1. info@www.dailybdcrimetimes.com : দৈনিক বিডি ক্রাইম টাইমস.কম :
রবিবার, ২৯ নভেম্বর ২০২৬, ০৯:৪১ অপরাহ্ন
Title :
রংপুরে একান্ত সহচর পরিচয় দেওয়া নাজমুল হোসেন গ্রেপ্তার পটুয়াখালীতে মহিলা লীগ নেত্রী জাকিয়া সুলতানার অবৈধ সম্পদ উন্মোচন, দুদকের নিয়মিত মামলা পটুয়াখালী সমন্বিত জেলা কার্যালয় দুদকের জালে সাবেক চেয়ারম্যান জাহাঙ্গীর কবির, কোটি টাকার সম্পদে মামলা রুজু মাননীয় প্রধানমন্ত্রীর কাছে খোলা চিঠি, দেশের প্রায় তিন কোটি বেকার জনগণ, চলছে নীরব দুর্ভিক্ষ! নীলফামারীতে ককটেল বোমাসদৃশ্য চারটি বস্তু উদ্ধার, বোমা ডিসপোজাল ইউনিটকে খবর নীলফামারীতে ডিবির অভিযানে ৬০০ পিস ইয়াবাসহ গ্রেপ্তার ১ নীলফামারীতে ডিবির অভিযানে ৬০০ পিস ইয়াবাসহ গ্রেপ্তার ১ আমতলীতে নারী নির্যাতন প্রতিরোধে র‍্যালী বাউফলে কবলাকৃত দীর্ঘদিনের ভোগদখলীয় বসতবাড়ির জমি ও গাছপালা নিয়ে মিথ্যা মামলার অভিযোগ  আট বছরেও বিচার হয়নি যুবদল নেতা ইউসুফ হত্যার, গ্রেপ্তার দাবিতে মানববন্ধন!

পটুয়াখালীতে মহিলা লীগ নেত্রী জাকিয়া সুলতানার অবৈধ সম্পদ উন্মোচন, দুদকের নিয়মিত মামলা

Reporter Name
  • Update Time : রবিবার, ২৯ নভেম্বর, ২০২৬
  • ১৮ Time View

এম জাফরান হারুন::

জ্ঞাত আয়ের বৈধ উৎসের সঙ্গে অসঙ্গতিপূর্ণ ৫০ লাখ ৪০ হাজার টাকার স্থাবর ও অস্থাবর সম্পদ অর্জনের অভি’যোগে পটুয়াখালী জেলা মহিলা আওয়ামী লীগের সাবেক সাধারণ সম্পাদিকা জাকিয়া সুলতানার বিরুদ্ধে মামলা করেছে দুর্নীতি দমন কমিশন (দুদক) পটুয়াখালী সমন্বিত জেলা কার্যালয়। সূক্ষ্ম অনুসন্ধান ও তথ্য-প্রমাণের ভিত্তিতে অবৈধ সম্পদের এই হিসাব উন্মোচন করে দুর্নীতি বিরোধী অভিযানে আরও একটি সাফল্যের স্বাক্ষর রেখেছে সংস্থাটি।

দুর্নীতি দমন কমিশন আইন, ২০০৪-এর ২৭(১) ধারায় রোববার ২৯ নভেম্বর ২০২৬ তারিখে এ মামলা দায়ের করা হয়। দুদকের সমন্বিত জেলা কার্যালয়, পটুয়াখালীর সহকারী পরিচালক তাপস বিশ্বাস বাদী হয়ে মামলাটি দায়ের করেন।

অভিযুক্ত জাকিয়া সুলতানা পটুয়াখালী সদর উপজেলার ফায়ার সার্ভিস রোড এলাকার বাসিন্দা। তার পিতার নাম ফজলুর রহমান তালুকদার, মাতা রাবেয়া বেগম এবং স্বামী সিরাজুল ইসলাম খান।

দুদকের সমন্বিত জেলা কার্যালয়, পটুয়াখালীর নথি নং- ০১৪/২৫- এর সূত্রে অনুসন্ধানে প্রাপ্ত তথ্য অনুযায়ী, জাকিয়া সুলতানার মোট আয় পাওয়া গেছে ১১ লাখ ১০ হাজার টাকা। এর মধ্যে পারিবারিক ও অন্যান্য খাতে ব্যয় দেখানো হয়েছে ১ লাখ ৫০ হাজার টাকা। ব্যয় বাদ দেওয়ার পর তার বৈধ সঞ্চয় দাঁড়ায় ৯ লাখ ৬০ হাজার টাকা।

অন্যদিকে অনুসন্ধানে তার নামে ১৫ লাখ টাকার স্থাবর এবং ৪৫ লাখ টাকার অস্থাবর সম্পদের তথ্য পাওয়া গেছে। সব মিলিয়ে তার স্থাবর ও অস্থাবর সম্পদের মোট মূল্য দাঁড়ায় ৬০ লাখ টাকা।

মোট ৬০ লাখ টাকার সম্পদের বিপরীতে বৈধ সঞ্চয় ৯ লাখ ৬০ হাজার টাকা বাদ দিলে ৫০ লাখ ৪০ হাজার টাকার সম্পদের কোনো বৈধ উৎস বা সন্তোষজনক রেকর্ডপত্র তিনি দেখাতে পারেননি বলে অনুসন্ধানে প্রাথমিকভাবে প্রমাণিত হয়েছে।

দুদকের এই তৎপরতা ও অনুসন্ধানী উদ্যোগকে স্বাগত জানিয়ে প্রশংসা করেছেন স্থানীয় সচেতন মহল; তাদের মতে, এ ধরনের পদক্ষেপ দুর্নীতিবাজদের বিরুদ্ধে কঠোর বার্তা দেয় এবং আইনের শাসন প্রতিষ্ঠায় ভূমিকা রাখে। জ্ঞাত আয় বহির্ভূত ওই সম্পদ অর্জনের অভিযোগে তার বিরুদ্ধে নিয়মিত মামলা রুজু করা হয়েছে।

Please Share This Post in Your Social Media

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category
© All rights reserved