1. info@www.dailybdcrimetimes.com : দৈনিক বিডি ক্রাইম টাইমস.কম :
মঙ্গলবার, ১১ অগাস্ট ২০২৬, ০৪:৩৭ অপরাহ্ন
Title :
ফ্যামিলি কার্ড শুমারিতে নিয়োগ বাতিলের দাবিতে গাইবান্ধার ফুলছড়িতে বিক্ষোভ, ইউএনও কার্যালয়ে ভাঙচুর! একটা বাউন্ডারির অভাবে নষ্ট হচ্ছে মসজিদের পুকুরের পানি দূষিত হচ্ছে গৌরীচন্না বাজারের পরিবেশ এস এসসি তে রাফসানের গোল্ডেন জিপিএ-৫ অর্জন “আলোকিত বাংলাদেশ” স্লোগানের মাঝেও অন্ধকারে মানুষ; সিংড়াসহ সারাদেশে লোডশেডিংয়ে চরম ভোগান্তি নীলফামারীতে মাদকবিরোধী সচেতনতামূলক আলোচনা সভা ও শপথবাক্য পাঠ অনুষ্ঠিত মাননীয় সংসদ সদস্য ফেরদৌসী আহমেদ মিষ্টির উদ্যোগে মিরপুর মনি কানন স্কুলে বৃক্ষরোপণ অনুষ্ঠিত বাংলাদেশের ক্যাডেট কলেজসমূহের ঈর্ষণীয় ফলাফল অর্জন-এসএসসি ২০২৬ গোয়েন্দা সংস্থার পদক্ষেপ জরুরী সরকারকে বেকায়দায় ফেলতে আমলা ও গুপ্ত সিন্ডিকেটের নানামুখি চক্রান্ত! প্রধানমন্ত্রীর দপ্তরে অভিযোগ, ফ্যাসিবাদের দোসর মোঃ শহীদ আতাহার হোসেন এর গ্রাসে ফায়ার সার্ভিস ও সিভিল ডিফেন্স অধিদপ্তর! (পর্ব-২) নাটোরের সিংড়ায় রাজনৈতিক পরিচয় বদলে সুবিধা নেওয়ার অভিযোগ, কায়েম উদ্দিনকে ঘিরে বিতর্ক

পিঠা উৎসবে উচ্ছ্বসিত দুবলগাড়ী সরকারি প্রাথমিক বিদ্যালয়ের শিশু শিক্ষার্থীরা

Reporter Name
  • Update Time : মঙ্গলবার, ১৮ ফেব্রুয়ারি, ২০২৫
  • ২৫১ Time View

মাসুদ রানা,পলাশবাড়ী (গাইবান্ধা) প্রতিনিধি :

গাইবান্ধার পলাশবাড়ী উপজেলায় বরিশাল ইউনিয়নের দুবলাগাড়ী সরকারি প্রাথমিক বিদ্যালয়ে অভিভাবক,শিক্ষক-শিক্ষার্থী মিলে আয়োজন করেছিল পিঠা উৎসবের।

মঙ্গলবার (১৮ ফেব্রুয়ারি) দিনব্যাপী পিঠা উৎসব হয়েছে এই বিদ্যালয়ে।পিঠা উৎসবে নানা পিঠার সমাহার নিয়ে হাজির হন শিক্ষার্থী,অভিভাবক ও শিক্ষকরা এরমধ্যে ছিল নানা রকম ভাপা, মুকশুলি, মসুর পাকন, চিকেন পুলি,নারিকেল দুধ পুলি, নারিকেল পুলি, গোলাপ ফুল পিঠা,নারিকেল বিস্কুট পিঠা, তেল পিঠা, ডিম সুন্দরী, পাটিসাপটা, দুধসাগর এবং চিতই পিঠা।

শিক্ষার্থী ও অভিভাবকরা বলেন,বাড়ীতে পিঠা তৈরি করলে খেয়ে যতটা মজা পাই তার চেয়ে বেশি মজা হচ্ছে এখানে সবাই মিলে একসাথে পিঠা খেতে পারছি।

প্রধান শিক্ষক গোলাম রব্বানী সেলিম বলেন,পিঠা উৎসবে শিক্ষার্থী ও অভিভাবকদের অনেক সাড়া পেয়েছি,প্রতি বছর এই ধারা অব্যাহত রাখার কথাও জানান তিনি।

অনুষ্ঠানে উপজেলা সহকারি শিক্ষা অফিসার আব্দুল হান্নান মন্ডলের সভাপতিত্বে উপস্থিত ছিলেন গাইবান্ধা জেলার সুন্দরগঞ্জ শিবরামপুর আদর্শ সরকারি প্রাথমিক বিদ্যালয়ের সাবেক প্রধান শিক্ষক নুরুল ইসলাম, গাইবান্ধা জেলার সহকারি প্রাথমিক শিক্ষা অফিসার সোনালী সরকার, পালাশবাড়ী শিক্ষা অফিসার আনজুমান আরা গুলেনূর, উপজেলা রিসোর্স কর্মকর্তা রবিউল ইসলাম, ইন্সপেক্টর সোহেল মিয়া।

এসময় শিক্ষক শিক্ষিকা ছাত্র-ছাত্রী ও অভিভাবকরা উপস্থিত ছিলেন।

Please Share This Post in Your Social Media

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category
© All rights reserved