1. info@www.dailybdcrimetimes.com : দৈনিক বিডি ক্রাইম টাইমস.কম :
রবিবার, ০১ নভেম্বর ২০২৬, ০৭:৪৩ অপরাহ্ন
Title :
৫২ বছর বয়সে এইচএসসি পাস, শেফালীর সাফল্যে গর্বিত পরিবার ধানক্ষেতে লুকিয়েও শেষ রক্ষা হলো না আওয়ামী লীগ নেতা মজনু সরকারের পুলিশ-জনতার যৌথ সভা, মাদক ও কিশোর গ্যাং নির্মূলে জিরো টলারেন্স! বাউফলে তৃতীয় স্ত্রী ফারজানার ঘরের ইট আর মরদেহে বাধা ইটের মিল, তাহলে কি খুনি ফারজানা?  গলাচিপায় বৈদ্যুতিক ট্রান্সফরমার চুরি করতে গিয়ে গণঅধিকার পরিষদ নেতা সাবেক ইউপি সদস্য আটক মৎস্য সম্পদ উন্নয়নে গবেষণা অগ্রগতির কোনো বিকল্প নেই: সচিব নীলফামারীতে জেলা ইজতেমার আখেরি মোনাজাত আগামীকাল ২২ দিনের নিষেধাজ্ঞা শেষে আজ থেকে ইলিশ মাছ ধরার প্রস্তুতি সম্পন্ন বরগুনার জেলেদের নীলফামারীর নটখানায় স্পিড ব্রেকারের দাবি, দুর্ঘটনার ঝুঁকিতে রোগী ও পথচারীরা আমতলীতে ৪’শত পিস ইয়াবাসহ মাদক কারবারি গ্রেপ্তার!

বরগুনায় জেলা আইন-শৃঙ্খলা কমিটির মাসিক সভা অনুষ্ঠিত

Reporter Name
  • Update Time : রবিবার, ১৪ জুন, ২০২৬
  • ১২৭ Time View

মো:মনিরুল ইসলাম, বরগুনা প্রতিনিধি:

বরগুনা জেলা প্রশাসকের কার্যালয়ের সুবর্ণজয়ন্তী সম্মেলন কক্ষে জেলা আইন-শৃঙ্খলা কমিটির মাসিক সভা অনুষ্ঠিত হয়।

রবিবার (১৪ জুন) সকাল ১১ টায় জেলা প্রশাসকের কার্যালয়ের সুবর্ণজয়ন্তী সম্মেলন কক্ষে জেলা আইন-শৃঙ্খলা কমিটির মাসিক সভা অনুষ্ঠিত হয়।

সভায় সভাপতিত্ব করেন মিজ্ তাছলিমা আক্তার, জেলা প্রশাসক ও বিজ্ঞ জেলা ম্যাজিস্ট্রেট, বরগুনা। আরো উপস্থিত ছিলেন জনাব মোঃ নজরুল ইসলাম মোল্লা, প্রশাসক, জেলা পরিষদ, বরগুনা, পুলিশ সুপার জনাব মো: কুদরত-ই-খুদা, পিপিএম-সেবা, অতিরিক্ত জেলা ম্যাজিস্ট্রেট জনাব সজল চন্দ্র শীল, মাদক নিয়ন্ত্রণ অধিদপ্তর ও গোয়েন্দা বিভাগের প্রতিনিধিসহ জেলার আইন শৃঙ্খলা কমিটির সম্মানিত সকল সদস্যবৃন্দ।

​সভায় মাদক নিয়ন্ত্রণ ও প্রতিরোধের বিষয়টি সর্বোচ্চ গুরুত্বের সাথে আলোচিত হয়, যেখানে মাদকের অনুপ্রবেশ রোধে নদীপথ ও সীমান্ত এলাকায় নজরদারি বৃদ্ধি এবং মাদক কারবারিদের চিহ্নিত করে কঠোর আইনি ব্যবস্থা গ্রহণের ওপর জোর দেওয়া হয়। সভায় যুবসমাজকে মাদকের হাত থেকে রক্ষা করতে শিক্ষা প্রতিষ্ঠান ও জনবহুল এলাকায় সচেতনতামূলক প্রচারণা চালানো এবং মাদক নির্মূলে গোয়েন্দা সংস্থা ও আইনশৃঙ্খলা বাহিনীর মধ্যে সমন্বয় জোরদার করে নিয়মিত বিশেষ অভিযান পরিচালনার সিদ্ধান্ত গৃহীত হয়। এছাড়া সভার অবশিষ্ট অংশে জেলার সার্বিক আইন-শৃঙ্খলা পরিস্থিতি পর্যালোচনা করে জননিরাপত্তা নিশ্চিতকরণে পুলিশি টহল জোরদার এবং সকল দপ্তরের মধ্যে পারস্পরিক সহযোগিতা ও আন্তরিকতার সাথে দায়িত্ব পালনের নির্দেশনা প্রদান করা হয়।

Please Share This Post in Your Social Media

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category
© All rights reserved