
মিরপুর প্রতিনিধি:
রাজধানীর মিরপুর শাহআলী থানাধীন রাইনখোলা এলাকায় গোপন সংবাদের ভিত্তিতে অভিযান চালিয়ে সোলাইমান ইবনে ইভান (২৭) পিতা জাকির হোসেন , ইয়ামীন (২১) পিতা জয়নাল আবেদীন নামের ডাকাত দলের দুই সদস্যকে আটক করেন শাহআলী থানা পুলিশ।
গত বৃহস্পতিবার ঢাকা মিরপুর শাহআলী থানাধীন রাইনখোলা এলাকায় সংবদ্ধ একটি ডাকাতদল ডাকাতির প্রস্তুতি নিচ্ছে বলে গোপন সংবাদের মাধ্যমে জানতে পারেন শাহআলী থানা পুলিশ যে, কতিপয় দুষ্কৃতিকারীরা ডাকাতির প্রস্তুতি নিচ্ছে, রাইনখোলা মোড়স্থ ময়লার ভাগার এর সামনে পাকা রাস্তার উপর অবস্থান করেছে এবং শলাপরামর্শ করছেন একদল ডাকাত, এসময় তাদের গতিবিধি সন্দেহজনক হলে।
উক্ত বিষয়টি উর্দ্ধতন কর্তৃপক্ষকে অবহিত করেন এসআই আরিফুল ইসলাম (নিরস্ত্র) ঘটনার সত্যতা যাচাই ও আইনগত ব্যবস্থা গ্রহণের নিমিত্তে:এসআই আরিফুল ইসলাম সঙ্গীয় অফিসার এবং ফোর্সসহ ইং- ১৭/০৯/২০২৬ তারিখ রাত সাড়ে ৮ টার সময় ঘটনাস্থলে পৌঁছামাত্র পুলিশের উপস্থিতি টের পেয়ে ৭/৮ জন ব্যক্তি দৌড়ে পালানোর চেষ্টা কালে ০২ জনকে আটক করতে সক্ষম হয় পুলিশ, এসময় ডাকাত”দলের ৫/৬ জন সদস্য দৌড়ে পালিয়ে যায়। উপস্থিত লোকজনের সম্মুখে গ্রেপ্তার কতৃ আসামীদের নাম ঠিকানা জিজ্ঞাসাবাদে পলাতক অন্য ডাকত সদস্যেদের নাম ঠিকানা প্রকাশ করে দেন বলে জানা যায়। এবিষয়ে এসআই আরিফুল ইসলাম বাদী হয়ে ৩৯৯-৪০২ পেনাল কোর্ড ১৮৬০ ধারায় একটি মামলা রুজু করেন শাহআলী থানার, মামলা নং (১৩) তারিখ ১৭/০৯/২৬ ইং।
এসময় আটক ব্যক্তিদের দেহ তল্লাশী করে ১নং আসামী সোলাইমান ইবনে জাকির ও ইভান (২৭) এর পরিহিত প্যান্টের ডান কোমড়ে গোজা অবস্থায় (ক) ০১ টি স্টিলের ফোল্ডিং সুইচ গিয়ার চাকু, যার বাটসহ দৈর্ঘ্য ৯.৫ ইচ্ছি, যার হাতলে ম্যাকানিজম সুইচ আছে, (খ) ০১টি স্টিলের বিপ্রং লাঠি, যার বাটসহ দৈর্ঘ্য ১৮ ইঞ্চি, ভাজ করা অবস্থায় ৭.৫ ইঞ্চি । এবং ২নং আসামী মোঃ ইয়ামিন (২১) এর পরিহিত প্যান্টের পেটের ডান পার্শ্বে গোজা অবস্থায় (গ) ০১টি স্টিলের ব্যাটন (কিরিচ), যা দুই অংশে বিভক্ত, একটির দৈর্ঘ্য ১০ ইঞ্চি অগ্রভাগ সূচালো, অপরটি হাতল সংযুক্ত দৈর্ঘ্য ০৭ ইঞ্চি গ্রেপ্তারকতৃ আসামীদের কাছ থেকে উদ্ধার করা হয়।