1. info@www.dailybdcrimetimes.com : দৈনিক বিডি ক্রাইম টাইমস.কম :
সোমবার, ০৩ অগাস্ট ২০২৬, ০৪:৪৩ পূর্বাহ্ন
Title :
ছাত্রদলের ধৈর্যের বাঁধ ভেঙ্গে গেলে মঞ্চে বক্তব্য দেওয়ার সুযোগ পাবেন না-ছাত্রদল নেতা আমানউল্লাহ আমান রাজধানীতে কবরের জন্য সাড়ে তিন হাত মাটি সবার কপালে জোটে না! কর্দমাক্ত পথ,খালি পায়ে হেঁটে খাদ্য ও অর্থ সহায়তা পৌঁছে দিলেন ইউএনও! বাউফলে সেই দখল পূর্বক পাকা দোকানঘর নির্মাণ: পরিদর্শনে ভূমি কর্মকর্তা, রাস্তার জায়গা ছাড়ার নির্দেশ পোরশায় যুব উন্নয়ন দপ্তরের দুই মাস মেয়াদি কম্পিউটার অ্যান্ড নেটওয়ার্কিং প্রশিক্ষণের উদ্বোধন জমি দখলে বাঁধা – ভাই ভাবিকে কুপিয়ে আহত করল সৎ ভাই! মাদক অভিযানে,৫০পিস ইয়াবাসহ আটক-১! ডাকাতি মামলার দীর্ঘদিনের পলাতক আসামি বাউফলের সেই কুখ্যাত ডাকাত বাচ্চু সরদার গ্রেফতার ফায়ার সার্ভিস অধিদপ্তরে নিয়োগ,বদলী, টেন্ডার ও লাইসেন্স খাতে হাতিয়ে নিচ্ছে কোটি কোটি টাকা! (পর্ব- ১) জুলাইকে বুকে ধারণ করে দেশকে এগিয়ে নিতে হবে, জুলাইয়ের প্রথম প্রহরে- আমানউল্লাহ আমান

ফরিদপুরের নগরকান্দায় সরকারি নিয়ম -নীতি উপেক্ষা করে খাদ্য গুদামে ধান মজুদের অভিযোগ উঠেছে উপজেলা খাদ্য পরিদর্শক ও ভারপ্রাপ্ত কর্মকর্তা মোহাম্মদ আশিকুর রহমান মোল্যার বিরুদ্ধে (পর্ব-১)

Reporter Name
  • Update Time : রবিবার, ১৪ ডিসেম্বর, ২০২৫
  • ৯৫১ Time View

নিজস্ব প্রতিবেদক:

কৃষি সম্প্রসারণ অধিদপ্তর  প্রদত্ত নির্বাচিত কৃষকের তালিকা প্রকাশ ও আনুষ্ঠানিক উদ্বোধন ছাড়াই তিনি ব্যক্তিগত উদ্যোগে বিপুল পরিমাণ ধান মজুদ করেছেন বলে অভিযোগ পাওয়া গেছে।সরেজমিন দেখা যায়,নসিমন বোঝাই ধান উপজেলা  খাদ্য গুদামে প্রবেশ করছে।গাড়ি ঢোকার পরপরই প্রবেশদ্বার বন্ধ করে দ্রুততার সঙ্গে ধান নামানোর দৃশ্য দেখা যায়।সাংবাদিকদের উপস্থিতি বুঝতে পেরে আরও কয়েকটি ধানবোঝাই নসিমন গাড়ি ফিরে যায়।
খাদ্য পরিদর্শক আশিকুর রহমান মোল্যা জানান,একজন পরিচিত কৃষকের২ টন ধান ছিল,তিনি নিতে বলেছেন,তাই নিয়েছি।তালিকা প্রকাশের আগেই ঐ কৃষকের নাম নির্বাচিত তালিকায় কিভাবে নিশ্চিত হলেন জানতে চাইলে তিনি বলেন,তালিকায় না থাকলে ধান ফেরত দেব।তবে তালিকা ও উদ্বোধনের আগেই ব্যক্তিগত ধান গুদামে মজুদের বৈধতা বিষয়ে তিনি কোন সুনির্দিষ্ট উত্তর দিতে পারেননি।স্থানীয় কৃষক ও পরিবহন শ্রমিকরা জানান,এ ধরনের অনিয়ম নতুন নয়,রাতের আধারে দালালদের মাধ্যমে ধান মজুদ করা হয়,এতে প্রকৃত কৃষকরা মুল্য থেকে বঞ্চিত হন।উপজেলা খাদ্য নিয়ন্ত্রণ কর্মকর্তা নিয়াজ মাহমুদ বলেন, আমন ধান সংগ্রহ এখনও উদ্বোধন করা হয়নি।কৃষকের তালিকাও পাওয়া যায় নি।তালিকা পাওয়ার পরপরই সংগ্রহ শুরু হবে।তালিকার আগেই ধান মজুদের বিষয়ে তিনি বলেন, যদি করে থাকেন এটি বেআইনি।

এছাড়াও, আশিকুর রহমান মোল্যা’র বিরুদ্ধে ও এম এস ডিলারদের বরাদ্দকৃত আটা ও চাল নেয়ার সময় টোকেন মানির নামে বেআইনিভাবে টাকা নেয়ার অভিযোগ আছে।এবং বস্তা কেটে বস্তারভেতর থেকে চাল -আটা রাখার অভিযোগ ও তার বিরুদ্ধে আছে।

Please Share This Post in Your Social Media

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category
© All rights reserved