1. info@www.dailybdcrimetimes.com : দৈনিক বিডি ক্রাইম টাইমস.কম :
শনিবার, ২৫ এপ্রিল ২০২৬, ০৫:১৮ পূর্বাহ্ন
Title :
স্বামীর কবরের পাশে আশ্রয়—অসহায় সোনিয়া বেগমের হৃদয়বিদারক জীবনসংগ্রাম! বিসিকের টেন্ডার সিন্ডিকেটের নিয়ন্ত্রক সাবেক ছাত্রলীগ নেতা রাশেদ! চেয়ারম্যান,এমডি কারাগারে: মব গোষ্ঠির দখলে মোহনা টিভি! বাংলাদেশ পুলিশে ট্রেইনি রিক্রুট কনস্টেবল পদে বরগুনা জেলায় নিয়োগ পরীক্ষার ১ম দিনে শারীরিক মাপ ও কাগজ পত্র যাচাই বাছাই সম্পন্ন স্বামী বিদেশ থাকলেও দেশে শতাধিক পুরুষের সাথে সরাসরি ও অনলাইনে অনৈতিক কর্মকান্ডের অভিযোগ উঠেছে বরিশালের কলেজ শিক্ষার্থীর বিরুদ্ধে (পর্ব- ১) বাউফলে আদাবাড়িয়ায় মাদক কারবারি গাঁজা জামালের স্ত্রী খাদিজা সহ দুই মাদক কারবারি আটক মিরপুরে স্ত্রীর হাতে স্বামী খুন! রাত যত গভীর হয়,নারীর অনুভূতিগুলোও তত তীব্র হয়! খুলনায় দায়িত্বরত অবস্থায় পুলিশ কনস্টেবল গুলিবিদ্ধ হয়ে নিহত! পোরশা উপজেলা প্রেসক্লাবের নতুন কমিটি গঠনঃ সভাপতি ডিএম রাশেদ, সাধারণ সম্পাদক মোঃ শহিদুল ইসলাম

টাঙ্গাইলে ফসলি জমির মাটি কাটায় তিনজনের কাছ থেকে সাড়ে ১০ লাখ টাকা জরিমানা আদায় করেছেন ভ্রাম্যমাণ আদালত

Reporter Name
  • Update Time : বুধবার, ২৬ মার্চ, ২০২৫
  • ১৭৪ Time View

টাঙ্গাইল প্রতিনিধি

টাঙ্গাইলের মির্জাপুরে সোমবার রাতভর উপজেলার ফতেপুর, লতিফপুর, মহেড়া, বহুরিয়া ও ভাওড়া ইউনিয়নের একাধিক স্থানে অভিযান পরিচালনা করেন ভ্রাম্যমাণ আদালতের বিচারক উপজেলা সহকারী কমিশনার (ভূমি) মাসুদুর রহমান।

জানা গেছে, উপজেলার বহুরিয়া ইউনিয়নের মন্দিরাপাড়া এলাকায় অবৈধভাবে তিন ফসলি জমির মাটি কাটায় দেওহাটা এলাকার গফুর সিকদারের ছেলে ইমরান পারভেজ (৩৮) ও মীর দেওহাটা গ্রামের আব্দুল হকের ছেলে মোঃ মনির হোসেনকে (৩২) ভেকু মেশিন ও ড্রাম ট্রাকসহ আটক করা হয়। পরে দুটি মামলায় দুজনের কাছ থেকে ১০ লাখ টাকা জরিমানা আদায় করা হয়।

অপরদিকে লতিফপুর ইউনিয়নের ত্রিমোহন এলাকায় মাটি কাটার অপরাধে ওই গ্রামের বিশু মিয়ার ছেলে লেবু মিয়াকে ৫০ হাজার টাকা জরিমানা করা হয়।

জনস্বার্থে এ ধরনের অভিযান অব্যাহত থাকবে বলে ভ্রাম্যমাণ আদালতের বিচারক উপজেলা সহকারী কমিশনার (ভূমি) মাসুদুর রহমান জানিয়েছেন।

Please Share This Post in Your Social Media

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category
© All rights reserved