1. info@www.dailybdcrimetimes.com : দৈনিক বিডি ক্রাইম টাইমস.কম :
মঙ্গলবার, ০৪ অগাস্ট ২০২৬, ০১:২২ অপরাহ্ন
Title :
বরগুনার ২ নং গৌরীচন্না ইউনিয়নের লাকুরতলা সোনার বাংলা মাধ্যমিক বিদ্যালয়ে নবনির্বাচিত পরিচালনা পর্ষদকে সংবর্ধনা জমিদার নিশেন্দ্রনাথ মজুমদারের নাতনি মেঘনা, সুরের সাধনায় গড়ছেন নিজের স্বতন্ত্র পরিচয় প্লানটার ফ্যাসাইটিস রোগে আক্রান্ত সাংবাদিক তপন দাস, চিকিৎসার জন্য চায় আর্থিক সাহায্য শেখ হাসিনার ভারত থেকে রাজনৈতিক তৎপরতা ঠেকাতে দিল্লির সহায়তা চায় বাংলাদেশ টঙ্গীর বৌবাজার রেলগেটে নিরাপত্তাহীনতা, পদে পদে দুর্ঘটনার আশঙ্কা মুক্তাগাছা গণমাধ্যম কর্মীর মালিকানাধীন ভূমি অবৈধ দখলের পর বলপূর্বক হাতিয়ে নেয়ার পাঁয়তারা চরভদ্রাসনে ২টি পদের বিপরীতে ৩২ আবেদন, ভাইভায় ডাক পেলেন ১৯ মাস্টার্স পাস প্রার্থী চরভদ্রাসনে ৫ আগস্ট জুলাই গণঅভ্যুত্থান দিবস পালন উপলক্ষে প্রস্তুতিমূলক সভা অনুষ্ঠিত নাসিরউদ্দিন পাটোয়ারীর আগ্রাসী, কুরুচিপূর্ণ বিতর্কিত বক্তব্যের প্রতিবাদে মিরপুরে বিশাল মশাল মিছিল গুলশান-বনানীতে মাদক সরবরাহ ও অনৈতিক কর্মকান্ডে স্পা সেন্টারগুলোই মূল কেন্দ্রবিন্দু !

বিএনপি’র নাম ভাঙ্গিয়ে অপরাধ করলে কঠোর ব্যবস্থা

Reporter Name
  • Update Time : বৃহস্পতিবার, ১২ সেপ্টেম্বর, ২০২৪
  • ২২৩ Time View

মোঃ আশরাফুল ইসলাম

বিএনপির কেন্দ্রীয় কমিটির সহ স্বাস্থ্য বিষয়ক সম্পাদক অধ্যাপক ডা: রফিকুল ইসলাম বাচ্চু বলেছেন, বিএনপি’র নাম ভাঙ্গিয়ে যেকেউ কোন প্রকার অপরাধ-অপকর্ম করলে তার বিরুদ্ধে কঠোর ব্যবস্থা গ্রহন করা হবে। তার বিরুদ্ধে সাংগঠনিক ব্যবস্থা নেয়ার ঘোষণা রয়েছে কেন্দ্রীয় পর্যায় থেকে। গত ২৯ আগস্ট বিএনপি’র প্রতিষ্ঠা বার্ষিকী পালন প্রসঙ্গে এক সভা আহবান করা হয়েছিল। ওই সভাতেও সিনিয়র নেতৃবৃন্দ সকল ইউনিটের নেতকার্মীদের শিল্প প্রতিষ্ঠানসহ সকল ক্ষেত্রে আওয়ামী দোসর কর্তৃক শিল্প খাতসহ দেশের অর্থনীতি অস্থিতিশীল করার পাঁয়তারা বন্ধ করার আহবান জানানো হয়েছিল।’

আওয়ামী প্রেতাত্মারা যাতে বিশৃঙ্খলা সৃষ্টি করতে না পারে এ ব্যাপারে সকলকে সজাগ থাকার নির্দেশনা দিয়ে ডাঃ রফিকুল ইসলাম বাচ্চু বলেন, ‘দেশ যখন চরম সংকট থেকে উত্তরণ হয়ে একটি সুন্দর বাংলাদেশের পথে এগিয়ে যাচ্ছে, তখনই ওই আওয়ামী দোসররা সামাজিক যোগাযোগ মাধ্যম ফেসবুকসহ বিভিন্ন মাধ্যমে অপ:প্রচার চালাচ্ছে। সামাজিক যোগাযোগ মাধ্যমে অপ:প্রচারে ব্যর্থ হয়ে আওয়ামী প্রেতাত্মারা বিভিন্ন জাতীয় গণমাধ্যমের সাংবাদিকদের বানোয়াট, মিথ্যা, সাজানো তথ্য দিয়ে বিভ্রান্ত মূলক সংবাদ পরিবেশন করাচ্ছে। ‘মাসে ৪’শ কোটি টাকার বাণিজ্য: গাজীপুরে ঝুট ব্যবসা নিয়ন্ত্রণে কমিটি গঠন বিএনপির’ শিরোনামে একটি জাতীয় দৈনিকে সংবাদ প্রকাশিত হয়েছে। আমার নামসহ জেলার বিভিন্ন ইউনিটের নেতাদের নাম সংবাদে উল্লেখ করা হয়েছে। যা পুরো ঘটনা মিথ্যা বানোয়াট। ঝুট ব্যবসা নিয়ন্ত্রণে গাজীপুর জেলা ও শ্রীপুর বিএনপি কোনো ধরণের কমিটি গঠন করেনি।’

মঙ্গলবার (১০ সেপ্টেম্বর) বেলা ১১টার দিকে শ্রীপুর পৌর এলাকার মাওনা চৌরাস্তায় বেগম আয়েশা অডিটোরিয়ামে সাংবাদিক সাথে মতবিনিময় কালে তিনি এসব কথা বলেন।

এসময় উপস্থিত ছিলেন, জেলা বিএনপির সহ-সভাপতি বীর মুক্তিযোদ্ধা ফজলুল হক, পৌর বিএনপির সহ-সভাপতি আবুল হোসেন প্রধান, বিএনপি নেতা শাহিনুজ্জামান পলাশ, উপজেলা স্বেচ্ছাসেবক দলের সদস্য সচিব রাজিবুল বেপারী, সিনিয়র যুগ্ম সাধারণ সম্পাদক রাশেদুল ইসলাম নয়ন, জেলা ছাত্রদলের যুগ্ন সম্পাদক জিয়াউল করিম রিফাত মোড়ল,উপজেলা ছাত্রদলের সদস্য সচিব আমিনুল ইসলাম সরকার প্রমূখ।

Please Share This Post in Your Social Media

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category
© All rights reserved