1. info@www.dailybdcrimetimes.com : দৈনিক বিডি ক্রাইম টাইমস.কম :
বুধবার, ২৪ জুন ২০২৬, ১২:৪৫ অপরাহ্ন
Title :
ডিজিটাল ভূমি জরিপের নামে অনিয়ম ও ঘুষ বানিজ্য! পোরশায় তরুণীকে একা পেয়ে শ্লীলতাহানির অভিযোগ, অভিযুক্ত দোকান মালিক পলাতক গাইবান্ধায় শিশু সুরক্ষায় লাল সবুজ সোসাইটির উদ্যোগে সচেতনতামূলক কর্মসূচি অনুষ্ঠিত নোয়াগাঁও বাউরাপাড়ায় নারীকে ঘিরে ইয়াবা ব্যবসার অভিযোগ, এলাকায় চাঞ্চল্যের সৃষ্টি! সাময়িক বরখাস্ত করা হলো বিআইডব্লিউটিএ-এর সমালোচিত বন্দর পরিচালক আরিফ উদ্দিন নীলফামারীতে চীনা নাগরিকের সঙ্গে চুক্তিতে তরুণীর বিয়ে, ফেসবুকে আলোচনা-সমালোচনা নিয়োগ-বদলী-কেনাকাটা সব তার হাতে: ফায়ার সার্ভিস ও সিভিল ডিফেন্স অধিদপ্তরে মহাপরিচালকের ভুমিকায় ডিএডি শামস আরমান! ৮ লাখ টাকা ও ৬ ভরি স্বর্ণালংকার নিয়ে গৃহবধূ জিম আক্তার লাপাত্তা! আজ আওয়ামী লীগের প্রতিষ্ঠা বার্ষিকী ফ্যাসিষ্টের সহযোগীরা এখন প্রাণিসম্পদ অধিদপ্তরের টেন্ডার সিন্ডিকেটের নিয়ন্ত্রক!

সেই গাঁজা সম্রাট নামে খ্যাত কালাইয়ার কুখ্যাত গাঁজা মনির’র ছেলে গাঁজা কারবারি বাপ্পি গাঁজা সহ আটক

Reporter Name
  • Update Time : শনিবার, ২২ জুলাই, ২০২৩
  • ২৪৪ Time View

এম জাফরান হারুন, নিজস্ব প্রতিবেদক, পটুয়াখালী::

সেই আলোচিত সাড়ে ৯ কেজি গাঁজা সহ আটক হওয়া একাধিক মাদক মামলার আসামি বাউফল উপজেলার কালাইয়া ইউনিয়নের গাঁজা সম্রাট নামে খ্যাত গাঁজা মনির মৃধার ছেলে গাঁজা কারবারি বাপ্পি মৃধা (২২) নামে একজন গাঁজা কারবারি গাঁজা সহ আটক হয়েছে। পরে তাকে ভ্রাম্যমাণ আদালতের মাধ্যমে ৬ মাস কারাদণ্ড ও অর্থদন্ড করা হয়েছে।

থানা পুলিশ জানান, গোপন তথ্যের ভিত্তিতে বৃহস্পতিবার (২০ জুলাই) সন্ধ্যা সাড়ে ৬টার দিকে সেই আলোচিত সাড়ে ৯ কেজি গাঁজা সহ আটক হওয়া গাঁজা সম্রাট নামে খ্যাত গাঁজা মনির মৃধার ছেলে মোঃ বাপ্পি মৃধা তাদের নিজ বাড়ি কালাইয়া ইউনিয়নের কমলার দীঘির কোর্টপাড় এলাকায় গাঁজা বিক্রি করছে এমন সময় বাউফল থানা পুলিশ তাকে গাঁজা সহ আটক করে। এসময় তার কাছ থেকে ১২ পুড়িয়া গাঁজা উদ্ধার করে। পরে তাকে ভ্রাম্যমাণ আদালতে উপস্থিত করা হয়।

এবিষয়ে ভ্রাম্যমাণ আদালতের ম্যাজিস্ট্রেট ও উপজেলা নির্বাহী অফিসার মোঃ বশির গাজী বলেন, আটককৃত গাঁজা কারবারি মোঃ বাপ্পি মৃধা কে ভ্রাম্যমাণ আদালতের মাধ্যমে ৬ মাসের কারাদণ্ড সহ ৫ শত টাকা অর্থদন্ড করা হয়েছে। এবং থানা পুলিশের কাছে হস্তান্তর পূর্বক কারাগারে পাঠানো হয়েছে। আর আমাদের উপজেলা প্রশাসন থেকে এ কার্যক্রম অব্যাহত রয়েছে।

উল্লেখ্য, সাড়ে ৯ কেজি গাঁজা সহ গাঁজা সম্রাট নামে খ্যাত গাঁজা মনির মৃধার আটকের একদিন না পেরোতেই তার ছেলে গাঁজা কারবারি মোঃ বাপ্পি মৃধা গাঁজা সহ আটক হন। এতে এলাকাবাসী জানান, মনির এলাকায় একজন দুর্ধর্ষ বেপরোয়া গাঁজা সম্রাট নামে খ্যাত। তাকে সবাই গাঁজা মনির নামে চিনেজানে। তার উৎপাতে অতিষ্ঠ এলাকার সাধারণ মানুষ। কালাইয়া এলাকার বিভিন্ন স্থানে তথা কমলার দীঘির পাড়, কোর্টপাড় রাস্তা-ঘাটে, চর কালাইয়া রাস্তায় ও আনাচে কানাচে, শৌলা বাজার এলাকায়, পূর্ব কালাইয়া এলাকায় সহ বিভিন্ন জায়গায় বসে ওই গাঁজা বিক্রি করে। তার বিরুদ্ধে একাধিক মাদক মামলা রয়েছে কিন্তু গাঁজা প্রায়ই দেখেছি আটক হয় আবার অলৌকিক ভাবে কয়েকদিন পর ছাড়া পেয়ে পুনরায় ব্যবসায় পরিনত হয় এবং এইসব এলাকায় রয়েছে একাধিক মাদক কারবারি। আবার সেখান থেকে করা হয় পাচার। এসব কারবারির সাথে জরিত আছে বড় বড় মাথা। তাই তারা এখন রাতারাতি কোটিপতি বনে গেছেন। তবে এসব কাজ চলে প্রতিনিয়ত বিভিন্ন ভাবে বিভিন্ন ম্যানেজের মাধ্যমে। আজ যেন কালাইয়া ইউনিয়ন নিরাপত্তা মাদকের এক সাম্রাজ্য। ওই কুখ্যাত গাঁজা মনিরের ক্রসফায়ার দাবি করছি এবং এর সাথে জরিত সবাইকে কঠিন শাস্তির দাবি করছি। আমরা সাধারণ মানুষ শান্তিতে সুস্থ সমাজে বসবাস করতে পারি যেন।

Please Share This Post in Your Social Media

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category
© All rights reserved