1. info@www.dailybdcrimetimes.com : দৈনিক বিডি ক্রাইম টাইমস.কম :
সোমবার, ০৩ অগাস্ট ২০২৬, ০২:০৭ পূর্বাহ্ন
Title :
ছাত্রদলের ধৈর্যের বাঁধ ভেঙ্গে গেলে মঞ্চে বক্তব্য দেওয়ার সুযোগ পাবেন না-ছাত্রদল নেতা আমানউল্লাহ আমান রাজধানীতে কবরের জন্য সাড়ে তিন হাত মাটি সবার কপালে জোটে না! কর্দমাক্ত পথ,খালি পায়ে হেঁটে খাদ্য ও অর্থ সহায়তা পৌঁছে দিলেন ইউএনও! বাউফলে সেই দখল পূর্বক পাকা দোকানঘর নির্মাণ: পরিদর্শনে ভূমি কর্মকর্তা, রাস্তার জায়গা ছাড়ার নির্দেশ পোরশায় যুব উন্নয়ন দপ্তরের দুই মাস মেয়াদি কম্পিউটার অ্যান্ড নেটওয়ার্কিং প্রশিক্ষণের উদ্বোধন জমি দখলে বাঁধা – ভাই ভাবিকে কুপিয়ে আহত করল সৎ ভাই! মাদক অভিযানে,৫০পিস ইয়াবাসহ আটক-১! ডাকাতি মামলার দীর্ঘদিনের পলাতক আসামি বাউফলের সেই কুখ্যাত ডাকাত বাচ্চু সরদার গ্রেফতার ফায়ার সার্ভিস অধিদপ্তরে নিয়োগ,বদলী, টেন্ডার ও লাইসেন্স খাতে হাতিয়ে নিচ্ছে কোটি কোটি টাকা! (পর্ব- ১) জুলাইকে বুকে ধারণ করে দেশকে এগিয়ে নিতে হবে, জুলাইয়ের প্রথম প্রহরে- আমানউল্লাহ আমান

বিএনপি প্রত্যাখান করল স্থানীয় সরকার উপ-নির্বাচনের ফলাফল

Reporter Name
  • Update Time : বুধবার, ২১ অক্টোবর, ২০২০
  • ৪৮৩ Time View
স্থানীয় সরকার উপ-নির্বাচনের ফলাফল প্রত্যাখান করল বিএনপিসংবাদ সম্মেলনে বিএনপির সাংগঠনিক সম্পাদক সৈয়দ এমরান সালেহ প্রিন্স। 

সদ্য সমাপ্ত স্থানীয় সরকার উপ-নির্বাচনে অনিয়মের অভিযোগ এনে এর ফলাফল প্রত্যাখান করে পুনরায় তফসিল ঘোষণা করে ফের ভোট দেওয়ার দাবি জানিয়েছে বাংলাদেশ জাতীয়তাবাদী দল (বিএনপি)।

বুধবার (২১ অক্টোবর) রাজধানীর নয়াপল্টনে দলের কেন্দ্রীয় কার্যালয়ে সংবাদ সম্মেলনে বিএনপির সাংগঠনিক সম্পাদক ও দপ্তরের চলতি দায়িত্বে থাকা সৈয়দ এমরান সালেহ প্রিন্স এ দাবি করেন।

প্রিন্স বলেন, বিএনপি মঙ্গলবার (২০ অক্টোবর) দেশের বিভিন্ন অঞ্চলে অনুষ্ঠিত স্থানীয় সরকার উপ-নির্বাচনের ফলাফল প্রত্যাখান করছে এবং পুনঃতফসিল ঘোষণার মাধ্যমে নিরপেক্ষ, অবাধ ও সুষ্ঠু পুনঃনির্বাচনের জোর দাবি জানিয়েছে।

বিএনপির সাংগঠনিক সম্পাদক বলেন, মঙ্গলবার দেশের যেসব এলাকায় স্থানীয় নির্বাচন অনুষ্ঠিত হয়েছে, সেসব নির্বাচনে সরকারদলীয় সন্ত্রাসীদের ব্যাপক তাণ্ডব ভোট-সন্ত্রাস ও নানা অপকর্মের ফলে এটি আরেকবার সুস্পষ্টভাবে প্রতীয়মান হয়েছে যে, নির্বাচন কমিশন সরকারের ঠুঁটো জগন্নাথে পরিণত হয়েছে। বরাবরের মতোই মঙ্গলবার স্থানীয় নির্বাচনগুলোতেও সরকারদলীয় প্রার্থীদের বিজয়ী করতে নির্বাচন কমিশনের ভূমিকা ছিল অত্যন্ত নির্লজ্জ। নির্বাচন কমিশন একটি স্বাধীন প্রতিষ্ঠান হলেও নিজেদের স্বাধীন সত্তা বিকিয়ে দিয়ে সরকারের অঙ্গ প্রতিষ্ঠানে পরিণত হয়েছে।

প্রিন্স বলেন, এসব স্থানীয় সরকার নির্বাচনে ভোট ডাকাতি ও জালিয়াতির প্রতিবাদে মঙ্গলবার বিএনপি মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর সংশ্লিষ্ট জেলায় বুধবার যে প্রতিবাদ/বিক্ষোভ/মানববন্ধন কর্মসূচি ঘোষণা করেছেন সেসব কর্মসূচিতেও স্থানীয় প্রশাসন ও ক্ষমতাসীন দলের সন্ত্রাসীরা ব্যাপক বাধা দিয়েছে বলে খবর পাওয়া যাচ্ছে। আমরা স্থানীয় প্রশাসনকে জনগণের ক্ষোভ ও প্রতিবাদ প্রকাশে প্রতিবন্ধকতা সৃষ্টি না করে বরং জনগণের সেন্টিমেন্টের প্রতি সম্মান প্রদর্শন করার আহ্বান জানাচ্ছি।

বিএনপির নতুন ওই মুখাপাত্র বলেন, মঙ্গলবার দেশের বিভিন্ন অঞ্চলে উপজেলা ও ইউনিয়ন পরিষদ নির্বাচন ও উপ-নির্বাচনে সরকার তাদের দলীয় সন্ত্রাসীদের দিয়ে বরাবরের মতোই ভোটকেন্দ্র থেকে বিএনপির এজেন্টদের বের করে দেওয়া, ভোটকেন্দ্র দখলসহ ব্যালট পেপারে গণহারে সিল মারা, জালভোট দেওয়া ও সাধারণ ভোটারদের ভোট দিতে বাধা দিয়েছে। একতরফাভাবে সরকারদলীয় প্রার্থীদের বিজয়ী করতেই সরকার এ ধরনের অপকৌশলের আশ্রয় নিয়েছে।

তিনি বলেন, বিএনপির সমর্থক ও ভোটারদের ওপর হামলা এবং ব্যাপক ভোট জালিয়াতির আশ্রয় নিলেও আইন-শৃঙ্খলা বাহিনীসহ সরকার অনুগত প্রশাসন সেসব দেখেও না দেখার ভান করেছে। এসব অনিয়ম, ভোট জালিয়াতি ও পেশী শক্তির বিষয়ে অভিযোগ করা হলেও রিটার্নিং কর্মকর্তারা কোনো ব্যবস্থা নেননি।

সংবাদ সম্মেলনে বিএনপির প্রকাশনা সম্পাদক হাবিবুর রহমান হাবিব, স্বনির্ভর বিষয়ক সম্পাদক শিরিন সুলতানা, সহ দপ্তর সম্পাদক তাইফুল ইসলাম টিপু প্রমুখ উপস্থিত ছিলেন।

Please Share This Post in Your Social Media

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category
© All rights reserved