1. info@www.dailybdcrimetimes.com : দৈনিক বিডি ক্রাইম টাইমস.কম :
সোমবার, ০৩ অগাস্ট ২০২৬, ০২:০৯ পূর্বাহ্ন
Title :
ছাত্রদলের ধৈর্যের বাঁধ ভেঙ্গে গেলে মঞ্চে বক্তব্য দেওয়ার সুযোগ পাবেন না-ছাত্রদল নেতা আমানউল্লাহ আমান রাজধানীতে কবরের জন্য সাড়ে তিন হাত মাটি সবার কপালে জোটে না! কর্দমাক্ত পথ,খালি পায়ে হেঁটে খাদ্য ও অর্থ সহায়তা পৌঁছে দিলেন ইউএনও! বাউফলে সেই দখল পূর্বক পাকা দোকানঘর নির্মাণ: পরিদর্শনে ভূমি কর্মকর্তা, রাস্তার জায়গা ছাড়ার নির্দেশ পোরশায় যুব উন্নয়ন দপ্তরের দুই মাস মেয়াদি কম্পিউটার অ্যান্ড নেটওয়ার্কিং প্রশিক্ষণের উদ্বোধন জমি দখলে বাঁধা – ভাই ভাবিকে কুপিয়ে আহত করল সৎ ভাই! মাদক অভিযানে,৫০পিস ইয়াবাসহ আটক-১! ডাকাতি মামলার দীর্ঘদিনের পলাতক আসামি বাউফলের সেই কুখ্যাত ডাকাত বাচ্চু সরদার গ্রেফতার ফায়ার সার্ভিস অধিদপ্তরে নিয়োগ,বদলী, টেন্ডার ও লাইসেন্স খাতে হাতিয়ে নিচ্ছে কোটি কোটি টাকা! (পর্ব- ১) জুলাইকে বুকে ধারণ করে দেশকে এগিয়ে নিতে হবে, জুলাইয়ের প্রথম প্রহরে- আমানউল্লাহ আমান

আগামী শনিবার শামীম ওসমানের সমাবেশ সফল করতে ব্যাপক প্রস্তুতি মতিউর রহমান মতির

Reporter Name
  • Update Time : শুক্রবার, ১৫ সেপ্টেম্বর, ২০২৩
  • ৩২৩ Time View

আশরাফুল আলম সরকার,নিজস্ব প্রতিবেদক

আগামী শনিবার (১৬ সেপ্টেম্বর) বিকাল ৩ টায় নারায়ণগঞ্জ-৪ আসনের সংসদ সদস্য এ কে এম শামীম ওসমানের সমাবেশ। এই সমাবেশ সফল করতে শামীম ওসমান নিজেই একের পর এক কর্মী সভা করছেন। সোনারগাঁও, সিদ্ধিরগঞ্জ, নারায়ণগঞ্জ রাইফেল ক্লাবে কর্মীসভা শেষ করে বৃহস্পতিবার (১৪ সেপ্টেম্বর) বিকালে বন্দরে কর্মীসভা করেছেন তিনি। সভাগুলোতে বিপুল সংখ্যক স্থানীয় আওয়ামীলীগ ও সহযোগি সংগঠনের নেতাকর্মী উপস্থিত ছিলেন। এবং তারা শামীম ওসমানকে আশ্বস্থ করেছেন তারা স্বতস্ফুর্তভাবে শনিবারের সমাবেশে যোগ দিবেন।

এদিকে শনিবারের সমাবেশ সফল করার জন্য ব্যাপক প্রস্ততি নিচ্ছেন মহানগর আওয়ামীলীগের সদস্য, সিদ্ধিরগঞ্জ থানা যুবলীগের সভাপতি ও নাসিক ৬নং ওয়ার্ডের কাউন্সিলর আলহাজ্ব মতিউর রহমান মতি। একাধিক প্রস্তুতি সভা করেছেন। এবং নেতাকর্মীদের ডেকে ডেকে নির্দেশনা দিচ্ছেন। সমাবেশে ব্যাপক লোক সমাগমের জন্য দিনরাত পরিশ্রম করছেন তিনি। রীতিমত উৎসবমুখোর হয়ে আছে ৬নং ওয়ার্ড। এছাড়াও ৭নং ওয়ার্ডের কদমতলী এলাকা থেকে বিপুল সংখ্যক নেতাকর্মী মতিউর রহমান মতির নেতৃত্বে সমাবেশে যোগ দিবে বলে জানা গেছে। ফলে শনিবার কাউন্সিলর মতির নেতৃত্বে ৬ ও ৭নং ওয়ার্ড থেকে বিশাল এক শোডাউন হবে শামীম ওসমানের সমাবেশে।

স্থানীয় একাধিক নেতাকর্মী জানান, ঢাকায় আওয়ামীলীগের সমাবেশে যেমন দৃষ্টি কাড়ে নারায়ণগঞ্জ থেকে শামীম ওসমানের মিছিল। তেমনিভাবে নারায়ণগঞ্জে শামীম ওসমানের সমাবেশে দৃষ্টি কাড়ে কাউন্সিলর মতি ভাইয়ের মিছিল। আমরা সেভাবেই প্রস্তুতি নিচ্ছি। বিপুল সংখ্যক নেতাকর্মী ছাড়াও সাধারণ মানুষ মতি ভাইয়ের নেতৃত্বে শামীম ওসমানের সমাবেশে যোগ দিবে, ইনশাল্লাহ।

সিদ্ধিরগঞ্জ থানা যুবলীগের সদস্য ও সুমিলপাড়া ইউনিয়ন যুবলীগের সাংগঠনিক সম্পাদক মানিক মাস্টার জানান, আমরা ১২০ গাড়ি লোক নিয়ে মতি ভাইয়ের নেতৃত্বে আমাদের নেতা শামীম ওসমানের সমাবেশে যোগ দিবো। নেতাকর্মীদের জন্য ৬ হাজার পিস মাথার ক্যাপ বানানো হয়েছে। বিগত সময়ের চেয়ে এবার আমাদের লোক আরও বেশী হবে। সেই লক্ষ্যে মতি ভাই কাজ করছে।

শামীম ওসমানের সমাবেশ নিয়ে কাউন্সিলর মতিউর রহমান মতি বলেন, নারায়ণগঞ্জের উন্নয়নের রূপকার জননেত্রী মাননীয় প্রধানমন্ত্রী শেখ হাসিনার আদরের ছোটভাই এ কে এম শামীম ওসমান আমার নেতা। তার নেতৃত্বে বঙ্গবন্ধুর আদর্শ বুকে ধারণ করে রাজনীতি করছি। নারায়ণগঞ্জের আওয়ামীলীগ মানে শামীম ভাই। যার প্রমান শামীম ভাই এককভাবে কয়েকটি বিশাল সমাবেশ করে দেখিয়েছেন নারায়ণগঞ্জবাসীকে। আগামী শনিবারও দেখাবেন। তাই শামীম ভাই আমাদের ডাক দিয়েছেন, আমরা প্রস্তুতি নিচ্ছি তার ডাকে সাড়া দিয়ে সমাবেশকে সফল করার। ৬নং ওয়ার্ড থেকে হাজার হাজার নেতাকর্মী শামীম ভাইয়ের সমাবেশে যোগ দিবে। সেভাবে কাজ করছি। তিনি আরও বলেন, বিএনপি-জামাতের নৈরাজ্যের বিরুদ্ধে শামীম ভাইয়ের নেতৃত্বে আমরা সোচ্চার আছি। আগামীদিনেও থাকবো। ইনশাআল্লাহ।

Please Share This Post in Your Social Media

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category
© All rights reserved