1. info@www.dailybdcrimetimes.com : দৈনিক বিডি ক্রাইম টাইমস.কম :
শুক্রবার, ১৮ সেপ্টেম্বর ২০২৬, ০৯:১৯ পূর্বাহ্ন
Title :
কর্তব্যরত অবস্থায় জীবন উৎসর্গকারী পুলিশ সদস্যের পরিবারকে আর্থিক অনুদান দিলেন আইজিপি বরগুনায় নদীর তীরে অজ্ঞাত লাশ,শনাক্ত হয়নি পরিচয়! ভোগডাবুড়ী ইউনিয়নে অস্বাস্থ্যকর পরিবেশে চলছে স্বাস্থ্য ও পরিবার কল্যান কেন্দ্র,গড়ে উঠেছে ছাগল ও হাঁসের খামার ! মিরপুরে চাঁদাবাজির অভিযোগে ছাত্রদল নেতা সুমনসহ গ্রেপ্তার ২ বরগুনায় ৫৮ বছরের চিনি বেগমও মাদক ব্যবসায়ী! বরগুনায় প্রেসক্লাবে সাংবাদিকদের সাথে জেলা প্রশাসকের উন্নয়ন শীর্ষক মতবিনিময় সভা অনুষ্ঠিত আমতলী রহমানিয়া ফিলিং স্টেশনে ফের জরিমানা! নামজারিতে সরকারি ফি ১,১৭০ টাকা কিন্তু ভূমি অফিসে ৭০ হাজার দাবি, দর কষাকষিতে গিয়ে ঠেকলো ২০ হাজারে ! বাসন থানায় বিশেষ অভিযান পরিচালনা করতঃ নিম্ন লিখিত আসামীদেরকে গ্রেফতার করিয়া বিজ্ঞ আদালতে প্রেরণ করা হয় চট্টগ্রাম ফায়ারিং রেঞ্জে ফিন্ড ফায়ারিং অনুশীলনের সময় আ/হ/ত সেনা কর্মকর্তাকে চিকিৎসার জন্য সিঙ্গাপুর নেওয়া হচ্ছে

রিজভীর শারীরিক অবস্থা উন্নতির দিকে

নিজস্ব প্রতিবেদক
  • Update Time : বুধবার, ১৪ অক্টোবর, ২০২০
  • ৪০৫ Time View
বিএনপির জ্যেষ্ঠ যুগ্ম মহাসচিব রুহুল কবির রিজভী। ফাইল ছবি

হৃদ্‌রোগে আক্রান্ত হয়ে হাসপাতালে ভর্তি বিএনপির জ্যেষ্ঠ যুগ্ম মহাসচিব রুহুল কবির রিজভীর শারীরিক অবস্থা এখন উন্নতির দিকে।

বিএনপির ভাইস চেয়ারম্যান ও বিএমএর সাবেক মহাসচিব এ জেড এম জাহিদ হোসেন বুধবার দুপুরের দিকে এ তথ্য জানান।

রিজভী গতকাল মঙ্গলবার দুপুরে জাতীয় প্রেসক্লাবের সামনে জাতীয়তাবাদী শ্রমিক দলের মানববন্ধনে অংশ নেন। ফেরার সময় হঠাৎ বুকে ব্যথা হওয়ায় তাঁকে কাকরাইলের ইসলামী ব্যাংক হাসপাতালে নেওয়া হয়। পরে ধানমন্ডির ল্যাবএইড হাসপাতালে নেওয়া হয়।

রিজভী এখন ল্যাবএইড হাসপাতালের করোনারি কেয়ার ইউনিটে (সিসিইউ) চিকিৎসাধীন। হৃদ্‌রোগ বিশেষজ্ঞ অধ্যাপক আ প ম সোহরাবুজ্জামানের তত্ত্বাবধানে রিজভী চিকিৎসাধীন।

চিকিৎসকের বরাতে এ জেড এম জাহিদ হোসেন বলেন, রুহুল কবির রিজভী গতকাল ক্রিটিক্যাল অবস্থা নিয়ে হাসপাতালে ভর্তি হয়েছিলেন। সেখান থেকে তাঁর অবস্থা এখন উন্নতির দিকে।

Please Share This Post in Your Social Media

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category
© All rights reserved