1. info@www.dailybdcrimetimes.com : দৈনিক বিডি ক্রাইম টাইমস.কম :
শুক্রবার, ১৬ অক্টোবর ২০২৬, ১২:৪১ পূর্বাহ্ন
Title :
পোরশায় ৪০ শিক্ষার্থীর কম্পিউটার প্রশিক্ষণ সম্পন্ন, সনদসহ ৩ লাখ ৫২ হাজার টাকা ভাতা বিতরণ পাইকগাছায় ১৫১ পূজামণ্ডপে প্রায় ১২ লাখ টাকার অনুদান প্রদান পলাশবাড়ীতে মানবাধিকার লঙ্ঘন ও বাল্য বিবাহ প্রতিরোধে জাতীয় প্রচারাভিযান সাংবাদিকের বিরুদ্ধে মানহানিকর অপপ্রচার ও মিথ্যা চাঁদা দাবির অভিযোগে সাইবার ট্রাইবুনালে মামলা নীলফামারীতে ২৮টি হারানো মোবাইল উদ্ধার, মালিকদের কাছে হস্তান্তর আমতলীতে দুর্গাপূজার মণ্ডপ পরিদর্শনে ডিআইজি! পোরশায় ৬৪০ গ্রাম হেরোইনসহ যুবক আটক গর্ভবতী নারীকে মারধর ও গর্ভের সন্তানের মৃত্যু, প্রধান অভিযুক্ত এসআরবি-৮’র হাতে আটক ঐতিহ্যবাহী বরিশাল অঞ্চলের রূপান্তরে সরকারের দিকে তাকিয়ে জনগণ রংপুরে বিয়ের পর ছয় মাস সংসার করে ধর্ষণ মামলা ​!

আমতলীতে দুর্গাপূজার মণ্ডপ পরিদর্শনে ডিআইজি!

Reporter Name
  • Update Time : বৃহস্পতিবার, ১৫ অক্টোবর, ২০২৬
  • ১৭ Time View

মো:মনিরুল ইসলাম, বরগুনা প্রতিনিধি

আসন্ন শারদীয় দুর্গাপূজা শান্তিপূর্ণ ও উৎসবমুখর পরিবেশে উদযাপনের লক্ষ্যে বরগুনার আমতলীতে পূজামণ্ডপ পরিদর্শন ও মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়েছে। এ সময় পূজামণ্ডপের নিরাপত্তা নিশ্চিত করা, সাম্প্রদায়িক সম্প্রীতি বজায় রাখা এবং গুজব ও অপপ্রচার প্রতিরোধে সংশ্লিষ্টদের সতর্ক থাকার নির্দেশনা দেওয়া হয়।

বৃহস্পতিবার (১৫ অক্টোবর) বিকেল ৪টার দিকে আমতলী পৌর শহরের ৭ নম্বর ওয়ার্ডের রাধাকৃষ্ণ মন্দিরের পূজামণ্ডপ পরিদর্শন করেন বরিশাল রেঞ্জের ডিআইজি মো. জুলফিকার আলী হায়দার। এ সময় উপস্থিত ছিলেন বরগুনার পুলিশ সুপার মো. কুদরত-ই-খুদা, পিপিএম (সেবা), আমতলী সার্কেলের অতিরিক্ত পুলিশ সুপার তরিকুল ইসলাম মাসুদ, আমতলী উপজেলা নির্বাহী কর্মকর্তা হাসান মো. হাফিজুর রহমান এবং আমতলী থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. ইয়াকুব হোসাইন।

মণ্ডপ পরিদর্শন শেষে স্থানীয় রাজনৈতিক নেতা, জনপ্রতিনিধি, পূজা উদযাপন কমিটির নেতৃবৃন্দ ও সংশ্লিষ্ট ব্যক্তিদের সঙ্গে মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়।

সভায় উপস্থিত ছিলেন আমতলী উপজেলা বিএনপির সাবেক সভাপতি মো. জালাল উদ্দিন ফকির, সদস্যসচিব তুহিন মৃধা, পৌর বিএনপির সাবেক আহ্বায়ক মো. কবির উদ্দিন ফকির, সদস্যসচিব মো. জালাল আহমেদ খান, উপজেলা যুবদলের যুগ্ম আহ্বায়ক কামরুজ্জামান হিরু, উপজেলা পূজা উদযাপন কমিটির সভাপতি অ্যাডভোকেট হরিহর চন্দ্র দাস ও সাধারণ সম্পাদক জগদীশ চন্দ্র বসুসহ বিভিন্ন শ্রেণি-পেশার মানুষ।

প্রধান অতিথির বক্তব্যে ডিআইজি মো. জুলফিকার আলী হায়দার পূজামণ্ডপের নিরাপত্তা নিশ্চিত করা, সাম্প্রদায়িক সম্প্রীতি রক্ষা এবং গুজব ও অপপ্রচার প্রতিরোধের ওপর গুরুত্বারোপ করেন। তিনি দুর্গাপূজাকে কেন্দ্র করে সার্বিক আইনশৃঙ্খলা পরিস্থিতি স্বাভাবিক রাখতে সংশ্লিষ্টদের সতর্ক ও দায়িত্বশীল ভূমিকা পালনের নির্দেশনা দেন।

তিনি বলেন, দুর্গাপূজা যেন শান্তিপূর্ণ ও উৎসবমুখর পরিবেশে উদযাপিত হয়, সে জন্য আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীকে সতর্ক থাকতে হবে। একই সঙ্গে যেকোনো ধরনের অপ্রীতিকর পরিস্থিতি এড়াতে সবাইকে সচেতন ও সহযোগিতামূলক মনোভাব নিয়ে কাজ করতে হবে।

Please Share This Post in Your Social Media

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category
© All rights reserved