1. info@www.dailybdcrimetimes.com : দৈনিক বিডি ক্রাইম টাইমস.কম :
মঙ্গলবার, ২২ সেপ্টেম্বর ২০২৬, ০১:৫৯ অপরাহ্ন
Title :
মহিপুরে জায়গা দখল বাণিজ্য, দোকান বসিয়ে বছরে ৪০–৫০ হাজার টাকা ভাড়া আদায় কিন্তু দেখার কেউই নেই মিরপুরে মাদক নিয়ন্ত্রণে কঠিন অবস্থানে ওসি শাহ আলী পটুয়াখালীতে ‘ইমরান ট্রাভেলস’ ও অটোরিকশার সংঘর্ষ, নিহত- ৪ নীলফামারীতে পৃথক দুটি দূর্ঘটনায় স্বামী-স্ত্রীসহ নিহত ৩ দৈনিক বিডি ক্রাইম টাইমস পত্রিকায় অনিয়মের অভিযোগ তুলে নিউজ প্রকাশিত হওয়ায় ফার্মাসিস্ট পলাশকে শোকজ বরগুনায় শ্রেষ্ঠ ওসি হলেন ইয়াকুব!পুরস্কৃত আরও পাঁচ পুলিশ সদস্য! নানা আয়োজনে মিরপুর রিপোর্টার্স ক্লাবের ৪র্থ প্রতিষ্ঠা বার্ষীকি পালিত গাজী নজরুল ইসলামের দ্বিতীয় স্ত্রী মরিয়ম খাতুনের গলায় ফাঁ*স দেওয়া মরদেহ উদ্ধার! বরগুনায় ছাত্রের মা’কে কুপ্রস্তাব; রাজি না হওয়ায় পিটিয়ে জখমের অভিযোগ মাদ্রাসা শিক্ষকের বিরুদ্ধে সারা দেশের ন্যায় মিরপুর জোনের বন্ধুদের উদ্যোগে দি ইনভিন্সিবল ৯/১১ লিজেন্ডারি ব্যাচের ৮ম প্রতিষ্ঠা বার্ষিকী উদযাপন

ধামরাইয়ে স্ত্রীর সামনে প্রকাশ্যে সাবেক ইউপি সদস্যকে কুপিয়ে হত্যা

Reporter Name
  • Update Time : শনিবার, ২২ ফেব্রুয়ারি, ২০২৫
  • ৩১০ Time View

নিজস্ব প্রতিবেদক :

ঢাকার ধামরাইয়ে প্রকাশ্য দিবালোকে বাবুল হোসেন (৫০) নামে সাবেক এক ইউপি সদস্য ও স্থানীয় বিএনপি নেতাকে কুপিয়ে হত্যার ঘটনা ঘটেছে।নিহতের পরিবারের দাবি স্থানীয় সন্ত্রাসীরা পূর্বশত্রুতার জেরে এই হত্যাকাণ্ড ঘটিয়েছে।

শুক্রবার (২১ ফেব্রুয়ারি) দুপুরে ধামরাইয়ের কুল্লা ইউনিয়নের মাকুলিয়া গ্রামের আকসিরনগর আবাসিক প্রকল্পের ভেতরে এই ঘটনা ঘটে।নিহত বাবুল হোসেন ধামরাইয়ের কুল্লা ইউনিয়নের মাকুলিয়া গ্রামের মৃত ইদ্রিস আলীর ছেলে।

তিনি কুল্লা ইউনিয়নের ৬ নম্বর ওয়ার্ডের ৩ বারের সাবেক ইউপি সদস্য ও স্থানীয় বিএনপির রাজনীতির সঙ্গে জড়িত ছিলেন।

নিহতের স্ত্রী ইয়াসমিন আক্তার বলেন, আমার স্বামী আজকে জুমার নামাজের পরে সরিষা গাছে মলন দিতে গিয়েছিল তখন আমাদের পাড়ার আফসার, আরশাদ, মনিরসহ আরও কয়েকজন ধারাল অস্ত্র ও লোহার রডসহ বিভিন্ন দেশীয় অস্ত্র নিয়ে আমার স্বামীকে কুপিয়ে দুই চোখ উপড়ে ফেলে এবং মাথা থেতলে দেয়। আমার স্বামী ১২ বছর মেম্বার সে কখনও কোনো অন্যায় কাজে জড়িত ছিল না, কোনো ভেজালে যায় না। আমি তাকে বলেছিলাম তোমার আর মেম্বারি করা লাগবে না তুমি ক্ষেতে চাষ করে খাও। আমার স্বামী অন্যায়ের প্রতিবাদ করায় তাকে আজ প্রাণ দিতে হলো। এখন আমি আমার ছোট ছোট দুইটা ছেলে নিয়ে কোথায় যাব?

এনাম মেডিকেলের ইমার্জেন্সি মেডিকেল অফিসার ডা. ইজাজ বলেন, বিকেল সোয়া তিনটার দিকে বাবুল হোসেন নামে একজন হাসপাতালে নিয়ে আসে।তাৎক্ষণিক আমরা তাকে চিকিৎসা দেবার প্রস্ততি নেওয়ার আগেই মৃত্যুবরণ করেছে বলে জানান । এ অবস্হায় তাকে মৃত ঘোষণা করা হয় এবং পুলিশে খবর দেওয়া হয়।

ধামরাই থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মনিরুল ইসলাম বলেন, আমরা হত্যাকাণ্ডের খবর পেয়েছি। নিহতের মরদেহ বর্তমানে সাভারের এনাম মেডিকেল কলেজ হাসপাতালে রয়েছে। বিষয়টি অত্যন্ত গুরুত্বের সঙ্গে দেখা হচ্ছে ইতোমধ্যে পুলিশের কয়েকটি টিম কাজ শুরু করেছে।

Please Share This Post in Your Social Media

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category
© All rights reserved