1. info@www.dailybdcrimetimes.com : দৈনিক বিডি ক্রাইম টাইমস.কম :
শুক্রবার, ০৯ অক্টোবর ২০২৬, ১১:০২ পূর্বাহ্ন
Title :
নীলফামারীতে ৮৯০ টি দূর্গামন্দিরে চলছে শেষ মুহূর্তের প্রস্তুতি সড়ক দুর্ঘটনায় আহত অটোরিকশাচালক বাবলুর মৃত্যু, বদরখালীতে শোকের ছায়া বাউফলে ১২৪ পিচ ইয়াবাসহ মাদক কারবারি খলিল সরদার গ্রেপ্তার বাউফলে ধুলিয়া স্কুল এন্ড কলেজে শিক্ষক ও এডহক কমিটিতে অনিয়ম দূর্নীতির অভিযোগ ! নীলফামারীতে হাইড্রোলিক হর্ণবিরোধী অভিযানে ৩ যানবাহনকে জরিমানা মহিপুরে ৫১ পিস ইয়াবাসহ সাবেক ছাত্রদল নেতা গ্রেপ্তার, সহযোগীদের গ্রেপ্তারের দাবি জলঢাকায় হাট ইজারা ঘিরে পে-অর্ডার ও নগদ টাকা ছিনতাইয়ের অভিযোগ বরগুনার গৌরীচন্নায় মর্মান্তিক সড়ক দুর্ঘটনা, নিহত ১ ঢাকায় হত্যার শিকার রাকিবের লাশ নীলফামারীর ডিমলার বসতবাড়ি থেকে উদ্ধার! বরগুনায় হাই স্কুলে হঠাৎ শ্বাসকষ্টে হাসপাতালে ভর্তি প্রায় ১০ শিক্ষার্থী!

সুনামগঞ্জ জেলা পুনাকের উদ্যোগে জরায়ুমুখ ক্যান্সার প্রতিরোধে সচেতনতামূলক কর্মশালা অনুষ্ঠিত

Reporter Name
  • Update Time : রবিবার, ৩ সেপ্টেম্বর, ২০২৩
  • ৩১২ Time View

সুনামগঞ্জ প্রতিনিধি:

পুলিশ নারী কল্যাণ সমিতি (পুনাক), সুনামগঞ্জ জেলা শাখা এবং ওষুধ প্রস্তুতকারক কোম্পানি ইনসেপ্টার উদ্যোগে জরায়ুমুখ ক্যান্সার প্রতিরোধে সচেতনতামূলক কর্মশালা অনুষ্ঠিত হয়েছে। আজ শনিাবার (২ সেপ্টেম্বর ২০২৩ খ্রি.) সুনামগঞ্জ জেলা পুলিশ লাইন্স মিলনায়তনে উক্ত কর্মশালা অনুষ্ঠিত হয়। কর্মশালায় প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন মিসেস সামিরা কাওসার, সহ-সভানেত্রী, পুনাক, সুনামগঞ্জ জেলা। বিশেষ অতিথি হিসেবে ছিলেন সুনামগঞ্জ জেলা পুনাকের সাধারণ সম্পাদিকা সুনন্দা দাস, কোষাধক্ষ মিসেস মাশরুফা তানিয়া, সদস্য মিসেস শতদ্রু সাহা। অনুষ্ঠানের শুরুতে সুনামগঞ্জ জেলা পুনাকের সহ-সভানেত্রী সামিরা কাওসার কর্মশালার শুভ উদ্বোধন ঘোষনা করেন। পরবর্তীতে ওষুধ প্রস্তুতকারক কোম্পানি ইনসেপ্টার প্রতিনিধিগণ জরায়ুমুখ ক্যান্সারের কারণ ও প্রতিরোধে করণীয় বিভিন্ন বিষয় তুলে ধরেন। এ সময় তারা বলেন, ভ্যাকসিন গ্রহণের মাধ্যমে জরায়ুমুখ ক্যান্সার প্রতিরোধ করা সম্ভব।

কর্মশালায় সুনামগঞ্জ জেলা পুলিশের কর্মরত সকল পদমর্যাদার নারী সদস্যগণসহ ইনসেপ্টা কোম্পানির প্রতিনিধিগণ উপস্থিত ছিলেন।

Please Share This Post in Your Social Media

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category
© All rights reserved