1. info@www.dailybdcrimetimes.com : দৈনিক বিডি ক্রাইম টাইমস.কম :
সোমবার, ২৩ ফেব্রুয়ারী ২০২৬, ০৩:৩৫ পূর্বাহ্ন
Title :
জেলা গোয়েন্দা শাখা, বরগুনার বিশেষ অভিযানে ০৪ আসামি গ্রেফতার বরগুনায় সংরক্ষিত নারী আসনে আলোচনার শীর্ষে রঞ্জুয়ারা শিপু পলাশবাড়ীতে একুশে ফেব্রুয়ারি উপলক্ষে শহীদদের প্রতি গভীর শ্রদ্ধাঞ্জলি নিবেদন করলেন পলাশবাড়ীর বিজ অফিস গাইবান্ধায় শহীদ মিনারে ‘জয় বাংলা’ স্লোগান দিয়ে মিছিল, দুই আ’লীগ নেতা আটক টাঙ্গাইলে পবিত্র রমজান উপলক্ষে সুলভ মূল্যে দেওয়া হয়েছে দুধ, ডিম, মুরগির মাংস ও গরুর মাংস ঐক্যের অঙ্গীকারে ৪৫ সদস্যের পূর্ণাঙ্গ কমিটি ঘোষণা বাংলাদেশ সম্মিলিত প্রেস ক্লাবের বাংলাদেশের চুয়ান্ন বছরে, উল্লেখযোগ্য জন ভোগান্তি সমস্যা গুলো নিয়ে সরকার কি সত্যিই কাজ করেন? শহীদ দিবস ও আন্তর্জাতিক মাতৃভাষা দিবসে সকল ভাষা শহীদদের প্রতি মিরপুর রিপোর্টার্স ক্লাবের পক্ষ থেকে বিনম্র শ্রদ্ধা নিবেদন একুশের প্রথম প্রহরে ভাষা শহীদের প্রতি বাংলাদেশের প্রধানমন্ত্রী তারেক রহমানের শ্রদ্ধা নিবেদন সাংবাদিক সুরক্ষা ও কল্যাণ ফাউন্ডেশনের উদ্যোগে ইফতার ও দোয়া মাহফিল অনুষ্ঠিত

তালতলীতে এতিমের টাকা যায় এতিম ব্যবসায়ীদের পকেটে

Reporter Name
  • Update Time : সোমবার, ২১ আগস্ট, ২০২৩
  • ২৪০ Time View

হায়দার হাওলাদার,বরগুনা তালতলী প্রতিনিধি:

বরগুনার তালতলীতে এতিমদের দোহাই দিয়ে প্রতিবছর রাষ্ট্রীয় কোষাগার থেকে লক্ষ লক্ষ টাকা বরাদ্দ নিচ্ছে স্থানীয় এতিম ব্যবসায়ীরা। সমাজসেবা অফিসের নিয়মিত তদারকি না থাকায় এবং তাদের যোগসাজশে সরকারের পকেট খালি করার পাশাপাশি এতিমের অর্থ আত্মসাৎ এর অভিযোগ পাওয়া গেছে।

সরেজমিন গিয়ে দেখা গেছে, উপজেলার বড়বগী ইউনিয়নের হড়িণখোলা চরপাড়া এবতেদায়ী এতিমখানায় কাগজে কলমে এতিম দেখালেও বাস্তবে তার কোনো চিহ্ন পাওয়া যায়নি। অন্যদিকে এতিমখানার রান্না ঘর জরাজীর্ণ অবস্থায় পরে থাকায় সেখানে গবাদিপশু বিশ্রাম করছে। এমন কি এতিমখানার সাইনবোর্ডের দেখা মিলেছিলোনা ওই প্রতিষ্ঠানে। সাংবাদিকদের উপস্থিতির টের পেয়ে তাৎক্ষণিকভাবে সাইনবোর্ড লাগানোর অপচেষ্টা করলে এ প্রতিবেদকের গোপন ক্যামেরায় সে দৃশ্য ধরা পরে। তবে এবিষয়ে কথা বলতে নারাজ প্রতিষ্ঠানের দায়িত্বশীলেরা। হরিণখোলা চরপাড়া ইবতেদায়ী এতিমখানার নিবন্ধন নং ০৭/ ৮৬

এবিষয়ে এতিমখানা পরিচালনা কমিটির সাধারণ সম্পাদক শাহ্ আলম বলেন, ৭-৮ মাস ধরে এতিমখানা বন্ধ। কয়েকবছর ধরে বন্ধ রয়েছে এমন প্রশ্নের জবাব দিতে পারেনি সাধারণ সম্পাদক। এছাড়াও ইতিপূর্বে বিল উত্তলন হয়েছে কিন্তু এতিমখানার এতিমদের খাওয়ানো হয় নি এমন প্রশ্ন করলে মুঠোফোনে তিনি হ্যাঁ হ্যাঁ হ্যাঁ বলে সায় দেন।

তালতলী উপজেলা সমাজসেবা অফিসার (অঃদাঃ) সহকারী সমাজসেবা অফিসার নূর আলম হাওলাদার বলেন, ওখানে এতিম নেই আমি অবগত আছি গতবার আমি বিল দেইনি এবং বিষয়টি আমি দেখব।

তালতলী উপজেলা নির্বাহী অফিসার ( ইউএনও) সিফাত আনোয়ার তুমপা বলেন, আমিও আকর্ষিক ভিজিটে গিয়েছি। ওখানকার অবস্থা সন্তশজনক পাইনি। উর্ধ্বতন কর্তৃপক্ষকে বিষয়টি অবগত করেছি।

সহকারী পরিচালক মোঃ ইউনুস আলী বলেন, বিষয়টি আমি আপনার কাছে শুনলাম। যদি এতিম না থাকে সেখানে বরাদ্দ হওয়ার কথা না। আমি বিষয়টি জেনে আপনাকে জানাব।

Please Share This Post in Your Social Media

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category
© All rights reserved