1. info@www.dailybdcrimetimes.com : দৈনিক বিডি ক্রাইম টাইমস.কম :
শুক্রবার, ০৬ নভেম্বর ২০২৬, ০৪:৩৯ পূর্বাহ্ন
Title :
বাউফলে হুমকি দিয়ে চাষকৃত জমি জবরদখল করায় ভূমি অপরাধ আইনে মামলা, আসামি ২৬, অজ্ঞাত ৪০/৫০ জন  কলাপাড়া বেকারি মালিক সমিতির নতুন কমিটি গঠন,সভাপতি মোহাম্মদ আল আমিন, সাধারণ সম্পাদক হারুন অর রশিদ পা হারিয়েও মেলেনি চিকিৎসার সহযোগিতা! ক্ষোভে জলঢাকায় যাত্রীবাহী বাস আটক যৌতুকের দাবিতে গৃহবধূর হাত-পায়ের রগ কেটে নির্যাতন সহ হত্যা চেষ্টা: পলাতক প্রধান অভিযুক্ত শাকিল ফকির আটক  প্রধানমন্ত্রী তারেক রহমান এর হাতে খড়ির শিক্ষক বরগুনার পাথরঘাটায় বাউফলে সেই সন্তানের স্বীকৃতির দাবিতে মা নিপার অনশন, ডিএনএ টেস্টে কবির হাওলাদারই বাবা! সরকার রাষ্ট্র চালাতে অযোগ্যতার প্রমাণ দিচ্ছে, কাজের কাজ হচ্ছে না, জামায়াত – এনসিপি মুখে মুখে একটি সরকারের বিদেশনির্ভর ভাবনা, চীন সফরও জাপান সফরের প্রতিশ্রুতি, তোলা দুধে কি পোলা বাঁচে ? আমতলীতে ডিবির অভিযানে ৪৭০০ পিস ইয়াবাসহ শ্বশুর-শাশুড়ি গ্রেফতার, জামাই পলাতক বরগুনায় চলন্ত অটো থেকে লাফ দিয়ে বখাটের হাত থেকে বাঁচলো দ্বাদশ শ্রেণীর ছাত্রী

ফেসবুকে পোস্ট দিয়ে বিষপানে স্বামীর আত্মহত্যা

Reporter Name
  • Update Time : শনিবার, ৩০ নভেম্বর, ২০২৪
  • ২৫৩ Time View

মোঃ মনিরুল ইসলাম, আমতলী (বরগুনা) প্রতিনিধিঃ

বরগুনার আমতলীতে পারিবারিক কলহের জের ধরে ফেইসবুকে পোস্ট দিয়ে বিষপান করে নিয়াজ মোর্শেদ তনয়

(২৬) নামে এক যুবক আত্মহত্যার চেষ্টা করেন।চিকিৎসাধীন অবস্থায় জীবন মৃত্যুর  লড়াইয়ে অবশেষে মৃত্যুর কাছে হার মানলেন সেই যুবক।

স্বজন সূএে জানা যায়,নিয়াজ মোর্শেদ তনয় আমতলী  পৌরসভার ২নং ওয়ার্ডের মোঃ নান্নু মোল্লার একমাএ ছেলে।তনয়ের  চার বছরের একটা কন্যা সন্তান ও রয়েছে। 

শনিবার দুপুর একটায়  ঢাকা শহীদ সোরওয়ার্দী মেডিকেল কলেজ হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় মৃত্যুবরন করেন।

মুহুর্তের মধ্যে খবর ছড়িয়ে পড়লে  সোস্যাল মিডিয়ায় আত্মীয় স্বজনরা শোক প্রকাশ করছেন।আবার কেউবা এ ঘটনার সুস্ঠ তদন্ত সাপেক্ষে প্রশাসনের কাছে বিচারও চেয়ে নিন্দার ঝড় বইছে।

উল্লেখ্য গতকাল শুক্রবার ভোর পাঁচটার দিকে পৌরসভার ২নং ওয়ার্ডের  বসতঘরে  বিষপানের ঘটনা ঘটে। 

স্বজনরা উদ্ধার করে আমতলী উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে  প্রাথমিক চিকিৎসা শেষে  আশংকাজনক অবস্থায় বরিশাল শেরে বাংলা মেডিকেল কলেজ হাসপাতালে উন্নত চিকিৎসার জন্য প্রেরন করেন। অবস্থায় উন্নতি না হলে পরবর্তীতে ঢাকা শহীদ সরোয়ার্দী মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি করেন।শুক্রবার দুপুর একটায় চিকিৎসাধীন অবস্থায় মৃত্যু বরন করেন।

নিয়াজ মোর্শেদ তনয় আত্মহত্যার আগে তার ফেইসবুক প্রোফাইলে আবেগঘন পোস্ট ও করেছিলেন,পাল্টা তার বিপরীতে তার প্রাক্তন শ্যালক  মিঠু গাজী সোস্যাল মিডিয়ায় অভিযোগ অস্বীকার করে পোস্ট দেন যা নিয়ে এখন নেটদুনিয়ায় ব্যাপক যল্পনা কল্পনা এবং  আলোচনার শীর্ষে রয়েছে। 

আমতলী  থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মোঃ আরিফুল ইসলাম বলেন, অভিযোগ পেলে তদন্ত সাপেক্ষে আইনগত ব্যবস্থা গ্রহণ করা হবে।

Please Share This Post in Your Social Media

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category
© All rights reserved