1. info@www.dailybdcrimetimes.com : দৈনিক বিডি ক্রাইম টাইমস.কম :
মঙ্গলবার, ০৬ অক্টোবর ২০২৬, ০৭:১০ অপরাহ্ন
Title :
বরগুনায় হাই স্কুলে হঠাৎ শ্বাসকষ্টে হাসপাতালে ভর্তি প্রায় ১০ শিক্ষার্থী! সাংবাদিককে পিছ মোড়ে হ্যান্ডকাফ,এসআই প্রত্যাহার! বরগুনায় দুর্গাপূজা-২০২৬ উদযাপনে প্রস্তুতিমূলক সভাশান্তিপূর্ণ ও উৎসবমুখর পরিবেশে পূজা উদযাপনে প্রশাসনের প্রস্তুতি মিলন বাজার থেকে শশি বাজার সড়ক পুনঃনির্মাণের দাবিতে মানববন্ধনে এলাকাবাসী গাইবান্ধার গৌরব ‘এক টাকার মাস্টার’—৫০ বছর ধরে ১ টাকায় পড়িয়ে পেলেন বিশেষ সম্মাননা “জুলাই যোদ্ধা”পরিচয়ে মব সৃষ্টি, পুলিশকে আসামি ধরতে বাধা দেওয়ার অভিযোগ বাউফলে ফেসবুকে বিভ্রান্তিকর তথ্য প্রচারের প্রতিবাদে কাউন্সিলর প্রার্থী নাজিম সিকদারের সংবাদ সম্মেলন বাউফলে ডেঙ্গু প্রতিরোধে জামায়াতের সচেতনতামূলক কর্মসূচি ও পরিচ্ছন্নতা অভিযান বাউফলে নওমালায় বেড়িবাঁধ নির্মাণকাজের উদ্বোধন করলেন ড. শফিকুল ইসলাম মাসুদ এমপি বাউফলে বসতঘরের পেছনে গাঁজার চাষ! আটক চাষি ইউসুফ খান

অপূর্বর শারীরিক অবস্থা ভালোর দিকে

অনলাইন ডেস্ক
  • Update Time : বুধবার, ৪ নভেম্বর, ২০২০
  • ৫৪৪ Time View
জনপ্রিয় অভিনেতা জিয়াউল ফারুক অপূর্ব। ছবি : সংগৃহীত

ছোট পর্দার জনপ্রিয় অভিনেতা জিয়াউল ফারুক অপূর্ব করোনায় আক্রান্ত হয়ে মঙ্গলবার দিবাগত রাত ১টার দিকে রাজধানীর একটি বেসরকারি হাসপাতালে ভর্তি হয়েছেন।

এরপর হাসপাতালটির নিবিড় পর্যবেক্ষণ কেন্দ্রে (আইসিইউ) চিকিৎসা নিচ্ছেন বলে বুধবার (৪ নভেম্বর) দুপুর ১টায় জানিয়েছিলেন অপূর্বর ঘনিষ্ঠজন নির্মাতা মিজানুর রহমান আরিয়ান।

তবে জানা গেছে, বর্তমানে অপূর্বর শারীরিক অবস্থা ভালোর দিকে। আজ বিকেলে বা আগামীকাল সকালে তাঁকে কেবিনে স্থানান্তর করা হবে বলে জানিয়েছেন হাসপাতালটির মেডিসিন ও আইসিইউ বিভাগের কনসালট্যান্ট ডা. মহিউদ্দিন আহমদ। বুধবার দুপুরে ফেসবুক-স্ট্যাটাসে এমন তথ্য জানিয়েছেন নির্মাতা মিজানুর রহমান আরিয়ান।

এর আগে মিজানুর রহমান আরিয়ান বলেছিলেন, ‘গতকাল রাত ১টার দিকে তাঁকে হাসপাতালে ভর্তি করা হয়েছে। দুদিন আগে তাঁর করোনা পরীক্ষার ফল পজিটিভ আসে। বর্তমানে ডাক্তার বেশ কিছু পরীক্ষা দিয়েছেন। সবাই অপূর্ব ভাইয়ের জন্য দোয়া করবেন।’

জানা গেছে, গেল সপ্তাহে সাগর জাহানের একটি নাটকের শুটিং শেষ করেছেন অপূর্ব। ২৮ অক্টোবর অংশ নিয়েছিলেন ওয়েব ফিল্ম ‘যদি… কিন্তু… তবুও’র শুটিংয়ে।

Please Share This Post in Your Social Media

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category
© All rights reserved