1. info@www.dailybdcrimetimes.com : দৈনিক বিডি ক্রাইম টাইমস.কম :
মঙ্গলবার, ২২ সেপ্টেম্বর ২০২৬, ০৭:৩৪ পূর্বাহ্ন
Title :
মহিপুরে জায়গা দখল বাণিজ্য, দোকান বসিয়ে বছরে ৪০–৫০ হাজার টাকা ভাড়া আদায় কিন্তু দেখার কেউই নেই মিরপুরে মাদক নিয়ন্ত্রণে কঠিন অবস্থানে ওসি শাহ আলী পটুয়াখালীতে ‘ইমরান ট্রাভেলস’ ও অটোরিকশার সংঘর্ষ, নিহত- ৪ নীলফামারীতে পৃথক দুটি দূর্ঘটনায় স্বামী-স্ত্রীসহ নিহত ৩ দৈনিক বিডি ক্রাইম টাইমস পত্রিকায় অনিয়মের অভিযোগ তুলে নিউজ প্রকাশিত হওয়ায় ফার্মাসিস্ট পলাশকে শোকজ বরগুনায় শ্রেষ্ঠ ওসি হলেন ইয়াকুব!পুরস্কৃত আরও পাঁচ পুলিশ সদস্য! নানা আয়োজনে মিরপুর রিপোর্টার্স ক্লাবের ৪র্থ প্রতিষ্ঠা বার্ষীকি পালিত গাজী নজরুল ইসলামের দ্বিতীয় স্ত্রী মরিয়ম খাতুনের গলায় ফাঁ*স দেওয়া মরদেহ উদ্ধার! বরগুনায় ছাত্রের মা’কে কুপ্রস্তাব; রাজি না হওয়ায় পিটিয়ে জখমের অভিযোগ মাদ্রাসা শিক্ষকের বিরুদ্ধে সারা দেশের ন্যায় মিরপুর জোনের বন্ধুদের উদ্যোগে দি ইনভিন্সিবল ৯/১১ লিজেন্ডারি ব্যাচের ৮ম প্রতিষ্ঠা বার্ষিকী উদযাপন

হোসেনপুর সোসাইটি কর্তৃক ৩দিন ব্যাপি বৃক্ষরোপণ কর্মসূচি

Reporter Name
  • Update Time : বৃহস্পতিবার, ২০ জুলাই, ২০২৩
  • ৬০১ Time View

মাসুম পারভেজ,গাইবান্ধা প্রতিনিধিঃ

গাইবান্ধা জেলার ফুলছড়ি থানাধীন ১নং কঞ্চিপাড়া ইউনিয়ন পরিষদ এলাকায় ১৯ জুলাই থেকে ২১ জুলাই/ ২০২৩ পর্যন্ত ৩ দিনব্যাপী বৃক্ষরোপণ কর্মসূচি পরিচালিত হয়। স্থানীয় সামাজিক সংগঠন *হোসেনপুর সোসাইটি* এই কর্মসূচি গ্রহণ করে।

হোসেনপুর মুসলিম একাডেমির সভাপতি জনাব মো: জাহেদুল হক উক্ত কর্মসূচির উদবোধন করেন।

বৃক্ষরোপণ কার্যক্রমে ইউনিয়নের ৮টি মাদ্রাসা
১৩টি সরকারি প্রাইমারী স্কুল, ৪টি হাইস্কুল, ২টি কলেজ, ৪টি কিন্ডারগার্টেন
এবং ৫টি মসজিদে মোট ৮৫০ টি সাম্প্রতিককালের সবচেয়ে জনপ্রিয় *আম্রপালি* জাতের আমের চারা বিতরণ করা হয়।

হোসেনপুর সোসাইটির ভলান্টিয়ারবৃন্দ প্রতিষ্ঠানগুলোতে উপস্থিত হয়ে চারাগাছ পৌঁছে দেন।

বৃক্ষরোপণ কর্মসূচিতে উপস্থিত ছিলেন প্রতিটি শিক্ষা প্রতিষ্ঠানের প্রধান সহ অন্যান্য শিক্ষকবৃন্দ।

শিক্ষা প্রতিষ্ঠানের শিক্ষক, ছাত্র-ছাত্রী ও স্থানীয় এলাকাবাসীরা বড় আকারের ভালো মানের আমের চারা পেয়ে অনেক আনন্দ ও কৃতজ্ঞতা প্রকাশ করেছে। এজাতীয় ইতিবাচক কর্মকান্ড অব্যাহত রাখার জন্য তারা সোসাইটির ভলান্টিয়ারদেরকে উৎসাহ প্রদান করেন।

সোসাইটির বিভিন্ন কার্যক্রমের প্রতি শুভেচ্ছা ও সহযোগিতার আশ্বাস দিয়ে তারা বলেন, হোসেনপুর সোসাইটির আগামী সকল কার্যক্রমে তারা সর্বাত্মক সহযোগিতা ও পরামর্শ প্রদান করবেন। তারা বলেন, “আমরা সব সময় এই সংগঠনের মঙ্গল কামনা করি।”

Please Share This Post in Your Social Media

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category
© All rights reserved