
বরগুনা প্রতিনিধি:
তথ্যপ্রযুক্তির আধুনিক যুগে দাপ্তরিক কার্যক্রমে দক্ষতা বৃদ্ধি এবং ‘স্মার্ট বাংলাদেশ’ গড়ার প্রত্যয়ে বরগুনা জেলা পুলিশের উদ্যোগে নারী পুলিশ সদস্যদের জন্য আয়োজিত ৭ দিনব্যাপী বিশেষ কম্পিউটার প্রশিক্ষণ সফলভাবে সম্পন্ন হয়েছে।







বরগুনা জেলার সুযোগ্য পুলিশ সুপার জনাব মোঃ কুদরত-ই-খুদা, পিপিএম-সেবা মহোদয়ের সুদক্ষ দিকনির্দেশনা ও সার্বিক তত্ত্বাবধানে এই প্রশিক্ষণ কর্মসূচি পরিচালিত হয়। এতে কোর্স কো-অর্ডিনেটর হিসেবে দায়িত্ব পালন করেন জনাব শেখ সালাউদ্দিন, এসআই (নিঃ), ইনচার্জ, আইসিটি শাখা, পুলিশ অফিস, বরগুনা। উক্ত প্রশিক্ষণে নারী পুলিশ সদস্যরা কম্পিউটার ফান্ডামেন্টালস, অফিস অটোমেশন এবং আধুনিক ডিজিটাল টুলস ব্যবহারের ওপর বাস্তবভিত্তিক ও হাতে-কলমে প্রশিক্ষণ গ্রহণ করেন।
আজ সনদপত্র বিতরণ অনুষ্ঠানে সফল প্রশিক্ষণার্থীদের মাঝে সনদ তুলে দেওয়া হয়।