1. info@www.dailybdcrimetimes.com : দৈনিক বিডি ক্রাইম টাইমস.কম :
শুক্রবার, ২১ অগাস্ট ২০২৬, ০১:৩০ পূর্বাহ্ন
Title :
বাউফলে সালিশ বৈঠকে হামলার জেরে ব্যবসা প্রতিষ্ঠান বন্ধ ঘোষণা করে বিক্ষোভ ও মানববন্ধন  পাইকগাছা-কয়রার মানুষের সেবা নিশ্চিত করাই আমার লক্ষ্য-এস এম মনিরুল হাসান বাপ্পি বীর মুক্তিযোদ্ধা মোতালেব হোসেনের রাষ্ট্রীয় মর্যাদায় দাফন সম্পন্ন  ৩ কোটি ৮৩ লাখ টাকার প্রকল্প কাগজে কিন্তু বাস্তবে নেই! মির্জা ফখরুল ইসলাম আলমগীর রাষ্ট্রপতি নির্বাচিত! মির্জা ফখরুল ইসলাম আলমগীর রাষ্ট্রপতি নির্বাচিত! গোপন অঙ্গে ২০০ পিস ইয়াবাসহ নারী পাচারকারী আটক! গাজীপুর জেলার নবাগত পুলিশ সুপার জনাব মোহাম্মদ জসীম উদ্দিনের যোগদান ও দায়িত্বভার গ্রহণ বরগুনার তালতলী উপজেলায় ০১টি চায়না পিস্তল, ম্যাগাজিন ও ০৪ রাউন্ড গুলিসহ ০৫ জন গ্রেফতার! । বাউফলে বখাটেদের দৌরাত্ম্য চরমে,ইভ‌টি‌জিংয়ের প্রতিবাদ করায় শিক্ষার্থীর বাবা‌কে কু‌পি‌য়ে জখম!

বাউফলে সালিশ বৈঠকে হামলার জেরে ব্যবসা প্রতিষ্ঠান বন্ধ ঘোষণা করে বিক্ষোভ ও মানববন্ধন 

Reporter Name
  • Update Time : বৃহস্পতিবার, ২০ আগস্ট, ২০২৬
  • ২৫ Time View

এম জাফরান হারুন::

পটুয়াখালীর বাউফল উপজেলার কালাইয়া বন্দরে একটি সালিশ বৈঠক চলাকালে হামলার অভিযোগ উঠেছে। এ ঘটনায় তিন ভাই সহ চারজন আহত হয়েছেন। বুধবার (১৯ আগস্ট) রাত সাড়ে ৯টার দিকে কালাইয়া বন্দরের সুন্দরী সিনেমা হলে মধ্যে এ ঘটনা ঘটে। 

এর প্রতিবাদে বৃহস্পতিবার (২০ আগস্ট) বেলা সাড়ে এগারোটার দিকে সিনেমা হল সড়কের ফার্নিচার ব্যবসায়ীরা সহ অন্য অন্য ব্যবসায়ীরা তাদের ব্যবসা প্রতিষ্ঠান বন্ধ রেখে বিক্ষোভ ও মানববন্ধন করেছেন। এদিকে একইদিন বিকেলে নিজেদের কে নির্দোষ দাবি করে অভিযোগ গুলো সম্পূর্ণ মিথ্যা বানোয়াট এবং উদ্দেশ্য প্রনোদিত ও ছাত্রদলকে প্রশ্নবিদ্ধ করতে এহেন ঘটনা ঘটছে বলে সংবাদ সম্মেলন করেছেন অভিযোগে আসা ব্যক্তিরা বলে জানা গেছে। 

‎হামলায় আহতরা হলেন- উপজেলার দাসপাড়া ইউনিয়নের ৪ নং ওয়ার্ডের মোল্লা বাড়ীর ফার্নিচার ব্যবসায়ী মো. শহিদুল মোল্লা (৩২), তার ভাই রিয়াজ মোল্লা (৪৬) এবং শাহিন মোল্লা (২৬)। এছাড়াও তাদের দোকানের কর্মচারী রাব্বি আহত হয়েছেন বলে জানা গেছে।

আহত শহিদুল মোল্লার অভিযোগ, তিনি একই এলাকার ছাত্রদল নেতা ইয়াসিন (২৩) দীর্ঘদিন ধরে তার (শহিদুল) কাছে চাঁদা দাবি করে আসছিলেন। বিষয়টি নিয়ে স্থানীয় বিএনপি নেতাদের অবহিত করলে বুধবার রাতে সালিশ বৈঠকের আয়োজন করা হয়। বৈঠকে স্থানীয় নেতৃবৃন্দ ও এলাকাবাসী উপস্থিত ছিলেন। একপর্যায়ে ইয়াসিন, ইব্রাহিম ও সোহান পঞ্চায়েত সহ ২০-৩০ জন তাদের ওপর হামলা চালান বলে জানান।

‎অভিযোগে আরও বলা হয়, হামলার সময় সালিশ বৈঠকে উপস্থিত লোকজনের ওপরও হামলা হয়। এতে শহিদুলের ছোট ভাই শাহিন ও বড় ভাই রিয়াজ সহ কয়েকজন আহত হন। পরে তারা সিনেমা হল থেকে বের হয়ে একটি চায়ের দোকানে আশ্রয় নিলে সেখানেও হামলার অভিযোগ ওঠে। এ ঘটনায় রিয়াজ মোল্লা দাবি করেন, হামলার সময় তার কাছে থাকা ৪০ হাজার টাকা নিয়ে যায় হামলাকারিরা। ‎

‎অভিযুক্তদের মধ্যে রয়েছে বাউফল সরকারি কলেজ ছাত্রদলের সহ-সভাপতি হিসেবে পরিচয় দেওয়া ইয়াসিন (২৫), কালাইয়ার ইব্রাহিম এবং সোহান পঞ্চায়েত।

‎অভিযুক্ত ইয়াসিন দাবি করেন, গত ১৬ আগস্ট রাত ৯টার দিকে শাহিন তাকে অপহরণ করে মারধর করেন। পরদিন শহিদুল মোল্লার দোকানের সামনে শাহিনের সঙ্গে তার ধাক্কাধাক্কির ঘটনা ঘটে। এ ঘটনার জেরেই বুধবার সালিশ বৈঠক বসে। বৈঠকে উভয় পক্ষের কথা-কাটাকাটির একপর্যায়ে তার উপর হামলা করে। এ ঘটনায় ইভয় পক্ষের মধ্যে মারামারি শুরু হয় এবং তিনিও আহত হয়েছেন বলে দাবি করেন।

‎সালিশ বৈঠকে সাবেক বাউফল উপজেলা স্বেচ্ছাসেবক দলের যুগ্ম আহ্বায়ক রিয়াজ পঞ্চায়েত, উপজেলা যুবদলের সদস্য স্বপন মৃধা সহ স্থানীয় রাজনৈতিক নেতৃবৃন্দ ও এলাকাবাসী উপস্থিত ছিলেন বলে জানা গেছে।

‎বাউফল থানার ওসি সিরাজুল ইসলাম বলেন, সালিশ বৈঠকে হামলার ঘটনাটি শুনেছি এবং সাথে সাথে পুলিশ পাঠিয়ে পরিস্থিতি নিয়ন্ত্রনে আনা হয়েছে। লিখিত অভিযোগ পেলে আইনানুগ ব্যবস্থা নেওয়া হবে।

Please Share This Post in Your Social Media

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category
© All rights reserved