1. info@www.dailybdcrimetimes.com : দৈনিক বিডি ক্রাইম টাইমস.কম :
রবিবার, ০১ নভেম্বর ২০২৬, ১২:৪৪ অপরাহ্ন
Title :
৫২ বছর বয়সে এইচএসসি পাস, শেফালীর সাফল্যে গর্বিত পরিবার ধানক্ষেতে লুকিয়েও শেষ রক্ষা হলো না আওয়ামী লীগ নেতা মজনু সরকারের পুলিশ-জনতার যৌথ সভা, মাদক ও কিশোর গ্যাং নির্মূলে জিরো টলারেন্স! বাউফলে তৃতীয় স্ত্রী ফারজানার ঘরের ইট আর মরদেহে বাধা ইটের মিল, তাহলে কি খুনি ফারজানা?  গলাচিপায় বৈদ্যুতিক ট্রান্সফরমার চুরি করতে গিয়ে গণঅধিকার পরিষদ নেতা সাবেক ইউপি সদস্য আটক মৎস্য সম্পদ উন্নয়নে গবেষণা অগ্রগতির কোনো বিকল্প নেই: সচিব নীলফামারীতে জেলা ইজতেমার আখেরি মোনাজাত আগামীকাল ২২ দিনের নিষেধাজ্ঞা শেষে আজ থেকে ইলিশ মাছ ধরার প্রস্তুতি সম্পন্ন বরগুনার জেলেদের নীলফামারীর নটখানায় স্পিড ব্রেকারের দাবি, দুর্ঘটনার ঝুঁকিতে রোগী ও পথচারীরা আমতলীতে ৪’শত পিস ইয়াবাসহ মাদক কারবারি গ্রেপ্তার!

ধামরাইয়ে উপজেলায় আন্তর্জাতিক দুর্নীতি বিরোধী দিবস পালিত

Reporter Name
  • Update Time : শনিবার, ৯ ডিসেম্বর, ২০২৩
  • ৪১০ Time View

মোঃ রাসেল মিয়া ধামরাই ঢাকা (ক্রাইম)

উন্নয়ন, শান্তি ও নিরাপত্তার লক্ষ্যে দূর্নীতির বিরুদ্ধে আমরা ঐক্যবদ্ধ’ এ স্লোগানে ঢাকার ধামরাইয়ে আন্তর্জাতিক দুর্নীতিবিরোধী দিবস পালিত হয়েছে।

শনিবার  (৯ ডিসেম্বর) সকালে ধামরাই উপজেলা প্রশাসন এর আ‌য়োজ‌নে ও উপজেলা দুর্নীতি প্রতিরোধ কমিটি ধামরাই শাখার সার্বিক সহযোগিতায় উপজেলা অডিটোরিয়ামে এই সভা অনু‌ষ্ঠিত হয়।

ধামরাই উপজেলা সহকারী কমিশনার ভূমি ও নির্বাহী ম্যাজিস্ট্রেট সূচি রানী সাহার সভাপতিত্বে আলোচনা সভায় প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন ধামরাই উপজেলা পরিষদের ভারপ্রাপ্ত চেয়ারম্যান এডভোকেট সোহানা জেসমিন মুক্তা। 

সভায় বক্তারা বলেন, দুর্নীতি একটি জাতির অগ্রগতির পথে বাঁধা সৃষ্টি করে। দুর্নীতি বিরোধী সংস্কৃতির চর্চা ও প্রসার সুনিশ্চিতের রূপকল্প নিয়ে কাজ করছে দুর্নীতি দমন কমিশন। পাশাপাশি দুর্নীতির কুফল সম্পর্কেও জনসচেতনতা সৃষ্টি করছে উপজেলা দুর্নীতি প্রতিরোধ কমিটি। এ জন্য দেশ ও জাতির উন্নয়নে দুর্নীতি প্রতিরোধে সকলকে এগিয়ে আসার আহ্বান জানান তারা।

এসময় অন্যান্যদের মধ্যে উপস্থিত ছিলেন উপজেলা  দূর্নীতি প্রতিরোধ কমিটি ধামরাই এর সভাপতি সৈয়দ শাহানুর ইসলাম রিপন, হামিদা আফাজ বালিকা উচ্চবিদ্যালয়ের প্রধান শিক্ষক আরিফুর রহমান, উপজেলা দুর্নীতি প্রতিরোধ কমিটি ধামরাই এর সাধারণ সম্পাদক আলতাফ হোসেন লাবু, সদস্য রাজন আহম্মেদসহ উপজেলার বিভিন্ন দফতরের কর্মকর্তাবৃন্দ।

Please Share This Post in Your Social Media

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category
© All rights reserved