1. info@www.dailybdcrimetimes.com : দৈনিক বিডি ক্রাইম টাইমস.কম :
শনিবার, ১৪ নভেম্বর ২০২৬, ০৮:২৯ অপরাহ্ন
Title :
বাউফলে কাটা হাত-পা উদ্ধারের পর অবশেষে মিলল কাটা মাথাসহ খণ্ডিত মরদেহ, নারীসহ গ্রেপ্তার- ২, রহস্য উদঘাটন বাউফলে সড়কের পাশ থেকে মানুষের আরও একটি বিচ্ছিন্ন হাত উদ্ধার, এলাকায় আতঙ্ক  ডিএমপির শ্রেষ্ঠ ওসি হিসেবে নির্বাচিত হলেন মিরপুর মডেল থানার অফিসার ইনচার্জ (ওসি) জনাব হাফিজুর রহমান পিপিএম (সেবা) সৈয়দপুরে বাসের ধাক্কায় সার ব্যবসায়ী নিহত, গুরুতর আহত মেয়ে বাউফলে সড়কের পাশ থেকে অজ্ঞাত ব্যক্তির বিছিন্ন হাত ও বস্তাবন্দি অবস্থায় দুই পা উদ্ধার নবাগত পুলিশ সুপারের সাথে নীলফামারী জেলা সাংবাদিকদের মতবিনিময় সভা অনুষ্ঠিত আমতলীতে বসত ঘরে আগুন দেওয়ার হুমকি, ভুক্তভোগী নারীর অভিযোগ! আমতলীতে এসআইকে ছাত্রলীগ নেতার হুমকি,কল রেকর্ড ভাইরাল! গাবতলীতে মর্মান্তিক সড়ক দুর্ঘটনা: আপন দুই বোন নিহত, আহত ১ সংবাদ প্রকাশের উদ্যোগ নিতেই সাংবাদিক জিয়াউদ্দীনকে হত্যার হুমকি! রিপোর্টার্স ইউনিটির নিন্দা

বাউফলে কাটা হাত-পা উদ্ধারের পর অবশেষে মিলল কাটা মাথাসহ খণ্ডিত মরদেহ, নারীসহ গ্রেপ্তার- ২, রহস্য উদঘাটন

Reporter Name
  • Update Time : শনিবার, ১৪ নভেম্বর, ২০২৬
  • ৪৪ Time View

এম জাফরান হারুন::

পটুয়াখালীর বাউফলে নিখোঁজের নয় দিন পর রুহুল আমীন (৬০) নামে এক ব্যক্তির খণ্ডিত মরদেহ ও মাথা উদ্ধার করেছে পুলিশ। এর আগে তাঁর একটি হাত ও দুই পা উদ্ধারের তিন দিন পর শনিবার (১৪ নভেম্বর) সকালে উপজেলার কালিশুরী ইউনিয়নের পোনাহুরা এলাকার একটি ডোবা ও ধানখেত থেকে মরদেহের বাকি অংশ উদ্ধার করা হয়।

এ ঘটনায় হত্যাকাণ্ডের পরিকল্পনায় জড়িত থাকার অভিযোগে শাহিদা বেগম নামে এক নারী ও আবুল বশার নামে এক যুবককে গ্রেপ্তার করেছে পুলিশ। পুলিশের দাবি, আর্থিক লেনদেন ও ব্যক্তিগত বিরোধের জেরে পরিকল্পিতভাবে রুহুল আমীনকে হত্যা করা হয়েছে।

পুলিশ ও মামলার এজাহার সূত্রে জানা গেছে, গত ৬ নভেম্বর বিকেলে বোনের বাড়ি থেকে বের হওয়ার পর নিখোঁজ হন রুহুল আমীন। পরিবারের সদস্যরা বিভিন্ন স্থানে খোঁজাখুঁজি করেও তাঁর সন্ধান পাননি। পরে পোনাহুরা এলাকার শাহিদা বেগমের সঙ্গে যোগাযোগ করেন স্বজনরা। এ সময় তাঁর কথাবার্তায় অসংগতি ধরা পড়ে বলে অভিযোগ করেন তাঁরা। একপর্যায়ে শাহিদা আত্মগোপনে চলে যায়।

গত ১২ নভেম্বর পোনাহুরা এলাকার একটি ধানখেত ও জমির আইল থেকে এক ব্যক্তির বিচ্ছিন্ন হাত ও দুই পা উদ্ধার করে পুলিশ। পরদিন আরও একটি হাত উদ্ধার করা হয়। পরে পরিবারের সদস্যরা উদ্ধার হওয়া অঙ্গপ্রত্যঙ্গ রুহুল আমীনের বলে শনাক্ত করেন বলে পুলিশ জানিয়েছে।

এ ঘটনায় মামলা হওয়ার পর তদন্তে নামে পুলিশ। গোপন সংবাদের ভিত্তিতে ১৪ নভেম্বর রাতে শাহিদা বেগমকে গ্রেপ্তার করা হয়। পরে তাঁর দেওয়া তথ্যের ভিত্তিতে আবুল বশারকেও গ্রেপ্তার করা হয়। শনিবার সকাল ৯টা থেকে পোনাহুরা এলাকার বিভিন্ন স্থানে অভিযান চালিয়ে কচুরিপানায় ঢাকা ডোবা ও ধানখেত থেকে মরদেহের বাকি অংশ উদ্ধার করা হয়।

তদন্তসংশ্লিষ্ট সূত্র জানায়, রুহুল আমীনের সঙ্গে শাহিদার দীর্ঘদিন ধরে আর্থিক লেনদেন নিয়ে বিরোধ চলছিল। শাহিদার অভিযোগ, তাঁর ছেলেকে সেনাবাহিনীতে চাকরি দেওয়ার কথা বলে রুহুল আমীন তিন লাখ টাকা নিয়েছিলেন। পরে দেড় লাখ টাকা ফেরত দিলেও বাকি টাকা নিয়ে বিরোধ থেকে যায়। এ ছাড়া তাঁদের মধ্যে ব্যক্তিগত বিরোধ ও ব্ল্যাকমেইলের অভিযোগও ছিল।

পুলিশের দাবি, রুহুল আমীনকে হত্যার জন্য শাহিদা বেগম আবুল বশারের সঙ্গে ৬০ হাজার টাকায় চুক্তি করেন। এর মধ্যে ৪০ হাজার টাকা অগ্রিম দেওয়া হয়েছিল। পরিকল্পনা অনুযায়ী, গত ৬ নভেম্বর শাহিদার বাড়িতে ডেকে নিয়ে রুহুল আমীনকে ঘুমের ওষুধ মেশানো পানীয় খাওয়ানো হয়। পরে আবুল বশার ও তাঁর সহযোগী সোহেল তাঁকে হত্যা করেন বলে পুলিশের কাছে দেওয়া জবানবন্দিতে উল্লেখ রয়েছে। হত্যার পর মরদেহের বিভিন্ন অংশ আলাদা করে বিভিন্ন স্থানে ফেলে দেওয়া হয় বলে জানিয়েছে তদন্তসংশ্লিষ্ট সূত্র।

পটুয়াখালীর সহকারী পুলিশ সুপার (বাউফল সার্কেল) সব্যসাচী মজুমদার বলেন, ঘটনার পরিকল্পনাকারী নারীর স্বীকারোক্তি অনুযায়ী, আর্থিক লেনদেন ও শারীরিক সম্পর্কের জেরে তিনজন মিলে রুহুল আমীনকে হত্যা করেছেন। গ্রেপ্তার দুই আসামিকে ফৌজদারি কার্যবিধির ১৬৪ ধারায় জবানবন্দি গ্রহণের জন্য আদালতে পাঠানো হয়েছে। এ ঘটনায় জড়িত অন্যদের গ্রেপ্তারে পুলিশের অভিযান অব্যাহত রয়েছে।

Please Share This Post in Your Social Media

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category
© All rights reserved