1. info@www.dailybdcrimetimes.com : দৈনিক বিডি ক্রাইম টাইমস.কম :
মঙ্গলবার, ০৩ নভেম্বর ২০২৬, ০৯:২৬ পূর্বাহ্ন
Title :
বরগুনায় চলন্ত অটো থেকে লাফ দিয়ে বখাটের হাত থেকে বাঁচলো দ্বাদশ শ্রেণীর ছাত্রী জলঢাকায় বিদ্যালয়ে যাওয়ার পথে ট্রলির সঙ্গে সংঘর্ষ, প্রাণ গেল শিক্ষিকার; গুরুতর আহত স্বামী আমতলীতে ইসলামী আন্দোলনের নেতার বিরুদ্ধে শতাধিক ফলজ গাছ কাটার অভিযোগ! পাইকগাছায় বিনা মূল্যে চক্ষু ক্যাম্প, চিকিৎসা পেলেন ৩৫০ জন সৈয়দপুরে একসঙ্গে তিন সন্তানের জন্ম, আনন্দে পরিবার নীলফামারীতে ডিবির অভিযানে ট্যাপেন্টাডলসহ যুবক গ্রেপ্তার বাউফলে দুই চোরাই মহিষ সহ সংঘবদ্ধ ‘দাদা গ্রুপ চোর চক্রের’ দুই সদস্য আটক ৫২ বছর বয়সে এইচএসসি পাস, শেফালীর সাফল্যে গর্বিত পরিবার ধানক্ষেতে লুকিয়েও শেষ রক্ষা হলো না আওয়ামী লীগ নেতা মজনু সরকারের পুলিশ-জনতার যৌথ সভা, মাদক ও কিশোর গ্যাং নির্মূলে জিরো টলারেন্স!

বাউফলে কলেজ শিক্ষার্থীকে মারধর করে লাখ টাকা ছিনতাই, অতপর হত্যার হুমকি

Reporter Name
  • Update Time : শনিবার, ২৫ নভেম্বর, ২০২৩
  • ৪০৫ Time View

এম জাফরান হারুন, নিজস্ব প্রতিবেদক, পটুয়াখালী::

পটুয়াখালীর বাউফলে বরিশাল বিএম কলেজ শিক্ষার্থীকে বেধড়ক মারধর করে হত্যার হুমকি দিয়ে লাখ টাকা ছিনতাই করার অভিযোগ পাওয়া গেছে।

ঘটনাটি ঘটেছে শুক্রবার (২৪শে নভেম্বর) বিকেল সাড়ে তিনটার দিকে উপজেলার দাসপাড়া ইউনিয়নের খেজুরবাড়িয়া ৩নং ওয়ার্ডে। মারধরে আহত কলেজ শিক্ষার্থীর নাম মোঃ রাব্বি হোসেন (২১), ওই গ্রামের বাসিন্দা মোঃ দেলোয়ার হোসেন মৃধার ছেলে। আহত রাব্বি বাউফল হাসপাতালে ভর্তি হয়েছেন।

সরেজমিনে আহত রাব্বি হোসেন বলেন, আমার এক দুলাভাইয়ের অপারেশন সংক্রান্ত বিষয়ে এক লাখ টাকা লাগবে তা নিয়ে বাড়ি থেকে বাউফলের উদ্দেশ্যে আমার মোটরসাইকেল যোগে বের হই। এদিকে পশ্চিম খেজুরবাড়িয়া দারুল উলুম কেরাতুল কোরআন হাফিজি মাদ্রাসার বিভিন্ন বিরোধের জের ধরে ওতপেতে থাকা আমাদের এলাকার কালাম হাওলাদারের দুই ছেলে মোঃ লিটন ও সাগর মিলে আমাকে আমার মোটরসাইকেল যোগে করে এক নির্জন স্থানে নিয়ে গিয়ে মারধর করে। এসময় সাথে থাকা লাখ টাকা ছিনিয়ে নেয় এবং আমার মানিব্যাগ ছিনিয়ে নিয়ে যায়। এসময় তারা বলে যায় ‘যদি একথা আমি কাউকে বলি তাহলে আমাকে হৃদয় কবিরাজের মতো হত্যা করে গুম করবে’ বলে ভয়ভীতি দেখিয়ে চলে যায়। তারা এলাকায় চিহ্নিত মাদক কারবারি এবং হৃদয় কবিরাজ হত্যার সাথে জরিত রয়েছে। আমি তাদের বিচার দাবি করছি।

নাসির মৃধা নামে একজন জানান, রাব্বি সহ আমরা লিটন ও সাগর হাওলাদারের অত্যাচারে নিরাপত্তাহীনতায় ভুগছি। আমরা তাদের বিচার দাবি করছি এবং এব্যাপারে থানায় মামলা দায়ের করা হবে।

এপ্রসঙ্গে জানতে চাইলে অভিযুক্ত লিটন হাওলাদার মুঠোফোনে জানান, এরকম কোনও ঘটনা ঘটেনি বলে ফোন কেটে দেন। পরে তার ফোন বন্ধ পাওয়া গেছে।

এবিষয়ে বাউফল থানার ওসি এটিএম আরিচুল হক বলেন, এব্যাপারে অভিযোগ পেলে তদন্ত সাপেক্ষে ব্যবস্থা নেয়া হবে।

Please Share This Post in Your Social Media

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category
© All rights reserved