1. info@www.dailybdcrimetimes.com : দৈনিক বিডি ক্রাইম টাইমস.কম :
মঙ্গলবার, ২৪ মার্চ ২০২৬, ১০:৫৫ পূর্বাহ্ন
Title :
নীলফামারীতে জমিজমা বিরোধের জের ধরে মায়ের বয়সী নারীকে প্রতিবেশী পেটোয়া বাহিনীর, রট লাঠি সোটার আঘাতে হাসপাতালে কাতরাচ্ছে জনাব মোঃ নুরুল ইসলাম এমপি, মাননীয় চীফ হুইপ, বাংলাদেশ জাতীয় সংসদ মহোদয়ের বরগুনা সফরে উষ্ণ অভ্যর্থনা জানান এসপি ও ডিসি রূপগঞ্জে পথচারী ও চালকদের মাঝে ইফতার বিতরণ পোরশা উপজেলা মাধ্যমিক শিক্ষা অফিসে টেন্ডার ছাড়াই সরকারি বই বিক্রির অভিযোগ, হাতেনাতে আটক মহিমান্বিত লাইলাতুল কদরের রাতে দেশবাসীর কাছে দোয়া কামনা করেছেন ১১ নং ওয়ার্ড বিএনপি’র সিনিয়র যুগ্ম সাধারণ সম্পাদক মোঃ আরিফুর রহমান বরগুনায় সাংবাদিক কল্যাণ পরিষদের দোয়া ও ইফতার পার্টি অনুষ্ঠিত আসন্ন নির্বাচনে কাউন্সিলর পদে সকলের সমর্থন ও দোয়া কামনা করছেন ১১ নং ওয়ার্ড বিএনপি’র সিনিয়র যুগ্ম সাধারণ সম্পাদক মোঃ আরিফুর রহমান বদলগাছীতে নাতনিকে ধর্ষণের অভিযোগে ‘দাদা’ গ্রেপ্তার, ১২ বছরের শিশুটি অন্তঃসত্ত্বা সাপের কামড়ে কিশোরের মর্মান্তিক মৃত্যু সরকারি গেজেটভুক্ত জমির খাজনা কাটার অভিযোগে ভূমি কর্মকর্তার বিরুদ্ধে তদন্ত দাবি

মোহনপুরে পেট্রোল বোমা মেরে ট্রাক পড়ালো দুর্বৃত্তরা

Reporter Name
  • Update Time : সোমবার, ৬ নভেম্বর, ২০২৩
  • ৬৮৮ Time View

শরিফুল ইসলাম, মোহনপুর (রাজশাহী)প্রতিবেদক:

রাজশাহীর মোহনপুরে পেট্রোল বোমা মেরে একটি পণ্যবাহী ট্রাক পুড়িয়ে দিয়েছে দুর্বৃত্তরা। সোমবার (৬ নভেম্বর) বেলা পৌনে ৩ টার উপজেলার মৌগাছি ইউনিয়নের রাজশাহী-নওগাঁ মহাসড়কের নন্দনহাট মোড়ে এ ঘটনা ঘটে। পেট্রোল বোমার আগুনে ট্রাকটির সামনের অংশ পুড়ে গেছে। পরে স্থানীয়রা ও পুলিশ গিয়ে আগুন নেভায়।
স্থানীয় সূত্রে জানা গেছে, সোমবার দুপুরে রাজশাহী থেকে একটি ট্রাক পোল্ট্রি ফিড নিয়ে রাজশাহী-নওগাঁ মহাসড়ক দিয়ে বাগমারার হাটগাঙ্গোপাড়ার দিকে যাচ্ছিল। পথে রাজশাহীর মোহনপুর উপজেলার নন্দনহাট এলাকায় ট্রাক থামিয়ে প্রথমে ভাঙচুর করে একদল ব্যক্তি। ছয়টি মোটরসাইকেলে ১২ জনের লোক ছিল। একপর্যায়ে তারা ট্রাকের সামনে ভেতরে পেট্রোল বোমা নিক্ষেপ করেন। এতে ট্রাকটির সামনের অংশে আগুন ধরে যায়। পরে স্থানীয়রা আগুন নেভানোর চেষ্টা করে। তারা তৎক্ষণাৎ মোহনপুর থানায় ফোন দেন। পরে পুলিশ ঘটনাস্থলে আসে।
ট্রাক চালক জহুরুল ইসলাম জানিয়েছেন, রাজশাহীতে পোল্ট্রি ফিড নিয়ে বাগমারার দিকে যাচ্ছিলেন। তারা ছয়টি মোটরসাইকেল নিয়ে ট্রাকের সামনে এসে প্রথমে ভাঙচুর করে। এতে ভয়ে তারা ট্রাক থেকে নেমে আসেন। পরে তারা ট্রাকের ভেতরে পেট্রোল বোমা বিস্ফোরণ ঘটায়। মোহনপুর থানার অফিসার ইনচার্জ (ওসি) হরিদাস মন্ডল বলেন, ট্রাকে আগুন দেয়ার বিষয়টি খতিয়ে দেখা হচ্ছে। বিচ্ছিন্ন কিছু তথ্য আমাদের কাছে এসেছে। যাচাই বাছাই করে যারা এঘটনা ঘটিয়েছে তাদের বিরুদ্ধে প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহণ করা হবে।

Please Share This Post in Your Social Media

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category
© All rights reserved