1. info@www.dailybdcrimetimes.com : দৈনিক বিডি ক্রাইম টাইমস.কম :
রবিবার, ১৫ নভেম্বর ২০২৬, ০৭:১৯ অপরাহ্ন
Title :
ভয়াল ঘূর্ণিঝড় সিডরের স্মৃতি আজও কাঁদায় উপকূলের মানুষ সিংড়া থানার কিছু পুলিশ সদস্যের বিরুদ্ধে হয়রানির অভিযোগ, তদন্ত ও বিভাগীয় ব্যবস্থা দাবি এলাকাবাসীর আমতলীর চাওড়া ইউনিয়নে নিজ ঘর থেকে যুবকের ঝুলন্ত লাশ উদ্ধার! ডিমলাবাসীর ভালোবাসায় ১০ হাজার টাকায় লাইলীর জন্য মজনু, সহযোগিতায় স্থানীয়রা তালতলীতে জলবায়ু ন্যায্যতা নিশ্চিতে ঋণ নয়, অনুদান দাও বাউফলে কাটা হাত-পা উদ্ধারের পর অবশেষে মিলল কাটা মাথাসহ খণ্ডিত মরদেহ, নারীসহ গ্রেপ্তার- ২, রহস্য উদঘাটন বাউফলে সড়কের পাশ থেকে মানুষের আরও একটি বিচ্ছিন্ন হাত উদ্ধার, এলাকায় আতঙ্ক  ডিএমপির শ্রেষ্ঠ ওসি হিসেবে নির্বাচিত হলেন মিরপুর মডেল থানার অফিসার ইনচার্জ (ওসি) জনাব হাফিজুর রহমান পিপিএম (সেবা) সৈয়দপুরে বাসের ধাক্কায় সার ব্যবসায়ী নিহত, গুরুতর আহত মেয়ে বাউফলে সড়কের পাশ থেকে অজ্ঞাত ব্যক্তির বিছিন্ন হাত ও বস্তাবন্দি অবস্থায় দুই পা উদ্ধার

পাইকগাছার শ্রীরামপুরে সংযোগ সড়ক উদ্বোধন অনুষ্ঠানে মানুষের ঢল

Reporter Name
  • Update Time : বৃহস্পতিবার, ৫ ডিসেম্বর, ২০২৪
  • ২৯৩ Time View

শেখ খায়রুল ইসলাম পাইকগাছা(খুলনা) প্রতিনিধি:-

দক্ষিণ খুলনার পাইকগাছা উপজেলার কপিলমুনির নগর শ্রীরামপুরে পাঞ্জেগানা মসজিদ থেকে বায়তুল মা’মুর জামে মসজিদ ও কালচারাল সেন্টার সংযোগ সড়কের উদ্বোধন করেছেন জেলা প্রশাসক ও জেলা ম‍্যাজিস্ট্রেট মোহাম্মদ সাইফুল ইসলাম।এ উপলক্ষে আজ বৃহস্পতিবার ৫ ডিসেম্বর ২০২৪ বায়তুল মা’মুর জামে মসজিদ প্রাঙ্গণে বিরাট সুধী সমাবেশ অনুষ্ঠিত হয় । খুলনা জেলা প্রশাসক মোহাম্মদ সাইফুল ইসলাম সমাবেশে বাংলাদেশ সংবাদ সংস্থা বাসস’র চেয়ারম্যান ও দৈনিক ইত্তেফাকের যুগ্ম সম্পাদক প্রখ্যাত সাংবাদিক আনোয়ার আলদীন প্রতিষ্ঠিত আফাজউদ্দিন ট্রাস্টের উদ্যোগে স্থাপিত বায়তুল মা’মুর জামে মসজিদ ও কালচারাল সেন্টার,হেফজখানা-এতিমখানা-মাদ্রাসার সমন্বয়ে গড়ে তোলা ইকরা একাডেমি এবং জিয়া প্রাইমারি হেলথ কেয়ার সেন্টারসহ সেবামূলক সামাজিক কর্মকাণ্ডের ভূয়সী প্রশংসা করেন।জেলা প্রশাসনের পক্ষ থেকে রাস্তা-ঘাট ও এলাকার উন্নতি-উন্নয়নে সব ধরণের সাহায্য সহযোগিতা প্রদানের আশ্বাস প্রদান করেন।পাইকগাছা উপজেলা নির্বাহী অফিসার মাহেরা নাজনিনও উপস্থিত ছিলেন ।নতুন রাস্তা নির্মাণে তিনি আন্তরিকভাবে কাজ করেছেন।প্রসঙ্গত যে,উপজেলা তহবিল থেকে বরাদ্দকৃত অর্থে শ্রীরামপুরে ফকিরপাড়া পাঞ্জেগানা মসজিদ থেকে বায়তুল মা’মুর জামে মসজিদ ও কালচারাল সেন্টার সংযোগ সড়কের অর্ধেক অংশ নির্মাণ করা হয়েছে ।
১২ ফুট চওড়া বাকি অংশ দ্রুত সংস্কার ও মেরামত করা হবে বলে আশ্বাস দিয়েছেন জেলা প্রশাসক সাইফুল ইসলাম।অনুষ্ঠানে এলাকার রাজনৈতিক নেতৃবৃন্দ,গন‍্যমান‍্য ব‍্যক্তিবর্গ, মুরুব্বিসহ সর্বস্তরের জনসাধারণ উপস্থিত ছিলেন।দক্ষিণ খুলনার বড় অবহেলিত এলাকা শ্রীরামপুর।পাইকগাছা উপজেলার পশ্চাৎপদ জনপদ নগর শ্রীরামপুরবাসীর জন্য অনেক আনন্দ মুখর একটি দিন ছিলো গতকাল।বাংলাদেশের রাস্ট্রীয় সংবাদ সংস্থা বাসস’র চেয়ারম্যান ও দৈনিক ইত্তেফাকের যুগ্ম সম্পাদক,দেশবরেণ্য প্রখ্যাত সাংবাদিক আনোয়ার আলদীন প্রতিষ্ঠিত হয়েছে “আফাজউদ্দিন ট্রাস্ট।এই ট্রাস্টের উদ্যোগে এখানে স্থাপন করা হয়েছে বায়তুল মা’মুর জামে মসজিদ ও কালচারাল সেন্টার, হেফজখানা-এতিমখানা-মাদ্রাসার সমন্বয়ে গড়ে তোলা ইকরা একাডেমি এবং জিয়া প্রাইমারি হেলথ কেয়ার সেন্টার। এই জায়গাটি ওই অঞ্চলের বহুমুখী জনকল্যাণমূলক ও সেবামূলক সামাজিক কর্মকাণ্ডের মূল কেন্দ্রভূমি।তবে এইস্থানে আসা-যাওয়ার মূল সমস্যা রাস্তা।নগর শ্রীরামপুর গ্রামে ফকিরপাড়ায় কয়েক হাজার মানুষের যাতায়াদের জন্য বহু পুরনো সংকীর্ন ভাঙ্গাচোরা এবং বিলীনপ্রায় রাস্তা রয়েছে।এ অঞ্চলের সমস্ত মানুষের জীবন-জীবিকার একমাত্র অবলম্বন মাছের ঘের ও চাষাবাদের জন্য মাঠে গমনা-গমনের একমাত্র অতিসংকীর্ন পথটি বড় অসহায় করে রেখেছে।সাংবাদিক আনোয়ার আলদীন কর্তৃক এখানে বিকল্প একটি রাস্তার আবেদন করার পর জেলা প্রশাসক ও জেলা ম‍্যাজিস্ট্রেট মোহাম্মদ সাইফুল ইসলামের নির্দেশনায় পাইকগাছা উপজেলা নির্বাহী অফিসার মাহেরা নাজনিন বিশেষ আন্তরিকতায় পাঞ্জেগানা মসজিদ থেকে বায়তুল মা’মুর জামে মসজিদ ও কালচারাল সেন্টার সংযোগ সড়ক নির্মাণ হয়েছে।

Please Share This Post in Your Social Media

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category
© All rights reserved