1. info@www.dailybdcrimetimes.com : দৈনিক বিডি ক্রাইম টাইমস.কম :
বৃহস্পতিবার, ০৫ নভেম্বর ২০২৬, ০৩:৫২ পূর্বাহ্ন
Title :
পা হারিয়েও মেলেনি চিকিৎসার সহযোগিতা! ক্ষোভে জলঢাকায় যাত্রীবাহী বাস আটক যৌতুকের দাবিতে গৃহবধূর হাত-পায়ের রগ কেটে নির্যাতন সহ হত্যা চেষ্টা: পলাতক প্রধান অভিযুক্ত শাকিল ফকির আটক  প্রধানমন্ত্রী তারেক রহমান এর হাতে খড়ির শিক্ষক বরগুনার পাথরঘাটায় বাউফলে সেই সন্তানের স্বীকৃতির দাবিতে মা নিপার অনশন, ডিএনএ টেস্টে কবির হাওলাদারই বাবা! সরকার রাষ্ট্র চালাতে অযোগ্যতার প্রমাণ দিচ্ছে, কাজের কাজ হচ্ছে না, জামায়াত – এনসিপি মুখে মুখে একটি সরকারের বিদেশনির্ভর ভাবনা, চীন সফরও জাপান সফরের প্রতিশ্রুতি, তোলা দুধে কি পোলা বাঁচে ? আমতলীতে ডিবির অভিযানে ৪৭০০ পিস ইয়াবাসহ শ্বশুর-শাশুড়ি গ্রেফতার, জামাই পলাতক বরগুনায় চলন্ত অটো থেকে লাফ দিয়ে বখাটের হাত থেকে বাঁচলো দ্বাদশ শ্রেণীর ছাত্রী জলঢাকায় বিদ্যালয়ে যাওয়ার পথে ট্রলির সঙ্গে সংঘর্ষ, প্রাণ গেল শিক্ষিকার; গুরুতর আহত স্বামী আমতলীতে ইসলামী আন্দোলনের নেতার বিরুদ্ধে শতাধিক ফলজ গাছ কাটার অভিযোগ!

গাইবান্ধায় ২১ আগস্ট গ্রেনেড হামলার প্রতিবাদে আলোচনা সভা অনুষ্ঠিত

Reporter Name
  • Update Time : মঙ্গলবার, ২২ আগস্ট, ২০২৩
  • ৩৮০ Time View

গাইবান্ধা প্রতিনিধি:

২১ আগস্ট সোমবার বিকেলে সদরের কামারজানী মার্চেন্ট উচ্চ বিদ্যালয় মাঠ প্রাঙ্গনে এ আলোচনা সভা অনুষ্ঠিত হয়। কামারজানী ইউনিয়ন আওয়ামী লীগের সহ-সভাপতি আলহাজ জহুরুল হক এর সভাপত্বিতে ও বল্লমঝাড় ইউনিয়ন যুবলীগের সাধারণ সম্পাদক মনিরুজ্জামান মনির এর সঞ্চালনায় উক্ত আলোচনা সভায় প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন ও বক্তব্য রাখেন সদর উপজেলা পরিষদের চেয়ারম্যান ও জেলা আওয়ামীলীগের সাংগঠনিক সম্পাদক শাহ্ সারোয়ার কবির। আরো উপস্থিত ছিলেন ঘাগোয়া ইউনিয়ন ওয়ার্ড আওয়ামী লীগের সভাপতি শেখ জালাল উদ্দীন রুমী, মালিবাড়ী ইউনিয়ন আওয়ামী লীগের নেতা, লাবলু মিয়া রিকু বাংলাদেশ ছাত্রলীগ গাইবান্ধা জেলা শাখার সাবেক সহ সভাপতি ,খন্দকার তানভির আহম্মেদ সহ সদরের ইউনিয়ন আওয়ামী লীগের নেতৃবৃন্দ ।বক্তারা বলেন শেখ হাসিনার হাত ধরে বাংলাদেশ  এখন উন্নয়নের রোল মডেল।বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের স্বপ্নের সোনার বাংলা আজ প্রধানমন্ত্রী শেখ হাসিনার হাত ধরে শিক্ষা, স্বাস্থ্য, কৃষি, তথ্যপ্রযুক্তি, নারীর ক্ষমতায়নসহ বিভিন্ন ক্ষেত্রে উন্নয়নের রোল মডেল হিসেবে বিবেচিত হচ্ছে। বক্তারা আরো বলেন যে, বিরোধী মত দমনে ঘৃণ্যতম এক অপচেষ্টা নেওয়া হয়েছিল ২০০৪ সালের ২১ আগস্ট। এটা পরিষ্কার যে ওই নৃশংসতম ঘটনার সঙ্গে তৎকালীন বিএনপি-জামায়াত জোট সরকারের শীর্ষ নীতিনির্ধারকদের যোগসাজশ ছিল। একথা তো পরিষ্কার যে ২১ আগস্ট গ্রেনেড হামলার মাধ্যমে আওয়ামী লীগ সভানেত্রী শেখ হাসিনাকে নিশ্চিহ্ন করে দেওয়ার পরিকল্পনা নেওয়া হয়েছিল। তৎকালীন বিএনপি-জামায়াত সরকার প্রকৃত অপরাধীদের বাঁচাতে জজ মিয়া নাটক সাজিয়ে দেশের মানুষকে বিভ্রান্ত করার চেষ্টা করে ।

Please Share This Post in Your Social Media

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category
© All rights reserved