1. info@www.dailybdcrimetimes.com : দৈনিক বিডি ক্রাইম টাইমস.কম :
রবিবার, ০২ অগাস্ট ২০২৬, ১১:৪৮ অপরাহ্ন
Title :
কর্দমাক্ত পথ,খালি পায়ে হেঁটে খাদ্য ও অর্থ সহায়তা পৌঁছে দিলেন ইউএনও! বাউফলে সেই দখল পূর্বক পাকা দোকানঘর নির্মাণ: পরিদর্শনে ভূমি কর্মকর্তা, রাস্তার জায়গা ছাড়ার নির্দেশ পোরশায় যুব উন্নয়ন দপ্তরের দুই মাস মেয়াদি কম্পিউটার অ্যান্ড নেটওয়ার্কিং প্রশিক্ষণের উদ্বোধন জমি দখলে বাঁধা – ভাই ভাবিকে কুপিয়ে আহত করল সৎ ভাই! মাদক অভিযানে,৫০পিস ইয়াবাসহ আটক-১! ডাকাতি মামলার দীর্ঘদিনের পলাতক আসামি বাউফলের সেই কুখ্যাত ডাকাত বাচ্চু সরদার গ্রেফতার ফায়ার সার্ভিস অধিদপ্তরে নিয়োগ,বদলী, টেন্ডার ও লাইসেন্স খাতে হাতিয়ে নিচ্ছে কোটি কোটি টাকা! (পর্ব- ১) জুলাইকে বুকে ধারণ করে দেশকে এগিয়ে নিতে হবে, জুলাইয়ের প্রথম প্রহরে- আমানউল্লাহ আমান তারেক রহমানের সাহসী নেতৃত্বে ৩৭ বিলিয়ন ডলার রিজার্ভ বাংলাদেশ ব্যাংকে তুরাগ নদীর পারে শাহআলী’ থানা পুলিশের উদ্যোগে ওপেন হাউজ ডে অনুষ্ঠিত

হরতালেও চলবে সাত কলেজের পরীক্ষা, আতঙ্কে শিক্ষার্থীরা

Reporter Name
  • Update Time : শনিবার, ২৮ অক্টোবর, ২০২৩
  • ৬৪৫ Time View

স্টাফ রিপোর্টার:

চলমান রাজনৈতিক অস্থিরতা ও রোববার বিএনপি-জামায়াতসহ কয়েকটি দলের ডাকা হরতালের মধ্যেও ঢাবি অধিভুক্ত সাত কলেজের মাস্টার্সের পরীক্ষা অনুষ্ঠিত হবে বলে জানিয়েছে প্রশাসন। তবে এ নিয়ে শিক্ষার্থীদের মধ্যে আতঙ্ক ও ভীতি কাজ করছে। তারা বলছেন, হরতালের মধ্যে পরীক্ষা স্থগিত না করে শিক্ষার্থীদের হুমকির মধ্যে ফেলে দেয়া হচ্ছে।

সাত কলেজ সমন্বয় অধ্যাপক সুপ্রিয়া ভট্টাচার্য বলেন, মাস্টার্সের পরীক্ষা যথা সময়ে অনুষ্ঠিত হবে।

শিক্ষার্থীরা যাতায়াত ও নিরাপত্তা নিয়ে শঙ্কিত রয়েছে তারপরও কেনো এক্সাম নেয়া হবে জানতে চাইলে তিনি বলেন, পরীক্ষার বিষয়টি ঢাকা বিশ্ববিদ্যালয়ের পরীক্ষা নিয়ন্ত্রক অফিস দেখে। তাদের সঙ্গে কথা বলুন।

তবে এ ব্যাপারে জানতে ঢাকা বিশ্ববিদ্যালয়ের পরীক্ষা নিয়ন্ত্রক মো. বাহালুল হক চৌধুরীকে একাধিকবার ফোন দিয়েও তাকে পাওয়া যায়নি।

এদিকে হরতালের মধ্যে পরীক্ষা নেয়ায় আতঙ্ক বিরাজ করছে শিক্ষার্থীদের মধ্যে। তিতুমীর কলেজের উদ্ভিদবিজ্ঞান বিভাগের শিক্ষার্থী ফারহানা পদ্ম বলেন, জাতীয় বিশ্ববিদ্যালয় যেমন শিক্ষার্থী ওদের জীবনের মূল্য আছে আমাদের কি নেই? দুইদলের হরতাল ডাকা হয়েছে। বিভিন্ন প্রান্ত থেকে দূরবর্তী শিক্ষার্থীদের জন্য পরীক্ষা দেয়া দুষ্কর। যেমন সাভারের শেষ প্রান্ত ডেমরা, নারায়ণগঞ্জ, সোনারগাঁও। আমাদের জীবনের নিরাপত্তা কে দিবে?যেখানে জাতীয় বিশ্ববিদ্যালয় এবং বাংলাদেশ ব্যাংকের পরীক্ষা স্থগিত।
বাস্তবতা কি এটা সবাই জানে আমাদের জীবনের মূল্য কি এতটাই কম।

সাদিয়া আফরিন নামের আরেক শিক্ষার্থী বলেন, এই হরতালের মধ্যে পরীক্ষা নেয়ার কোন মানেই হয় না। আমাদের জীবন ঝুঁকির মধ্যে ফেলে দেয়া হচ্ছে। রাস্তায় কোন সমস্যায় পড়লে এর দায় কে নেবে।

Please Share This Post in Your Social Media

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category
© All rights reserved