1. info@www.dailybdcrimetimes.com : দৈনিক বিডি ক্রাইম টাইমস.কম :
রবিবার, ২৭ সেপ্টেম্বর ২০২৬, ০৭:৩৯ পূর্বাহ্ন
Title :
ট্রেনের যাত্রা বিরতির দাবিতে রেলপথ অবরোধ, ৫ ঘণ্টা পর চলাচল স্বাভাবিক পোরশার তেঁতুলিয়া ইউনিয়নে ১৫ শিক্ষা প্রতিষ্ঠানে ক্রীড়া সামগ্রী বিতরণ বর্জ্য অপসারণে চিমটি হাতে রাস্তায় আমতলীর ইউএনও! বাউফলে ছিনতাই অভিযোগে আটক সাইমন: তদন্তে বেড়িয়ে এলো মাদক সংশ্লিষ্ট, গ্রেফতার বাদী নিজাম আমতলী থেকে উদ্ধার ১৪ পদ্মপোখরা সাপ কুয়াকাটার বনে অবমুক্ত! পাইকগাছা উপজেলা ক্লাইমেট অ্যাকশন ফোরাম গঠন ডোমারে নেসকোর নির্বাহী প্রকৌশলীর বিরুদ্ধে ২৫ হাজার গ্রাহকের সচল মিটার বিক্রিসহ প্রি পেমেন্ট মিটার স্থাপনের টাকা আত্মসাৎ এর অভিযোগ প্রিমিয়াম ব্যাংক আশকোনা শাখার ম্যানেজার সিরাজুল ইসলাম নামেবেনামে অঢেল সম্পদের মালিক। এক বাড়িতেই ১০ টি ফ্ল্যাট! ২০ বছর আগে বরাদ্দ পেলেও দখলে যেতে পারে নি “সমমনা দোকানদার সমবায় সমিতি ” – সেক্রেটারি শাহ আলম চোরাচালানের মাধ্যমে নিয়ে আসা ১৩ লক্ষ২৬ হাজার টাকা মূল‍্যের ভারতীয় শাড়িসহ তিনজন আটক!

“আন্তর্জাতিক গণিত দিবস ও ইফতার মাহফিল পালিত হলো সরকারি বাঙলা কলেজে”

Reporter Name
  • Update Time : শুক্রবার, ১৪ মার্চ, ২০২৫
  • ৩২৪ Time View

মাহমুদুল হাসান মামুন, বাঙলা কলেজ প্রতিনিধি:

আন্তর্জাতিক গণিত দিবস-২০২৫ উপলক্ষে সরকারি বাঙলা কলেজ গণিত বিভাগের উদ্যোগে এক বর্ণাঢ্য আয়োজন অনুষ্ঠিত হয়েছে। দিনটি উদযাপন উপলক্ষে আনন্দ র‍্যালি, কুইজ প্রতিযোগিতা ও ইফতার মাহফিলের আয়োজন করা হয়। অনুষ্ঠানে গণিত বিভাগের বর্তমান ও সাবেক শিক্ষার্থীদের স্বতঃস্ফূর্ত অংশগ্রহণে এক মিলনমেলার পরিবেশ সৃষ্টি হয়।

গণিত বিভাগের বিভাগীয় প্রধান এবং সরকারি বাঙলা কলেজ শিক্ষক পরিষদের সম্পাদক নাহিদা পারভীন অনুষ্ঠানের সভাপতিত্ব করেন। তিনি শিক্ষার্থীদের মধ্যে গণিতের গুরুত্ব ও তার বহুমুখী প্রয়োগ নিয়ে বক্তব্য রাখেন। এ সময় আরও উপস্থিত ছিলেন গণিত বিভাগের সহযোগী অধ্যাপক শাহনাজ কাউসার পপি, সহকারী অধ্যাপক জান্নাতুল ফেরদৌসী, সহকারী অধ্যাপক নাসরিন জাহান চম্পা, প্রভাষক প্রসেনজিৎ গায়ন এবং প্রভাষক মো. সাদেকুন নবী।

দিবসটি উদযাপনের প্রথম পর্বে এক আনন্দ র‍্যালির আয়োজন করা হয়, যেখানে শিক্ষার্থীরা প্ল্যাকার্ড ও ব্যানার হাতে গণিতের গুরুত্ব তুলে ধরেন। এরপর কুইজ প্রতিযোগিতার আয়োজন করা হয়, যেখানে শিক্ষার্থীরা বিভিন্ন ধরণের গণিত-সম্পর্কিত প্রশ্নের উত্তর দিয়ে নিজেদের দক্ষতা প্রদর্শন করেন। কুইজ প্রতিযোগিতায় বিজয়ীদের হাতে পুরস্কার তুলে দেওয়া হয়।

বিভাগীয় প্রধান নাহিদা পারভীন বলেন, “গণিত শুধু সংখ্যা ও সূত্রের সমষ্টি নয়, বরং এটি শিল্প, সৃজনশীলতা এবং বিশ্লেষণী দক্ষতার সমন্বয়। গণিত শিক্ষার্থীদের যুক্তিবোধ এবং চিন্তাশক্তিকে শাণিত করে, যা তাদের বাস্তব জীবনে সাফল্যের পথে এগিয়ে নেয়।” তিনি গণিতের অতীত ইতিহাস তুলে ধরার পাশাপাশি শিক্ষার্থীদের একাগ্রতা ও অধ্যবসায়ের মাধ্যমে নিজেদের ভবিষ্যৎ উজ্জ্বল করার পরামর্শ দেন।

অনুষ্ঠানের শেষ পর্বে এক উষ্ণ পরিবেশে ইফতার মাহফিল অনুষ্ঠিত হয়, যেখানে গণিত বিভাগের শিক্ষক ও শিক্ষার্থীরা একত্রে ইফতার করেন। পুরো আয়োজনটি গণিত বিভাগের মধ্যে এক ভ্রাতৃত্ববোধ ও আন্তরিকতা তৈরি করেছে।

এ ধরনের আয়োজনে শিক্ষার্থীরা গণিতের প্রতি আরও আগ্রহী হয়ে উঠবে এবং তাদের জ্ঞানচর্চার পরিধি আরও বিস্তৃত হবে বলে আশাবাদ ব্যক্ত করেন শিক্ষকরা।

Please Share This Post in Your Social Media

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category
© All rights reserved