1. info@www.dailybdcrimetimes.com : দৈনিক বিডি ক্রাইম টাইমস.কম :
শুক্রবার, ২৩ অক্টোবর ২০২৬, ১১:৫৩ অপরাহ্ন
Title :
নীলফামারীতে চোরাই ৪টি চার্জার ভ্যান ও ১টি ইজিবাইক উদ্ধার, গ্রেপ্তার ৩ পাইকগাছায় বৃদ্ধ সাকাত দম্পতির মানবেতর জীবন যাপন যেনো ভাঙ্গা ঘরে অনিশ্চিত ভবিষ্যৎ বাউফলে খালে হাত রশি দিয়ে বাঁধা যুবকের মরদেহ উদ্ধার, সঙ্গে ইট বাঁধা বস্তা! বরগুনায় ১৬ সাংবাদিকের মাঝে সাংবাদিক কল্যাণ ট্রাস্টের অনুদানের চেক বিতরণ ডিবির নাম ভাঙিয়ে গাইবান্ধায় জঘন্য চাঁদাবাজি: ভুয়া পুলিশ সেজে ঘরে ঘরে হানা, অপরাধীদের রুখতে পুলিশের কঠোর হুঁশিয়ারি দারোয়ানী রেলস্টেশনে আন্তঃনগর ট্রেনের স্টপেজের দাবিতে রেলপথ অবরোধ, আটক ট্রেন নিরাপদ সড়ক চাই এর সংবাদ সম্মেলন, পাইকগাছায় সড়ক দুর্ঘটনায় গত ১ বছরে ৬৩ সড়ক দুর্ঘটনায় নিহত -৮ আহত-৪৯ বাউফলে গাছের ডাল মাথায় পড়ে এক ব্যক্তি নিহত! শাহ আলী থানায় যাবজ্জীবন সাজাপ্রাপ্ত পলাতক আসামি গ্রেপ্তার! পাইকগাছায় ১৫১ দুস্থ নারী পেলেন প্রধানমন্ত্রীর শাড়ি উপহার

ট্রাম্পকে ‘বিদায় ঘণ্টার’ প্রস্তুতি নিতে বললেন ওবামা

আন্তর্জাতিক ডেস্ক
  • Update Time : রবিবার, ১ নভেম্বর, ২০২০
  • ৫০২ Time View

ব্যর্থতার দায় মাথায় নিয়ে তল্পিতল্পা বেঁধে চলে যাওয়ার জন্য ডোনাল্ড ট্রাম্পের প্রস্তুত থাকা উচিত বলে মন্তব্য করেছেন সাবেক মার্কিন প্রেসিডেন্ট বারাক ওবামা।

যুক্তরাষ্ট্রের মিশিগান অঙ্গরাজ্যে ডেমোক্রেটিক দলের প্রার্থী জো বাইডেনের নির্বাচনী প্রচারে অংশ নিয়ে বারাক ওবামা এ কথা বলেন। এদিকে মিশিগানে জো বাইডেন বলেছেন, তিনি প্রেসিডেন্ট নির্বাচিত হলে প্রথম দিন থেকেই করোনাভাইরাস মহামারি মোকাবিলায় ব্যবস্থা নেবেন।

এ সময় বাইডেন বলেন, জাদুর সুইচ চেপে মহামারি শেষ করতে সক্ষম হওয়ার মতো মিথ্যা প্রতিশ্রুতি দিতে পারছি না। তবে আমি আপনাদের প্রতিশ্রুতি দিতে পারি, একেবারে প্রথম দিন থেকেই মহামারি অবসানে সঠিক কাজটিই শুরু করব। আমাদের সিদ্ধান্ত বিজ্ঞান অনুযায়ী গ্রহণ করা হবে।

ফ্লিন্টে জো বাইডেন আরও বলেন, আমরা এই ভাইরাসকে নিয়ন্ত্রণে আনব; তবে এর প্রথম পদক্ষেপ হবে প্রেসিডেন্ট ট্রাম্পকে পরাজিত করা। গত সপ্তাহে ওবামা পেনসিলভানিয়া ও ফ্লোরিডায় এককভাবে বাইডেনের জন্য নির্বাচনী প্রচার চালিয়েছেন। সেখানে বাইডেনের সমর্থকদের আত্মপ্রসাদে না থাকার ব্যাপারে সতর্ক করে দিয়ে তাদের আগাম ভোট দেওয়ার আহ্বান জানিয়েছেন।

Please Share This Post in Your Social Media

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category
© All rights reserved