1. info@www.dailybdcrimetimes.com : দৈনিক বিডি ক্রাইম টাইমস.কম :
বৃহস্পতিবার, ০৫ ফেব্রুয়ারী ২০২৬, ০৭:৩১ অপরাহ্ন
Title :
বিডি ক্রাইম টাইমস পত্রিকায় সংবাদ প্রকাশের পর ব্রিজ খুলে নিয়ে যাওয়া সেই চেয়ারম্যানকে শোকজ রূপগঞ্জ তারাবো পৌরসভায় যুবদলেে নেতাকর্মীরা ধানের শীষের ব্যাপক প্রচার-প্রচারণা করেন হাতে মাইক, চরণে সাইকেল: সাদামাটা প্রচারণায় ভোটারদের মন জয় করছেন ‘ঢেঁকি’ প্রতীকের আজিজার সুন্দরগঞ্জে নিলাম ছাড়াই সরকারি ব্রিজ উধাও; ইউপি চেয়ারম্যানের বিরুদ্ধে লুটের অভিযোগ নতুন বছরের প্রথম ম্যাচেই দুর্দান্ত জয় তুলে নিল বিবেক স্পোর্টিং ক্লাব রাজধানী পল্লবীর শীর্ষ সন্ত্রাসী মুন্না অবৈধ বিদেশি আগ্নেয়াস্ত্র এবং গোলাবারুদসহ গ্রেফতার ৩১০০ কোটি টাকার নির্বাচন! বরগুনায় আন্ত: জেলা ডাকাত চক্রের ০৩ ডাকাত গ্রেপ্তার, আদালতে স্বীকারোক্তিমূলক জবানবন্দি, আলামত উদ্ধার ও বাদির নিকট হস্তান্তর আসন্ন ত্রয়োদশ জাতীয় নির্বাচন উপলক্ষে বরগুনা জেলার সকল পদ-প্রাথীর সঙ্গে পুলিশ সুপার মহোদয়ের মতবিনিময় সভা ঢাকার ধামরাইয়ে ফসলি জমির মাটি কাটার অপরাধে ভেকু জব্দ

নীলফামারীর কিশোরগঞ্জ উপজেলায় মাদ্রাসা শিক্ষা বোর্ডের অধীনে অনুষ্ঠিত দাখিল পরীক্ষায় বাংলা প্রথম পত্রের প্রশ্নপত্র ফাঁসের অভিযোগে দুইজনকে গ্রেফতার করেছে পুলিশ

Reporter Name
  • Update Time : বৃহস্পতিবার, ২৪ এপ্রিল, ২০২৫
  • ২৪৮ Time View

মো: তাইজুল ইসলাম :

নীলফামারীর কিশোরগঞ্জ উপজেলায় মাদ্রাসা শিক্ষা বোর্ডের অধীনে অনুষ্ঠিত দাখিল পরীক্ষায় বাংলা প্রথম পত্রের প্রশ্নপত্র ফাঁসের অভিযোগে দুইজনকে গ্রেফতার করেছে পুলিশ । গেফতারকৃতরা হলেন বড়ভিটা ফাজিল মাদ্রাসার অধ্যক্ষ অহিদুল ইসলামের ছেলে ও মাদ্রাসার সহকারী লাইব্রেরিয়ান মোজাহিদ ইসলাম ও অপরজন ওই মাদ্রাসার আলিম প্রথম বর্ষের ছাত্র রোকন মিয়া। সে জলঢাকা উপজেলার গাবরোল গ্রামের খাতবিুল ইসলামের ছেলে।

মঙ্গলবার (২২ এপ্রিল) কিশোরগঞ্জ কেসবা ফাজিল মাদ্রাসা পরীক্ষা কেন্দ্রের কেন্দ্র সচিব মোজাফফর হোসেন বাদী হয়ে ওই দুজনকে আসামি করে নিয়মিত মামলা দায়ের করেছেন।

জানা গেছে, সোমবার মাদ্রাসা শিক্ষা বোর্ডের অধীনে সারাদেশের ন্যায় কিশোরগঞ্জ সরকারি ড্রিগী কলেজে দাখিল পরীক্ষার্থীদের বাংলা প্রথম পত্রের পরীক্ষা চলমান ছিল। পরীক্ষা শুরুর ১০ মিনিট আগে বড়ভিটা ফাজিল মাদ্রাসার অধ্যক্ষের ছেলে ও ওই মাদ্রাসার সহকারী লাইব্রেরিয়ান মোজাহিদ ইসলাম ও মাদ্রাসার আলিম প্রথম বর্ষের ছাত্র রোকন মিয়া মোবাইল ফোনে বাংলা বিষয়ের প্রশ্নের ছবি তুলে ওই মাদ্রাসার বাংলা বিষয়ের শিক্ষক মোজাহার ইসলামের কাছে নিয়ে গিয়ে প্রশ্নের উত্তর কারেকশন করে নিচ্ছিল । প্রশ্ন ফাঁসের বিষয়টি জানাজানি হলে উপজেলা নিবার্হী অফিসার মৌসুমী হক ওই দুজনকে উপজেলা নিবার্হী অফিসারের কাযার্লয়ে ডেকে নেন।

উপজেলা নিবার্হী অফিসার মৌসুমী হক বলেন, ‘আমি বড়ভিটা ফাজিল মাদ্রাসার সহকারী লাইব্রেরিয়ান ও ওই মাদ্রাসার আলিম প্রথম বর্ষের ছাত্র রোকন মিয়াকে আমার অফিসে ডেকে নিয়ে এসে প্রশ্ন ফাঁসের বিষয়ে জিঙ্গাসা করলে তারা প্রশ্ন ফাঁসের কথা আমার কাছে স্বীকার করেছেন। তাছাড়া আমাকে এক সংবাদকর্মী তাদের মোবাইলে থাকা প্রশপত্র এবং প্রশ্ন ফাঁসের সমস্ত ডকুমেন্ট দিয়েছে। যা আমার কাছে সংরক্ষিত আছে।’

কিশোরগঞ্জ থানার অফিসার ইনচার্জ আশরাফুল ইসলামের সাথে কথা বললে তিনি জানান, ‘কিশোরগঞ্জ সরকারি ডিগ্রী কলেজ কেন্দ্রের কেন্দ্র সচিব মোজাফফর হোসেন বাদী হয়ে ওই দুইজনকে আসামী করে থানায় মামলা দায়ের করেছেন।

Please Share This Post in Your Social Media

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category
© All rights reserved