1. info@www.dailybdcrimetimes.com : দৈনিক বিডি ক্রাইম টাইমস.কম :
সোমবার, ২৮ সেপ্টেম্বর ২০২৬, ০৭:৩৫ পূর্বাহ্ন
Title :
নিষিদ্ধ ঘোষিত আওয়ামী স্বেচ্ছাসেবকলীগ সভাপতি! চেয়ারম্যান পদে পূন:বহাল! চাকরিতে প্রবেশে বয়স বৃদ্ধির দাবিতে মিরপুরে মানববন্ধন! বেতাগীতে স্কুলছাত্রীকে মারধর, তিন দাঁত ভাঙার অভিযোগ; প্রধান আসামি গ্রেপ্তার আমি বাংলাদেশের আইনে বিশ্বাস করি না- সালমান মুক্তাদির! ট্রেনের যাত্রা বিরতির দাবিতে রেলপথ অবরোধ, ৫ ঘণ্টা পর চলাচল স্বাভাবিক পোরশার তেঁতুলিয়া ইউনিয়নে ১৫ শিক্ষা প্রতিষ্ঠানে ক্রীড়া সামগ্রী বিতরণ বর্জ্য অপসারণে চিমটি হাতে রাস্তায় আমতলীর ইউএনও! বাউফলে ছিনতাই অভিযোগে আটক সাইমন: তদন্তে বেড়িয়ে এলো মাদক সংশ্লিষ্ট, গ্রেফতার বাদী নিজাম আমতলী থেকে উদ্ধার ১৪ পদ্মপোখরা সাপ কুয়াকাটার বনে অবমুক্ত! পাইকগাছা উপজেলা ক্লাইমেট অ্যাকশন ফোরাম গঠন

কালিয়াকৈরে গ্রামীণ ইন্ডাস্ট্রিয়াল পার্কের মূল ফলকে পেট্রোল বোমা নিক্ষেপ

Reporter Name
  • Update Time : বুধবার, ১৯ নভেম্বর, ২০২৫
  • ২৬৩ Time View

স্টাফ রিপোর্টার- রাসেল

কালিয়াকৈরে গ্রামীণ ইন্ডাস্ট্রিয়াল পার্কের  মূল
ফলকে পেট্রোল বোমা নিক্ষেপ। গতবছর জুলাই-আগস্টে ছাত্র-জনতার গণঅভ্যুত্থানে সংঘটিত মানবতাবিরোধী অপরাধের মামলায় ক্ষমতাচ্যুত প্রধানমন্ত্রী শেখ হাসিনার রায় ঘোষণাকে কেন্দ্র করে গাজীপুরের কালিয়াকৈর উপজেলার হরতকীতলা খাড়াজোড়া এলাকায় অবস্থিত নির্মানাধীন গ্রামীণ ইন্ডাস্ট্রিয়াল পার্ক-২ ভবনের সামনে এবং গোয়ালবাথান এলাকায় গ্রামীণ টেলিকম ট্রাস্ট এর গেটের নামফলকে পেট্রোল বোমা নিক্ষেপ করে দুর্বৃত্তরা।সোমবার (১৭ নভেম্বর) ভোরে পৃথক স্থানে এ ঘটনাঘটে। স্থানীয় সূত্রে জানা যায়- মোটরসাইকেল যোগে এসে দুর্বৃত্তরা চলন্ত অবস্থায় পেট্রোল বোমা নিক্ষেপ করে দ্রুত পালিয়ে যায়।
তবে এতে কোন হতাহতের ঘটনা ঘটেনি। পুলিশ জানায়,,দুর্বৃত্তরা নাশকতার উদ্দেশ্যে আসলেও পুলিশি টহল থাকায় বড় ধরনের কোন ক্ষয়ক্ষতি হয়নি।কালিয়াকৈর সার্কেলের সহঃ পুলিশ সুপার মোঃ মিরাজুল ইসলাম জানান,দুর্বৃত্তরা গ্রামীণ ইন্ডাস্ট্রিয়াল পার্ক-২ ভবনের সামনে নাম ফলক এবং গ্রামীণ টেলিকম ট্রাস্ট এর গেটের নামফলকে আগুন দেওয়ার চেষ্টা করে। কিন্তু পুলিশি তৎপরতার কারণে বড় ধরনের কোন ক্ষয়ক্ষতি হয়নি। দুর্বৃত্তরা পুলিশে উপস্থিতি টের পেয়ে দ্রুত পালিয়ে যায়।

Please Share This Post in Your Social Media

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category
© All rights reserved