1. info@www.dailybdcrimetimes.com : দৈনিক বিডি ক্রাইম টাইমস.কম :
রবিবার, ১৫ নভেম্বর ২০২৬, ০১:১৩ অপরাহ্ন
Title :
সিংড়া থানার কিছু পুলিশ সদস্যের বিরুদ্ধে হয়রানির অভিযোগ, তদন্ত ও বিভাগীয় ব্যবস্থা দাবি এলাকাবাসীর আমতলীর চাওড়া ইউনিয়নে নিজ ঘর থেকে যুবকের ঝুলন্ত লাশ উদ্ধার! ডিমলাবাসীর ভালোবাসায় ১০ হাজার টাকায় লাইলীর জন্য মজনু, সহযোগিতায় স্থানীয়রা তালতলীতে জলবায়ু ন্যায্যতা নিশ্চিতে ঋণ নয়, অনুদান দাও বাউফলে কাটা হাত-পা উদ্ধারের পর অবশেষে মিলল কাটা মাথাসহ খণ্ডিত মরদেহ, নারীসহ গ্রেপ্তার- ২, রহস্য উদঘাটন বাউফলে সড়কের পাশ থেকে মানুষের আরও একটি বিচ্ছিন্ন হাত উদ্ধার, এলাকায় আতঙ্ক  ডিএমপির শ্রেষ্ঠ ওসি হিসেবে নির্বাচিত হলেন মিরপুর মডেল থানার অফিসার ইনচার্জ (ওসি) জনাব হাফিজুর রহমান পিপিএম (সেবা) সৈয়দপুরে বাসের ধাক্কায় সার ব্যবসায়ী নিহত, গুরুতর আহত মেয়ে বাউফলে সড়কের পাশ থেকে অজ্ঞাত ব্যক্তির বিছিন্ন হাত ও বস্তাবন্দি অবস্থায় দুই পা উদ্ধার নবাগত পুলিশ সুপারের সাথে নীলফামারী জেলা সাংবাদিকদের মতবিনিময় সভা অনুষ্ঠিত

সিংড়া থানার কিছু পুলিশ সদস্যের বিরুদ্ধে হয়রানির অভিযোগ, তদন্ত ও বিভাগীয় ব্যবস্থা দাবি এলাকাবাসীর

Reporter Name
  • Update Time : রবিবার, ১৫ নভেম্বর, ২০২৬
  • ১৮ Time View

নিজস্ব প্রতিবেদক:

নাটোরের সিংড়া থানার কিছু পুলিশ সদস্যের বিরুদ্ধে হয়রানিমূলকভাবে মামলা রেকর্ড এবং নিরীহ মানুষকে গ্রেপ্তারের অভিযোগ উঠেছে। কয়েকটি মামলার এজাহারে উল্লেখ করা ঘটনা ও প্রকৃত ঘটনার মধ্যে অসংগতি রয়েছে বলেও দাবি করেছেন অভিযোগকারীরা।

তাঁদের অভিযোগ, ঘটনার সঙ্গে সম্পৃক্ততা না থাকা সত্ত্বেও অনেককে মামলায় আসামি করা হচ্ছে। এতে সাধারণ মানুষ হয়রানি ও ভোগান্তির শিকার হচ্ছেন।

এসব অভিযোগের পরিপ্রেক্ষিতে আজ শনিবার (১৪ নভেম্বর) সিংড়া থানার সংশ্লিষ্ট পুলিশ সদস্যদের বিরুদ্ধে ওঠা অভিযোগের নিরপেক্ষ ও সুষ্ঠু তদন্তের দাবি জানিয়েছেন এলাকাবাসী। একই সঙ্গে তদন্তে কোনো পুলিশ সদস্যের বিরুদ্ধে হয়রানি, অনিয়ম কিংবা দায়িত্ব পালনে ক্ষমতার অপব্যবহারের সত্যতা পাওয়া গেলে সংশ্লিষ্টদের বিরুদ্ধে বিভাগীয় ব্যবস্থা গ্রহণের দাবি জানিয়েছেন তাঁরা।

এলাকাবাসীর দাবি, প্রতিটি মামলার এজাহার ও ঘটনার প্রকৃত তথ্য যাচাই করে আইনানুগ ব্যবস্থা নিতে হবে। কোনো নিরপরাধ মানুষ যেন অযথা মামলায় জড়িয়ে হয়রানির শিকার না হন, সেটিও নিশ্চিত করতে হবে।

তাঁরা আরও বলেন, পুলিশের প্রতি সাধারণ মানুষের আস্থা বজায় রাখতে অভিযোগগুলোর সুষ্ঠু তদন্ত এবং দায়ীদের জবাবদিহির আওতায় আনা জরুরি। নিরপেক্ষ তদন্তের মাধ্যমে প্রকৃত ঘটনা জনসম্মুখে তুলে ধরার আহ্বান জানিয়েছেন এলাকাবাসী।

Please Share This Post in Your Social Media

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category
© All rights reserved