1. info@www.dailybdcrimetimes.com : দৈনিক বিডি ক্রাইম টাইমস.কম :
শনিবার, ০৮ অগাস্ট ২০২৬, ১২:১৮ অপরাহ্ন
Title :
“বরগুনার উন্নয়নই আমাদের অঙ্গীকার” — চীফ হুইপ বিপদসীমার ১৩ সে. মি. ওপর দিয়ে বইছে তিস্তার পানি পায়ে হেঁটে মক্কার পথে নাটোরের দিনমজুর দুলাল, ভিসাহীন যাত্রায় সামনে কয়েক দেশের আইনি বাধা বরগুনায় চাচা শশুরের লোকজনের হামলায় জামাই খুন, আহত ২ “জুলাই গণঅভ্যূত্থান দিবস” উপলক্ষে বরগুনা জেলা পুলিশের পক্ষ থেকে শহীদদের প্রতি শ্রদ্ধা নিবেদন এবং পুষ্পস্তবক অর্পণ। ঢাকা জজ কোর্টে অ্যাডভোকেট ফারজানা ইয়াসমিন (রাখি)-এর চেম্বারে হামলার অভিযোগ; সুষ্ঠু তদন্তের দাবি চিলাহাটিতে অটিজম ও প্রতিবন্ধী বিদ্যালয়ের নাম ব্যবহার করে নতুন আরেকটি বিদ্যালয় চালু করার অভিযোগে সংবাদ সম্মেলন স্বাধীনতাপ্রিয় ও গণতন্ত্রকামী মানুষের জন্য ৫ আগস্ট আনন্দের দিন, বিজয়ের দিন- তারেক রহমান বরগুনার ২ নং গৌরীচন্না ইউনিয়নের লাকুরতলা সোনার বাংলা মাধ্যমিক বিদ্যালয়ে নবনির্বাচিত পরিচালনা পর্ষদকে সংবর্ধনা জমিদার নিশেন্দ্রনাথ মজুমদারের নাতনি মেঘনা, সুরের সাধনায় গড়ছেন নিজের স্বতন্ত্র পরিচয়

পাইকগাছায় চিংড়ী ঘের থেকে যুবকের লাশ উদ্ধার

Reporter Name
  • Update Time : বুধবার, ৯ আগস্ট, ২০২৩
  • ২৯৬ Time View

মোঃ শফিয়ার রহমান, পাইকগাছা খুলনা প্রতিনিধি:

খুলনার পাইকগাছায় চিংড়ি ঘেরে ভাসমান অবস্থায় বিশ্বজিৎ সানা নামে এক যুবকের মরদেহ উদ্ধার করেছে পাইকগাছা থানা পুলিশ। বুধবার (৯ আগস্ট) সকাল ৭ টার দিকে স্থানীয়রা সোলাদানা আমুরকাটা দীঘা সীমাণায় প্রাথমিক বিদ্যালয় সংলগ্ন চিংড়ী ঘেরে ভাসমান অবস্থায় তার লাশ দেখতে পেয়ে থানা পুলিশে খবর দিলে পুলিশ তার লাশ উদ্ধার করে সুরোতহাল রিপোর্ট শেষে ময়না তদন্তের জন্য খুলনা মেডিকেল কলেজ হাসপাতালে পাঠিয়েছে।

বিশ্বজিৎ সানা সোলাদানা ইউনিয়নের আমুরকাটা গ্রামের মৃত মনোরঞ্জন সানার ছেলে।

পারিবারিক সূত্রের উদ্বৃতি দিয়ে থানা পুলিশ জানায়, গত রবিবার রাতে সে নিজ ঘরে ঘুমিয়ে ছিল। তবে পরের দিন সকালে তাকে আর ঘরে দেখা যায়নি। সেই থেকে সে নিখোঁজ ছিল। ঘটনার পর থেকে সম্ভাব্য সব জায়গায ব্যাপক খোঁজাখুঁজির পরও পরিবারের লোকজন তার কোন সন্ধা পায়নি।

সর্বশেষ বুধবার সকালে স্থানীয় সুশান্ত নামে পার্শ্ববর্তী জনৈক পঙ্কজ সরদারের চিংড়ী ঘেরে তার লাশ ভাসতে দেখে প্রথমে তার পরিবারকে জানায়। পরিবারের লোকজন ঘটনাস্থলে গিয়ে লাশ দেখে বিশ্বজিতের বলে শনাক্ত করলে থানা পুলিশে খবর দেওয়া হয়।

ধারণা করা হচ্ছে তাকে পিটিয়ে হত্যা করে সেখানে ফেলে দেওয়া হতে পারে। সেক্ষেত্রে নিহত যুবক কোন ঘেরে মাছ চুরি করে পিটুনির শিকার হতে পারে। এ ঘটনায় থানায় একটি অপমৃত্যু মামলা হয়েছে।

মামলার তদন্তকারী কর্মকর্তা পাইকগাছা থানার উপপুলিশ পরিদর্শক (এসআই) আনজির হোসেন জানান, বিশ্বজিৎ সানা গত রবিবার থেকে নিখোঁজ ছিল। স্থানীয়দের উদ্বৃতি দিয়ে তিনি জানান, নিহত বিশ্বজিৎ এলাকায় রাতে চুরি করে মাছ ধরতো। ঘটনার রাতে কোনো ঘেরে মাছ ধরতে গেলে তাকে পিটিয়ে হত্যা করা হয়ে থাকতে পারে বলে প্রাথমিকভাবে ধারণা করা হচ্ছে। তবে তার হত্যার প্রকৃত রহস্য উদঘাটনে ব্যাপকভাবে তদন্ত কাজ চলছে।

পাইকগাছা থানার অফিসার ইনচার্জ (ওসি) মো. রফিকুল ইসলাম বলেন, নিহত বিশ্বজিতের হত্যার মোটিভ উদঘাটনে চুরি ও পরকীয়ার এবং অসুস্থ সূত্র ধরে তদন্তকাজ অব্যাহত থাকবে এবং নিহতের রহস্য খুব তাড়াতাড়ি উদঘাটন করা হবে।

Please Share This Post in Your Social Media

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category
© All rights reserved