1. info@www.dailybdcrimetimes.com : দৈনিক বিডি ক্রাইম টাইমস.কম :
সোমবার, ০৩ অগাস্ট ২০২৬, ০১:২৪ পূর্বাহ্ন
Title :
ছাত্রদলের ধৈর্যের বাঁধ ভেঙ্গে গেলে মঞ্চে বক্তব্য দেওয়ার সুযোগ পাবেন না-ছাত্রদল নেতা আমানউল্লাহ আমান রাজধানীতে কবরের জন্য সাড়ে তিন হাত মাটি সবার কপালে জোটে না! কর্দমাক্ত পথ,খালি পায়ে হেঁটে খাদ্য ও অর্থ সহায়তা পৌঁছে দিলেন ইউএনও! বাউফলে সেই দখল পূর্বক পাকা দোকানঘর নির্মাণ: পরিদর্শনে ভূমি কর্মকর্তা, রাস্তার জায়গা ছাড়ার নির্দেশ পোরশায় যুব উন্নয়ন দপ্তরের দুই মাস মেয়াদি কম্পিউটার অ্যান্ড নেটওয়ার্কিং প্রশিক্ষণের উদ্বোধন জমি দখলে বাঁধা – ভাই ভাবিকে কুপিয়ে আহত করল সৎ ভাই! মাদক অভিযানে,৫০পিস ইয়াবাসহ আটক-১! ডাকাতি মামলার দীর্ঘদিনের পলাতক আসামি বাউফলের সেই কুখ্যাত ডাকাত বাচ্চু সরদার গ্রেফতার ফায়ার সার্ভিস অধিদপ্তরে নিয়োগ,বদলী, টেন্ডার ও লাইসেন্স খাতে হাতিয়ে নিচ্ছে কোটি কোটি টাকা! (পর্ব- ১) জুলাইকে বুকে ধারণ করে দেশকে এগিয়ে নিতে হবে, জুলাইয়ের প্রথম প্রহরে- আমানউল্লাহ আমান

ফরিদপুর জেলায় আইনজীবীদের মিছিলে পুলিশের লাঠি চার্জ, আটক ৫ জন

Reporter Name
  • Update Time : রবিবার, ২৯ অক্টোবর, ২০২৩
  • ৫৭৫ Time View

ফরিদপুর জেলা প্রতিনিধি:

সারাদেশে বিএনপির ঢাকা হরতালের ধারাবাহিকতায় ফরিদপুর জেলায় বিএনপির কর্মীরা হরতাল বের করে। জাতীয়তাবাদী আইনজীবী ফোরামের বিক্ষোভ মিছিল ছত্রভঙ্গ করে দিয়েছে পুলিশ। আজ রোববার সকালে ফরিদপুর আদালত চত্বর এলাকায় এ ঘটনায় ঘটে। আইনজীবীদের লাঠিপেটা করে ওই মিছিল ছত্রভঙ্গ করে দেয় পুলিশ। এ সময় মিছিল থেকে আইনজীবী ফোরামের পাঁচ নেতাকে আটক করা হয়।

আজ সকাল আনুমানিক ১০টার দিকে এ ঘটনা ঘটেছে। একি সময় আওয়ামীপন্থী আইনজীবীদের একটি দল স্বাধীনতা চত্বরে অবস্থান নেন।

আটক হওয়া পাঁচজন হলেন ফরিদপুর জাতীয়তাবাদী আইনজীবী ফোরামের সভাপতি আলী আশরাফ, সহসভাপতি নজরুল ইসলাম, যুগ্ম সম্পাদক খসরুল আলম ওরফে খসরু, সদস্য তারেক আইয়ূব খান ও সালথা উপজেলা বিএনপির আইনবিষয়ক সম্পাদক জাহিদুল হাসান।

প্রত্যক্ষদর্শীরা জানায়, হরতালের সমর্থনে জাতীয়তাবাদী আইনজীবী ফোরামের মিছিলটি জেলা প্রশাসকের কার্যালয়ের সামনে দিয়ে লালদীঘি পুকুর মার্কেটের সামনে দিয়ে স্বাধীনতা চত্বরের দিকে এগোতে থাকলে পুলিশ তাদের ওপর লাঠিপেটা করে। এ সময় পুলিশ সেখান থেকে ওই পাঁচ আইনজীবীকে আটক করে।

ঘটনার সত্যতা নিশ্চিত করে কোতোয়ালি থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা এম এ জলিল বলেন, নাশকতার পরিকল্পনা করার অভিযোগে ওই পাঁচজনকে আটক করা হয়েছে।

Please Share This Post in Your Social Media

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category
© All rights reserved