1. info@www.dailybdcrimetimes.com : দৈনিক বিডি ক্রাইম টাইমস.কম :
বুধবার, ১১ নভেম্বর ২০২৬, ০২:৩৪ অপরাহ্ন
Title :
গাবতলীতে মর্মান্তিক সড়ক দুর্ঘটনা: আপন দুই বোন নিহত, আহত ১ সংবাদ প্রকাশের উদ্যোগ নিতেই সাংবাদিক জিয়াউদ্দীনকে হত্যার হুমকি! রিপোর্টার্স ইউনিটির নিন্দা নীলফামারীর নতুন পুলিশ সুপার মেনহাজুল আলম পিপিএমের যোগদান ও দায়িত্ব গ্রহণ অশ্রুসিক্ত নয়নে নীলফামারী জেলা পুলিশ সুপারের বিদায় সংবর্ধনা জানালা দিয়ে মোবাইল ছিনতাই, উদ্ধার করতে গিয়ে প্রাণ হারালেন শিক্ষক অর্থহীন সরকারের মাথায় বিশকোটি জনবলের বোঝা , অন‍্যদিকে সাগর চোরেরা সরকারের পরামর্শক! নরসিংদীতে পর্নোগ্রাফি কনটেন্ট বানিয়ে প্রতিমাসে ১০০ কোটি টাকা লেনদেন! যুবক গ্রেফতার নীলফামারীতে পৃথক দুটি সড়ক দুর্ঘটনায় নিহত ১ আহত ৪ জাতীয় স্বর্ণপদকপ্রাপ্ত কাঁকড়া সমিতির নির্বাচন, নেতৃত্বের লড়াইয়ে ১০ প্রার্থী নানান আয়োজনে জাতীয় সমবায় দিবস পালিত

আজ থেকে শুরু হচ্ছে এইচএসসি ও সমমানের পরীক্ষা

Reporter Name
  • Update Time : রবিবার, ৩০ জুন, ২০২৪
  • ৩১৮ Time View

মোমেন আকন্দ

চলতি বছরের অর্থাৎ ২০২৪ সালের এইচএসসি ও সমমান পরীক্ষা আজ রবিবার থেকে শুরু হচ্ছে। এরই মধ্যে পরীক্ষা সুচারুভাবে সম্পন্নের লক্ষ্যে কিছু নির্দেশনা দিয়েছে শিক্ষা মন্ত্রণালয়।
সংশ্লিষ্ট সূত্রে জানা গেছে, এবার ৯টি সাধারণ শিক্ষা বোর্ড, কারিগরি শিক্ষা বোর্ড ও মাদরাসা শিক্ষা বোর্ডের এইচএসসি/আলিম/এইচএসসি (বিএম/বিএমটি), এইচএসসি (ভোকেশনাল)/ডিপ্লোমা ইন কমার্স পরীক্ষায় ১৪ লাখ ৫০ হাজার ৭৯০ জন শিক্ষার্থী রয়েছে। এর মধ্যে ছাত্র ৭ লাখ ৫০ হাজার ২৮১ জন এবং ছাত্রী ৭ লাখ ৫০৯ জন। এবারের পরীক্ষায় মোট কেন্দ্র ২ হাজার ৭২৫টি ও মোট শিক্ষাপ্রতিষ্ঠান ৯ হাজার ৪৬৩টি।গত বছরের তুলনায় ২০২৪ সালে ৯১,৪৪৮ জন পরীক্ষার্থীর সংখ্যা বেড়েছে। আর মোট প্রতিষ্ঠান ২৯৪টি ও কেন্দ্র বেড়েছে ৬৭টি।
এর আগে, শিক্ষামন্ত্রী মহিবুল হাসান চৌধুরী পরীক্ষায় প্রশ্নপত্র ফাঁসের গুজব ও নকলমুক্ত পরিবেশে সুষ্ঠু ও সুন্দরভাবে পরীক্ষা গ্রহণের লক্ষ্যে ২৯ জুন থেকে ১১ আগস্ট পর্যন্ত সব কোচিং সেন্টার বন্ধ রাখার ঘোষণা দেন। এ ছাড়াও পরীক্ষা সুচারুভাবে সম্পন্নের লক্ষ্যে কিছু নির্দেশনা দিয়েছে শিক্ষা মন্ত্রণালয়। 

Please Share This Post in Your Social Media

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category
© All rights reserved