1. info@www.dailybdcrimetimes.com : দৈনিক বিডি ক্রাইম টাইমস.কম :
মঙ্গলবার, ১১ অগাস্ট ২০২৬, ১২:২১ পূর্বাহ্ন
Title :
“আলোকিত বাংলাদেশ” স্লোগানের মাঝেও অন্ধকারে মানুষ; সিংড়াসহ সারাদেশে লোডশেডিংয়ে চরম ভোগান্তি নীলফামারীতে মাদকবিরোধী সচেতনতামূলক আলোচনা সভা ও শপথবাক্য পাঠ অনুষ্ঠিত মাননীয় সংসদ সদস্য ফেরদৌসী আহমেদ মিষ্টির উদ্যোগে মিরপুর মনি কানন স্কুলে বৃক্ষরোপণ অনুষ্ঠিত বাংলাদেশের ক্যাডেট কলেজসমূহের ঈর্ষণীয় ফলাফল অর্জন-এসএসসি ২০২৬ গোয়েন্দা সংস্থার পদক্ষেপ জরুরী সরকারকে বেকায়দায় ফেলতে আমলা ও গুপ্ত সিন্ডিকেটের নানামুখি চক্রান্ত! প্রধানমন্ত্রীর দপ্তরে অভিযোগ, ফ্যাসিবাদের দোসর মোঃ শহীদ আতাহার হোসেন এর গ্রাসে ফায়ার সার্ভিস ও সিভিল ডিফেন্স অধিদপ্তর! (পর্ব-২) নাটোরের সিংড়ায় রাজনৈতিক পরিচয় বদলে সুবিধা নেওয়ার অভিযোগ, কায়েম উদ্দিনকে ঘিরে বিতর্ক গাজীপুরে আইজিপি শিক্ষাবৃত্তি প্রদান ও কৃতি শিক্ষার্থীদের সংবর্ধনা অনুষ্ঠিত গাজীপুর সিটি কর্পোরেশনের প্রশাসক শওকত হোসেন সরকার উদ্যোগে বৃক্ষরোপণ কর্মসূচি অনুষ্ঠিত গাজীপুরের শ্রীপুরে ট্রেনের নিচে ঝাঁপ দিয়ে প্রেমিক যুগলের মৃ/ত্যু!

বিএমএসএফের প্রতিষ্ঠাতা আহমেদ আবু জাফরের ৪৯তম জন্মদিন আজ

Reporter Name
  • Update Time : শুক্রবার, ১১ অক্টোবর, ২০২৪
  • ২৫৭ Time View

মোঃ আশরাফুল ইসলাম,শ্রীপুর (গাজীপুর)

ঢাকা, শুক্রবার, ১১ অক্টোবর ২০২৪: আজ ১২ অক্টোবর বাংলাদেশের সাংবাদিকদের দাবি, অধিকার এবং মর্যাদা রক্ষার অন্যতম নিবেদিতপ্রাণ আহমেদ আবু জাফর ৪৯তম জন্মদিনে পা রাখলেন। তিনি সারাদেশে সাংবাদিকদের অধিকার আদায়ে এক নিরলস যোদ্ধা হিসেবে সুপরিচিত।

২০১৩ সালে প্রতিষ্ঠিত বাংলাদেশ মফস্বল সাংবাদিক ফোরাম-বিএমএসএফের মাধ্যমে তিনি মফস্বলের সাংবাদিকদের ন্যায়সংগত অধিকার রক্ষা, নিরাপত্তা নিশ্চিতকরণ এবং পেশাগত দক্ষতা বৃদ্ধির লক্ষ্যে কাজ করে যাচ্ছেন।

সাংবাদিকদের পেশাগত সুবিধা, সুরক্ষা ও নীতিমালা আদায়ের লক্ষ্যে তিনি বিভিন্ন সময়ে সরকার এবং সংশ্লিষ্ট কর্তৃপক্ষের সাথে আলোচনায় যুক্ত থেকেছেন। তিনি মফস্বল সাংবাদিকদের ন্যায্যতা, সুযোগ এবং নিরাপত্তা নিশ্চিত করার জন্য বিভিন্ন প্রশিক্ষণ কর্মশালা, সম্মেলন এবং গবেষণা কার্যক্রম পরিচালনা করেছেন।

তার জন্মদিনে, আমরা তার অবদানকে শ্রদ্ধার সাথে স্মরণ করি এবং সাংবাদিকদের অধিকার আদায়ের এই মহৎ যাত্রায় তার আরও সফলতা কামনা করি। আহমেদ আবু জাফরের জীবন ও কর্ম আমাদের সকলের জন্য প্রেরণার উৎস হয়ে থাকবে। তিনি ১৯৭৫ সালে বরিশাল বিভাগের জেলা ঝালকাঠি সদর উপজেলার পোনাবালিয়া ইউনিয়নের ছিলারিশ গ্রামে জন্মগ্রহণ করেন। ব্যক্তি জীবনে তিনি দুই সন্তানের জনক।

Please Share This Post in Your Social Media

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category
© All rights reserved