1. info@www.dailybdcrimetimes.com : দৈনিক বিডি ক্রাইম টাইমস.কম :
শুক্রবার, ১৩ ফেব্রুয়ারী ২০২৬, ০৮:৫৯ পূর্বাহ্ন
Title :
যুদ্ধকালেও সাংবাদিক সুরক্ষিত—তাহলে নির্বাচনকালে কেন হয়রানি? দাঁড়িপাল্লার এক পাল্লায় আমেরিকা অন্য পাল্লায় ভারত অবস্থান করছেন জামায়াত’- চরমোনাই পীর রেজাউল করিম ১২ ফেব্রুয়ারি দাঁড়িপাল্লায় ভোট দিয়ে জয়যুক্ত করলে আমি এ বাউফলকে একটি মডেল উপজেলায় পরিণত করব- ড. মাসুদ ওসমান হাদির বিচার দাবিতে আসা আন্দোলনকারীদের উপর পুলিশের হামলায় সাদিক কায়িমের তাৎক্ষণিক প্রতিক্রিয়া বিডি ক্রাইম টাইমস পত্রিকায় সংবাদ প্রকাশের পর ব্রিজ খুলে নিয়ে যাওয়া সেই চেয়ারম্যানকে শোকজ রূপগঞ্জ তারাবো পৌরসভায় যুবদলেে নেতাকর্মীরা ধানের শীষের ব্যাপক প্রচার-প্রচারণা করেন হাতে মাইক, চরণে সাইকেল: সাদামাটা প্রচারণায় ভোটারদের মন জয় করছেন ‘ঢেঁকি’ প্রতীকের আজিজার সুন্দরগঞ্জে নিলাম ছাড়াই সরকারি ব্রিজ উধাও; ইউপি চেয়ারম্যানের বিরুদ্ধে লুটের অভিযোগ নতুন বছরের প্রথম ম্যাচেই দুর্দান্ত জয় তুলে নিল বিবেক স্পোর্টিং ক্লাব রাজধানী পল্লবীর শীর্ষ সন্ত্রাসী মুন্না অবৈধ বিদেশি আগ্নেয়াস্ত্র এবং গোলাবারুদসহ গ্রেফতার

টি-টোয়েন্টির রাজা এবার হলেন ‘ছক্কার হাজারি’

স্পোর্টস ডেস্ক
  • Update Time : শুক্রবার, ৩০ অক্টোবর, ২০২০
  • ৪৪২ Time View

কুড়ি ওভারের মারকাট ক্রিকেটে তার তুলনা তিনি নিজেই। রান, সেঞ্চুরি, ছক্কা, চার কিংবা ম্যাচ জেতানো ইনিংস- কোনোটিতেই তার ধারেকাছে নেই আর কোনো ক্রিকেটার। টি-টোয়েন্টি ফরম্যাটে তিনিই রাজাধিরাজ।

এতক্ষণে বুঝে নেয়ার কথা, বলা হচ্ছে ওয়েস্ট ইন্ডিজের ব্যাটিং দানব ক্রিস গেইলের কথা। যার ব্যাটিংয়ের ইতিহাস লেখার খাতায় এবার জমা হয়েছে নতুন এক কীর্তি। বিশ্বের প্রথম ক্রিকেটার হিসেবে টি-টোয়েন্টিতে হাঁকিয়েছেন এক হাজার ছক্কা!

শুক্রবার আবুধাবিতে রাজস্থান রয়্যালসের বিপক্ষে ম্যাচে ব্যক্তিগত ইনিংসের সপ্তম ছক্কা হাঁকানোর মাধ্যমে ‘ছক্কার হাজারি’ হয়েছেন দ্য ইউনিভার্স বস গেইল। কার্তিক ত্যাগির বাউন্সারে সজোরে হাঁকিয়ে বল সীমানাছাড়া করেন তিনি।

পরের ওভারে জোফরা আর্চারকে গ্যালারিতে পাঠিয়ে কুড়ি ওভারের ক্রিকেটে নিজের ছক্কার সংখ্যাকে নিয়ে গেছেন ১০০১-এ। অথচ এই ফরম্যাটে ৭০০ ছক্কাও নেই বিশ্বের আর কোনো ক্রিকেটারের। দ্বিতীয় সর্বোচ্চ ৬৯০টি ছক্কা মেরেছেন গেইলের স্বদেশি কাইরন পোলার্ড।

টি-টোয়েন্টি ক্রিকেটে সর্বোচ্চ ছক্কার রেকর্ড
১/ ক্রিস গেইল (ওয়েস্ট ইন্ডিজ) : ৪০১ ইনিংসে ১০০১ ছক্কা
২/ কাইরন পোলার্ড (ওয়েস্ট ইন্ডিজ) : ৪৬৬ ইনিংসে ৬৯০ ছক্কা
৩/ ব্রেন্ডন ম্যাককালাম (নিউজিল্যান্ড : ৩৬৪ ইনিংসে ৪৮৫ ছক্কা
৪/ শেন ওয়াটসন (অস্ট্রেলিয়া) : ৩৩৫ ইনিংসে ৪৬৭ ছক্কা
৫/ আন্দ্রে রাসেল (ওয়েস্ট ইন্ডিজ) : ২৮৬ ইনিংসে ৪৪৭ ছক্কা

রাজস্থানের বোলারদের পিটিয়ে ৮ ছক্কার মারে ছক্কার হাজারি হলেও, একটা আক্ষেপ ঠিকই থাকার কথা গেইলের। কেননা মাত্র ১ রানের জন্য টি-টোয়েন্টিতে নিজের ২৩তম সেঞ্চুরি করতে পারেননি তিনি। আউট হয়েছেন ৬৩ বলে ৯৯ রান করে।

যার ফলে এখন আইপিএলে সর্বোচ্চ সেঞ্চুরির পাশাপাশি সর্বোচ্চ ৯৯ রানের ইনিংসের মালিকও গেইল। আইপিএলের গত আসরে রয়েল চ্যালেঞ্জার্স ব্যাঙ্গালুরুর বিপক্ষে ৯৯ রানে অপরাজিত ছিলেন তিনি। আর এবার আউটই হয়ে গেলেন সেঞ্চুরির দ্বারপ্রান্তে গিয়ে।

আইপিএলে এর আগে ৯৯ রানে আউট হয়েছেন মাত্র তিনজন ব্যাটসম্যান। তারা হলেন বিরাট কোহলি, পৃথ্বি শ এবং ইশান কিশান। এর মধ্যে শেষেরটি আবার এবারের আইপিএলে গেইলের দল কিংস এলেভেন পাঞ্জাবের বিপক্ষেই।

যদিও ৯৯ রানে আউট হওয়ায় কোনো আক্ষেপ-হতাশা নেই সদা আমুদে গেইলের কণ্ঠে। পাঞ্জাবের ইনিংসকে ১৮৫ রানে পৌঁছে দেয়ার পর ব্রডকাস্টারদের গেইল জানিয়েছেন, ৯৯ রানে আউট হলেও, তার নিজের কাছে এটিই সেঞ্চুরিই।

Please Share This Post in Your Social Media

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category
© All rights reserved