1. info@www.dailybdcrimetimes.com : দৈনিক বিডি ক্রাইম টাইমস.কম :
বৃহস্পতিবার, ১৭ সেপ্টেম্বর ২০২৬, ০৫:৪২ পূর্বাহ্ন
Title :
ভোগডাবুড়ী ইউনিয়নে অস্বাস্থ্যকর পরিবেশে চলছে স্বাস্থ্য ও পরিবার কল্যান কেন্দ্র,গড়ে উঠেছে ছাগল ও হাঁসের খামার ! মিরপুরে চাঁদাবাজির অভিযোগে ছাত্রদল নেতা সুমনসহ গ্রেপ্তার ২ বরগুনায় ৫৮ বছরের চিনি বেগমও মাদক ব্যবসায়ী! বরগুনায় প্রেসক্লাবে সাংবাদিকদের সাথে জেলা প্রশাসকের উন্নয়ন শীর্ষক মতবিনিময় সভা অনুষ্ঠিত আমতলী রহমানিয়া ফিলিং স্টেশনে ফের জরিমানা! নামজারিতে সরকারি ফি ১,১৭০ টাকা কিন্তু ভূমি অফিসে ৭০ হাজার দাবি, দর কষাকষিতে গিয়ে ঠেকলো ২০ হাজারে ! বাসন থানায় বিশেষ অভিযান পরিচালনা করতঃ নিম্ন লিখিত আসামীদেরকে গ্রেফতার করিয়া বিজ্ঞ আদালতে প্রেরণ করা হয় চট্টগ্রাম ফায়ারিং রেঞ্জে ফিন্ড ফায়ারিং অনুশীলনের সময় আ/হ/ত সেনা কর্মকর্তাকে চিকিৎসার জন্য সিঙ্গাপুর নেওয়া হচ্ছে নীলফামারীর একমাত্র বৌদ্ধ বিহার সংস্কারে সরকারের হস্তক্ষেপ কামনা বিহার সভাপতির সাইবার অপরাধ মোকাবেলায় পুলিশ সদস্যদের দক্ষতা ও সক্ষমতা বাড়ানোর বিকল্প নেই- আইজিপি

নিয়মনীতির তোয়াক্কা না করেই বিআইএমে আউটসোর্সিংয়ের নোয়া প্রদান !

Reporter Name
  • Update Time : মঙ্গলবার, ১৬ জুন, ২০২৬
  • ১৩৯ Time View

নিজস্ব প্রতিবেদক:

শিল্প মন্ত্রণালয়ের অধীনস্থ বাংলাদেশ ইনস্টিটিউট অব ম্যানেজমেন্টে (বিআইএম) বিরুদ্ধে নিয়মনীতির তোয়াক্কা না করেই আউটসোর্সিংয়ে জনবল নিয়োগ দেওয়ার অভিযোগ উঠেছে। ইনস্টিটিউট অব ম্যানেজমেন্টে (বিআইএম) বিরুদ্ধে বিধি ভেঙে দরপত্র দেওয়ার এমন অভিযোগ তুলেছে দরপত্রে অংশগ্রহণ করা একটি প্রতিষ্ঠান লিখিতভাবে তা জানানো হয়েছে।

সম্প্রতি ইনস্টিটিউট অব ম্যানেজমেন্টে (বিআইএম)
থেকে আহ্বান করা দরপত্রে অংশ নেয় বেশ কয়েকটি প্রতিষ্ঠান। সরকারি কেনাকাটার পাবলিক প্রকিউরমেন্ট বিধিমালার (পিপিআর) ‘আইটিটি ক্লজ ৪১(বি)’ অনুযায়ী, সব দরদাতাকে মূল্যায়ন করা হয় ১০০ পয়েন্টে। এর মধ্যে শিক্ষাগত যোগ্যতায় ৫৪.৫৫ শতাংশ এবং মৌখিক পরীক্ষায় বরাদ্দ ৪৫.৪৫ শতাংশ নম্বর। 

সরকারি ক্রয় বিধির (পিপিআর) তোয়াক্কা করেনি ইনস্টিটিউট অব ম্যানেজমেন্টে (বিআইএম) কোনো ধরনের মৌখিক পরীক্ষা ছাড়াই “বিনিময় সিকিউরিটি সার্ভিসেস লি.” নামের একটি প্রতিষ্ঠানকে কাজের প্রাথমিক স্বীকৃতি বা নোয়া প্রদান করা হয়েছে।

আউটসোর্সিংয়ের মাধ্যমে জনবল নিয়োগের জন্য প্রস্তাবিত ১২ জনবলের জীবন বৃতান্ত ও অভিজ্ঞতার সনদপত্র, নাগরিক ও চারিত্রিক সনদপত্র পুণরায় যাচাই ও দাখিলকৃত ১২ জন বিভিন্ন ক্যাটাগরী জনবল সশরীরে হাজির করে এবং অভিজ্ঞতা সনদপত্র যাচাইয়ের দাবি করেছে অভিযোগকারী ঠিকাদারি প্রতিষ্ঠানটি।

অভিযোগ উঠেছে, কারিগরি মূল্যায়ন টিডিএসের ৪১.৬ ধারা অনুযায়ী কারিগরি মূল্যায়নে পাস নম্বর ৭০ শতাংশ নির্ধারিত ছিল। কিন্তু নোয়া প্রাপ্ত ঠিকাদারি প্রতিষ্ঠানের সরবরাহকৃত জনবলের কোন যোগ্যতা ও অভিজ্ঞতা (ন্যূনতম ৩ বছর) নেই। এছাড়াও বিনিময় সিকিউরিটি সার্ভিসেস লি. অভিজ্ঞতার সনদ ও আর্থিক সক্ষমতার শর্তাবলী যথাযথভাবে পূরণ না করারও অভিযোগ উঠেছে।

ইনস্টিটিউট অব ম্যানেজমেন্টের (বিআইএম) এই কর্মকাণ্ডকে সরকারি ক্রয় আইনের স্বচ্ছতা ও সমতার নীতির পরিপন্থী বলে মনে করছেন অনেকেই। এ খাত সংশ্লিষ্টদের দাবি সরকারি ক্রয় বিধি (পিপিআর) ২০০৬ ও ২০০৮ অনুযায়ী সরকারি ক্রয় কার্যক্রমে অবশ্যই স্বচ্ছতা, ন্যায়সংগত আচরণ, সমান সুযোগ ও প্রতিযোগিতা নিশ্চিত করতে হবে।

সূত্র জানায়, বিভিন্ন দরপত্র মূল্যায়ন কমিটিতে বিআইএমের পরিচালক (অর্থ) মেহেবুব হাসান কল্লোল কমিটির অন্য সদস্যের নিয়ে কখনোই কোন মিটিং করেন না। মিটিং ছাড়াই সন্মানি পাঠিয়ে ফাইলে সই করে মূল্যায়নের কাজ শেষ করেন। এর ফলে সুবিধাবাদী মহলকে তিনি অনিয়ম করতে সুযোগ তৈরি করছেন।

ইনস্টিটিউট অব ম্যানেজমেন্টের পরিচালক (অর্থ) মেহেবুব হাসান কল্লোল বলেন, সরকারি ক্রয় বিধি ২০২৫ অনুযায়ী দরপত্রের সকল নিয়ম মেনে ঠিকাদারি প্রতিষ্ঠানকে নোয়া প্রদান করা হয়েছে।

Please Share This Post in Your Social Media

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category
© All rights reserved