যাটফর্ম তৈরি করার অঙ্গীকার পুর্নব্যক্ত করেন। সভাপতি মোঃ এনামুল হক স্বাধীন, সিনিয়র সহ-সভাপতি আশরাফ খান কিরণ, সহ-সভাপতি মোঃ তারেক বাপ্পি, সহ-সভাপতি মোঃ নুরে ই রাব্বি, সাধারণ সম্পাদক শরিফা বেগম শিউলী, যুগ্ম-সাধারণ সম্পাদক মোছাঃ জেনিফা ইয়ামিম লীনা, সহ- সাধারণ সম্পাদক জাহিদুল ইসলাম জাহিদ, সাংগঠনিক সম্পাদক মোঃ রবিন চৌধুরী রাসেল, সহ-সাংগঠনিক সম্পাদক জাকির হোসেন সুজন, দপ্তর সম্পাদক মোঃ জুয়েল ইসলাম, কোষাধক্ষ্য মোঃ আব্দুল মাবুদ, মহিলা বিষয়ক সম্পাদক মোছা: নিলুফা ইয়াসমিন লুনা, সাহিত্য সাংস্কৃতিক বিষয়ক সম্পাদক মোঃ সুমন ইসলাম, প্রচার সম্পাদক মোঃ মিজানুর রহমান মিজান, ক্রীড়া সম্পাদক মোঃ সাকিব উদ্দিন, তথ্য ও গবেষণা বিষয়ক সম্পাদক মোঃ সাকিব চৌধুরী, সমাজকল্যাণ সম্পাদক মোঃ নুরুজ্জামান, কার্যনির্বাহী সদস্য মোঃ আল শাহরিয়ার জিম, আবু হাসান মোঃ রোকনুজ্জামান, মোঃ সুজাউদ্দিন সরকার সুয়েজ, মোঃ শাহাদাত হোসেন মিলন, মোঃ লিয়াম হোসেন লাম, মোঃ মেরাজুল ইসলাম মেরাজ, মোঃ মশিউর রহমান ইশাদ, মোঃ নূর জামাল হক, মোছাঃ কানিজ আফরিন কনা, মোঃ শাহাবুদ্দিন আহমেদ মুরাদ, মোঃ ওলিয়ার রহমান, মোঃ সাদমান সাকিব জিসান, মোঃ সাজ্জাদ আলী তুষার, মোঃ ইয়াসিন আলী প্রমুখ।

সভায় বক্তারা বলেন, গণমাধ্যম সমাজের আয়না। তাই বর্ণ, লিঙ্গ, ধর্ম, অঞ্চল বা অর্থনৈতিক অবস্থার ভিত্তিতে যেকোনো ধরনের বৈষম্যের বিরুদ্ধে সাংবাদিকদের আরও জোরালো ভূমিকা রাখতে হবে। এ আন্দোলন রংপুর অঞ্চলে গবেষণা, প্রতিবেদন ও সচেতনতা কার্যক্রম বাড়ানোর ঘোষণা দেয নতুন কার্যকরী কমিটির সদস্যরা দায়িত্ব সঠিকভাবে পালনের প্রত্যয় ব্যক্ত করেন এবং বৈষম্যহীন সমাজ গঠনে একযোগে কাজ করার অঙ্গীকার করেন।

উল্লেখ্য, গত ৭ আগস্ট-২৪ থেকে বৈষম্যবিরোধী সাংবাদিক আন্দোলন রংপুর ১০৫ জন সদস্যের মধ্যে তিনজন প্রধান সমন্বয়ক  ও একশো দুইজন সদস্য নিয়ে ৩৪ বছর থেকে কুক্ষিগত করে রাখা সমাজসেবা কর্তৃক নিবন্ধিত  প্রেসক্লাব রংপুরের ও নিবন্ধিত কমিটির বিরুদ্ধে আন্দোলন করে। দীর্ঘ যোল মাস আন্দোলন করে প্রেসক্লাব রংপুরকে সকল সাংবাদিকদের জন্য উন্মুক্ত করা হয়। যা বৈষম্যেবিরোধী  সাংবাদিক আন্দোলন রংপুর এর কার্যক্রম এখন অব্দি পর্যন্ত চলমান রয়েছে।

Please Share This Post in Your Social Media

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category
© All rights reserved