1. info@www.dailybdcrimetimes.com : দৈনিক বিডি ক্রাইম টাইমস.কম :
শুক্রবার, ১৮ সেপ্টেম্বর ২০২৬, ০৮:৫১ পূর্বাহ্ন
Title :
কর্তব্যরত অবস্থায় জীবন উৎসর্গকারী পুলিশ সদস্যের পরিবারকে আর্থিক অনুদান দিলেন আইজিপি বরগুনায় নদীর তীরে অজ্ঞাত লাশ,শনাক্ত হয়নি পরিচয়! ভোগডাবুড়ী ইউনিয়নে অস্বাস্থ্যকর পরিবেশে চলছে স্বাস্থ্য ও পরিবার কল্যান কেন্দ্র,গড়ে উঠেছে ছাগল ও হাঁসের খামার ! মিরপুরে চাঁদাবাজির অভিযোগে ছাত্রদল নেতা সুমনসহ গ্রেপ্তার ২ বরগুনায় ৫৮ বছরের চিনি বেগমও মাদক ব্যবসায়ী! বরগুনায় প্রেসক্লাবে সাংবাদিকদের সাথে জেলা প্রশাসকের উন্নয়ন শীর্ষক মতবিনিময় সভা অনুষ্ঠিত আমতলী রহমানিয়া ফিলিং স্টেশনে ফের জরিমানা! নামজারিতে সরকারি ফি ১,১৭০ টাকা কিন্তু ভূমি অফিসে ৭০ হাজার দাবি, দর কষাকষিতে গিয়ে ঠেকলো ২০ হাজারে ! বাসন থানায় বিশেষ অভিযান পরিচালনা করতঃ নিম্ন লিখিত আসামীদেরকে গ্রেফতার করিয়া বিজ্ঞ আদালতে প্রেরণ করা হয় চট্টগ্রাম ফায়ারিং রেঞ্জে ফিন্ড ফায়ারিং অনুশীলনের সময় আ/হ/ত সেনা কর্মকর্তাকে চিকিৎসার জন্য সিঙ্গাপুর নেওয়া হচ্ছে

আমরা এখন সামাজিক নিরাপত্তা চাই

Reporter Name
  • Update Time : রবিবার, ১২ নভেম্বর, ২০২৩
  • ৫২৯ Time View

বিশেষ প্রতিনিধি:

আমরা সবাই মানুষ। আমরা সামাজিক ভাবে বসবাস করতে চাই। জান ও সম্পদের নিরাপত্তা চাই। আজকে সমাজ বড় অশান্ত। আমরা যেন একজন অন‍্যজনের ক্ষতিসাধন করে চলেছি। কোথায়ও কেউ নিরাপদ নই। তাহলে আমরা সুখী হবো কি ভাবে?
এক প্রতিবেশী যদি আরেক প্রতিবেশীর ক্ষতির কারণ হই। তাহলে নিরাপদ কোথায়। কোথায় সামাজিক সৌন্দর্য?
আমরা দেশ স্বাধীনের পঞ্চাশ বছরেও যৌতুক প্রতিরোধ করতে পারিনি। কৃষকের গোয়ালের গরু চুরি প্রতিরোধ করতে পারিনি। দেশের প্রতিটা ঘরে আজ বিভিন্ন শ্রেণির দুষ্ট অমানুষের বসবাস।
এখানে কেউ চোর। কেউ চোরের লিডার। কেউ চোরের জামিনদার।
প্রতিদিন দেশের মিডিয়ায় ফেসবুক অনলাইনে শত শত অঘটনার খবর পাওয়া যায় । আমাদের দেশের সুশীল সমাজের মুখে রাজনীতি নিয়ে মুখ ভর্তি আলোচনা শোনা যায়।
রাজনীতি নেতাদের মুখস্ত ভাষণ শুনলে মনে ওরা ঝগড়া করছে। যেমন বেসুরা ভাষণ তেমনি অসভ্যতা কথায় আচরণে। একটু গভীরে চিন্তা করলে দেখা যায়। পৃথিবীতে মনে হয় আমরাই এক চরম অসভ্য জাতি।

এখানে কিন্তু সবকিছুই রয়েছে। যেমন রয়েছে আইন তেমনি রয়েছে আদালত। এর পরে পঞ্চায়েত তো আছেই। আসুন আমরা সবাই ভালো হই। আমরা ভালো হলেই ফিরে আসবে সমাজে সামাজিক নিরাপত্তা।

আজকে বিশেষ করে সর্বক্ষেত্রে মানুষে মানুষে সৃষ্টি সমস্যা গুলো গোটা জাতির মনে আতঙ্ক বিরাজ করছে। মনে হচ্ছে কেউ নিরাপদে নই। একজন মানুষের শত্রু আরেকজন মানুষ। রয়েছে কৌশলী প্রতারণা। রয়েছে বিশ্বাস ভঙ্গের মতো জগণ্য অপরাধ। রয়েছে চুরি ডাকাতি ছিনতাই। এছাড়া রয়েছে আপন গৃহে কোন্দল। কলহ। রয়েছে বেকারত্ব। অনেকের রয়েছে রোগ শোক সহ নানাবিধ সমস্যা।
একজন মানুষ আরেকজন মানুষের সহায়ক হোক এই কামনা রইল।
অথই নূরুল আমিন
কবি কলামিষ্ট ও রাজনীতি বিশ্লেষক।

Please Share This Post in Your Social Media

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category
© All rights reserved