1. info@www.dailybdcrimetimes.com : দৈনিক বিডি ক্রাইম টাইমস.কম :
সোমবার, ২৬ অক্টোবর ২০২৬, ০৩:১৯ পূর্বাহ্ন
Title :
বাউফলে ৫-৭ দিন ধরে নিখোঁজ আলম ফকিরই খালে উদ্ধার হওয়া মরদেহ পরিবারের সন্দেহ পাইকগাছা জনতা ব্যাংকে গ্রাহক হয়রানির অভিযোগ ডিমলায় বিআরটিসির অবৈধ পাথর বোঝাই ট্রাক আটক রুচিহীনতায় ভুগছে পরিমনি! বাঁশ ফারুকের খুঁটির জোর কোথায়? ধর্ষণ, সরকারি জমি দখল ও মাদক বানিজ্য নিয়ন্ত্রণের অভিযোগ-নেপথ্যে কারা? পীরগাছায় দীর্ঘ ৩০ বছরের চলাচল রাস্তা বন্ধ করে গাছ লাগানোর অভিযোগ নীলফামারীতে চোরাই ৪টি চার্জার ভ্যান ও ১টি ইজিবাইক উদ্ধার, গ্রেপ্তার ৩ নীলফামারীতে চোরাই ৪টি চার্জার ভ্যান ও ১টি ইজিবাইক উদ্ধার, গ্রেপ্তার ৩ পাইকগাছায় বৃদ্ধ সাকাত দম্পতির মানবেতর জীবন যাপন যেনো ভাঙ্গা ঘরে অনিশ্চিত ভবিষ্যৎ বাউফলে খালে হাত রশি দিয়ে বাঁধা যুবকের মরদেহ উদ্ধার, সঙ্গে ইট বাঁধা বস্তা!

পাইকগাছা জনতা ব্যাংকে গ্রাহক হয়রানির অভিযোগ

Reporter Name
  • Update Time : রবিবার, ২৫ অক্টোবর, ২০২৬
  • ২৫ Time View

মোঃ শফিয়ার রহমান

খুলনার পাইকগাছা জনতা ব্যাংক শাখায় গ্রাহকসেবা নিয়ে অসন্তোষের অভিযোগ উঠেছে। টাকা জমা ও উত্তোলনসহ বিভিন্ন কাজে দীর্ঘক্ষণ অপেক্ষা এবং কর্মকর্তাদের আচরণ নিয়ে ক্ষোভ প্রকাশ করেছেন গ্রাহকদের কেউ কেউ।

সর্বশেষ রোববার (২৫ অক্টোবর) ক্যাশ কাউন্টারের কর্মকর্তা অনুপ বিশ্বাসের বিরুদ্ধে এক গ্রাহককে সেবা না দিয়েই মধ্যাহ্নভোজে চলে যাওয়ার অভিযোগ উঠেছে।

অভিযোগকারী গ্রাহক কবিরের ভাষ্য, দুপুর আনুমানিক দেড়টার দিকে তিনি সেবা নিতে কাউন্টারে অপেক্ষা করছিলেন। অন্য এক গ্রাহকের কাজ শেষ করে টাকা নির্ধারিত স্থানে রাখলেও তাঁর কাজটি সম্পন্ন না করে কর্মকর্তা চলে যান। এতে প্রায় ২০ মিনিট অপেক্ষা করেও সেবা পাননি তিনি।

ভুক্তভোগীর অভিযোগ, অল্প সময়ে সম্পন্ন করা সম্ভব এমন কাজের জন্যও দীর্ঘক্ষণ অপেক্ষা করতে হওয়ায় তাঁকে ভোগান্তিতে পড়তে হয়েছে।

এ বিষয়ে জানতে চাইলে শাখা ব্যবস্থাপক মিজানুর রহমান জানান, মধ্যাহ্নভোজের বিরতির পর সংশ্লিষ্ট কর্মকর্তার সঙ্গে কথা বলে বিষয়টি জানার কথা বলা হয়েছে। কোনো গ্রাহকের সঙ্গে এমন আচরণ করা যাবে না বলেও জানানো হয়েছে।

এদিকে, ব্যাংকটিতে সেবার মান নিয়ে আরও কয়েকজন গ্রাহকের অসন্তোষের অভিযোগ রয়েছে। গ্রাহকদের অভিযোগের যথাযথ নিষ্পত্তি ও সেবার মান উন্নয়নে কর্তৃপক্ষের কার্যকর উদ্যোগ প্রত্যাশা করছেন ভুক্তভোগীরা।

অভিযোগের বিষয়ে জনতা ব্যাংক পিএলসির খুলনা বিভাগীয় কার্যালয়ের মহাব্যবস্থাপক-ইনচার্জ আবুল কালাম আজাদের সঙ্গে মুঠোফোনে একাধিকবার যোগাযোগের চেষ্টা করা হলেও তাঁর বক্তব্য পাওয়া যায়নি।

Please Share This Post in Your Social Media

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category
© All rights reserved