1. info@www.dailybdcrimetimes.com : দৈনিক বিডি ক্রাইম টাইমস.কম :
রবিবার, ২৪ মে ২০২৬, ০৩:৩৪ অপরাহ্ন
Title :
বরগুনায় খালুর বিরুদ্ধে এতিম শিশুকে ধর্ষণের অভিযোগ,ধর্ষক আটক! শিশুদের যৌন নিপীড়নের অভিযোগ: মহিপুরে লম্পট ইমামকে গণপিটুনি দিয়ে পুলিশে সোপর্দ বরগুনায় “সবার আগে বাংলাদেশ” শীর্ষক আলোচনা সভা কুষ্টিয়ায় বাস-ট্রাকের ভ’য়া’ব’হ সং’ঘ’র্ষে নি’হ’ত ৮, আ’হ’ত ৩০ অনলাইন ক্যাসিনো জুয়ায় উৎসাহ দিতে বিজ্ঞাপনের মডেল হিসেবে চিত্র নায়িকা পরি মনি বরগুনায় জামিনে বেরিয়ে বাদী পরিবারকে এলাকা ছাড়ার হুমকি, মারধরের অভিযোগ ঢাকার পর এবার চট্টগ্রামে ৫ বছরের শিশুকে ধ/র্ষ/ণ! এবার লিচু খাওয়ানোর কথা বলে ৬ বছরের শি’শুকে ধ’র্ষ’ণ! শ্রেণিকক্ষে অশ্লীলতার অভিযোগে দুই শিক্ষার্থীকে বহিষ্কার করলো প্রশাসন! অনুমোদনহীন নির্মাণে ভয়াবহ দুর্ঘটনা ! মসজিদুল আকবর কমপ্লেক্সের ছাঁদ ধসে উঠছে অনিয়ম-দুর্নীতির অভিযোগ ! (পর্ব -২)

রাজধানীর পল্লবী এলাকা থেকে ১০ মাদক কারবারিকে আটক করেছে যৌথ বাহিনী

Reporter Name
  • Update Time : মঙ্গলবার, ২৬ নভেম্বর, ২০২৪
  • ২৫৬ Time View

নিজস্ব প্রতিবেদক:

দেশের চলমান পরিস্থিতিতে জনসাধারণের জান-মালসহ সার্বিক নিরাপত্তা এবং আইন- শৃংখলা পরিস্থিতি নিয়ন্ত্রণের পাশাপাশি আইন-বহির্ভূত কর্মকান্ড রোধ ও আইনের শাসন সমুন্নত রাখার লক্ষ্যে, দেশব্যাপী নিরপেক্ষতার সাথে কাজ করে যাচ্ছে বাংলাদেশ সেনাবাহিনী।

সেই অভিযানের অংশ হিসেবে, রাজধানীর পল্লবী থানাধীন কালসী মোড় সংলগ্ন বাউনিযাবাদ এলাকায় অভিযান চালিয়ে ১০ জন মাদক কারবারিকে আটক করেছে যৌথ বাহিনী।

সোমবার ২৫ (নভেম্বর) সন্ধ্যায় গোপন সংবাদের ভিত্তিতে বাংলাদেশ সেনাবাহিনীর ৬ স্বতন্ত্র এডি ব্রিগেডের অধীনস্থ ইউনিটসমূহ ও পল্লবী থানা পুলিশের সমন্বয়ে একটি যৌথ অভিযান পরিচালনা করেন।

এসময় আটককৃতদের কাছ থেকে, ১০২ বোতল দেশীয় মদ, ২১৩টি খালি মদের বোতল, ১১টি মোবাইল ফোন, ২৪টি ছুরি ও চাপাতি। এছাড়াও, আনুমানিক ৫০০ গ্রাম গাঁজা, গাঁজা ও ইযাবা বিক্রয় ও সেবনের সরঞ্জামাদিও উদ্ধার করা হয়।

আটককৃত ৩ জন চিহ্নিত মাদক ব্যবসাযী ও একাধিক মামলার আসামি। ৪ জন সন্দেহভাজন মাদক ব্যবসায়ী এবং ৩ জন মাদক সেবনকারীকে হাতেনাতে গ্রেফতার করেন তারা।

আটকৃতদেরকে প্রয়োজনীয় জিজ্ঞাসাবাদ শেষে পল্লবী থানা পুলিশের নিকট হস্তান্তর করা হয়েছে।

এছাড়াও, দেশের যুবসমাজকে মাদকের গ্রাস থেকে রক্ষা করতে, এবং আইন-শৃঙ্খলা পরিস্থিতি স্বাভাবিক রাখতে বাংলাদেশ সেনাবাহিনীর এমন অভিযান অব্যাহত থাকবে বলেও জানানো হয়।

Please Share This Post in Your Social Media

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category
© All rights reserved